বিএনপি নেতা শীশ মোহাম্মদের নামে দুদকের দুটি মামলা দায়ের

০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৪

শেয়ার করুন:                   Facebook

জাহাঙ্গীর আলম আকাশ, রাজশাহী
রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপি-জামায়াত জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের প্রধান সহযোগী শীশ মোহাম্মদের নামে এক কোটি টাকার সম্পদের তথ্য গোপন ও মুন্ডুমালা হাটের ইজারার ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। দুদকে’র রাজশাহীর উপ পরিচালক আবদুল করিম বাদি হয়ে মামলা দু’টি করেন গতকাল বৃহস্পতিবার।
কমিশন সূত্র জানায়, এক কোটি টাকার সম্পদ গোপনের ম্মালায় দুদক আইনের ২০০৪ এর ২৭(১) এবং জরুরী বিধিমালা আইন ২০০৭ এর ১৫ ধারায় একটি মামলা এবং ১৪১০ বাংলা সনের মুন্ডুমালা হাটের ইজারার ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন আইনের ৫৪ (২) ধারায় অপর মামলাটি দায়ের করা হয়েছে। সূত্র মতে, শীশ মোহাম্মদ তানোরে পেট্রোল পাম্প, ঢাকার মোহাম্মাদপুরে বাড়ি, তানোর থানা মোড়ে ৪ তলা ভবন, রাজশাহী নগরীতে বাড়ি, তানোরের কলমা এলাকার জমি স্ত্রী তসলিমা বেগম এবং ২ পুত্র জাহাঙ্গীর আলম ও তানভীর আলমের নামে গোপনে দলিল করে দিয়ে দুদকে সম্পদের হিসাব দাখিল করেছেন। এছাড়া তিনি মুন্ডুমালা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন মুন্ডুমালা হাটের ১৪১০ বাংলা সনে ইজারা দিয়ে ৫ লাখ টাকা আত্মসাৎ করেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জানুয়ারির পর দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে ব্যারিস্টার আমিনুল হক ও শীশ মোহাম্মদ আত্মগোপন করেন। এর আগে উভয়ের নামে জঙ্গি মদদদানের মামলায় ৩১ বছরের সাজা হয়েছে।

 

 

  • ৪ টি মন্তব্য
  • ৫৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৭
comment by: মিলটন বলেছেন: বস কি এখনও প্রেসক্লাবে?
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: কি ব্যাপার এত রাত পর্যন্ত কি করেন? না ভাই আমি আমার ঘটনার পর থেকে রাত ১০টার মধ্যে ঘরে ঢোকার চেষ্টা করি। আর অধিকাংশ সময় ব্লগে লেখালেখি করি বাড়িতে বসেই। ধন্যবাদ। শুভ রাত।

২. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৭
comment by: ক্লাউড নাইন বলেছেন: উনি কি শীশ বাজাতেন? নইলে ওনার নাম কেন শীশ মোহাম্মদ হল?
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: তাঁর নামকরণ ইতিহাস আমার জানা নেই ভাই। ধন্যবাদ আপনাকে।

 



 


সাংবাদিক ও মানবাধিকারকর্মী
jahangiralamakash@gmail.com
www.jahangiralamakash.blogspot.com
+৮৮০১৭২০০৮৪৯৪৪
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৫৫৩৮