১১ জানুয়ারির পূর্বাবস্থায় ফিরে যাচ্ছি আমরা

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৫

শেয়ার করুন:                   Facebook

২০০৭ সালের ১১ জানুয়ারির পট পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল কিনা তা নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। আবার সেই ১১ জানুয়ারি পূর্ব যে ঘটনাবলী ঘটে গেছে বাংলাদেশের রাজনীতিতে সেগুলো পরিকল্পিত নাকি দুই ক্ষমতালিপসু বড় রাজনৈতিক দলের অসহিষ্ণু ও অরাজনৈতিক আচরণ ছিল সেটা নিয়েও গবেষণা হতে পারে।
প্রায় পৌনে দুই বছর হতে চললো ১১ জানুয়ারির পট পরিবর্তনের। দেশের আমজনতার প্রত্যাশা ছিল দুর্নীতি, লুটপাট, হানাহানি বন্ধ হোক, দেশের মানুষ সুখে-শান্তিতে বেঁচে থাক। কিন্তু বর্তমান সেনা নিয়ন্ত্রিত সরকারের বাগড়ম্বরপূর্ণ বক্তৃতা এখন কথার কথায় পরিণত হতে চলেছে। সরকারের কথার সঙ্গে কাজের কোন মিল দেখা যাচ্ছে না। সরকারের আচরণেও সাম্যের কোন লক্ষ্যণ নেই। চরম বৈষম্যমুলক অবস্থার মধ্যে আমাদের সমাজ-দেশ চলছে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশ ১১ জানুয়ারির পূর্ববস্থায় ফিরে যাচ্ছে। সেনা নিয়ন্ত্রিত সরকারের ব্যর্থতার দায় দেশের মানুষ কোনভাবেই নেবে না।

 

 

  • ১০ টি মন্তব্য
  • ১১৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮
comment by: রাতমজুর বলেছেন: আপনারা সাংবাদিকেরা যে হারে পানি ঘোলা করেন চিৎকার করে, কিছু বলার নেই।
২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১১
comment by: বিদ্রোহী ভৃগু বলেছেন: ---সেই ১১ জানুয়ারি পূর্ব যে ঘটনাবলী ঘটে গেছে বাংলাদেশের রাজনীতিতে সেগুলো পরিকল্পিত নাকি

----দুই???? ক্ষমতালিপসু বড় রাজনৈতিক দলের অসহিষ্ণু ও অরাজনৈতিক আচরণ ছিল

আপনার বক্তব্য অপরিপক্ক!!!

দুই নয়.... এক এবং একমাত্র আওয়ামী বাকশালী, ৩৩বছর ধরে ক্ষমতাহিন , প্রতিহিংসা পরায়ন এবং যে কোন মূল্যে ক্ষমতা চাই পার্টী..আওয়ামীলীগই তার কারণ.......দুই দল নয়....
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০১

লেখক বলেছেন: আপনি অন্ধ সমর্থক বিএনপি-জামায়াত জোটের। তাই এসব আবোল-তাবোল বকছেন।

৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬
comment by: রাহুল বলেছেন: সরকার আর সেনাবাহিনীর একা দায় কেনো বলছেন?এ দায় আমার আপনার সকলের।পত্রিকা জুড়ে সাংবাদিকরাই বলছেন সরকার দ্রব্যমুল্য ধরে রাখতে পারছেনা।সব রাজনৈতীক নেতাদের বক্তব্য প্রচার বাড়িয়ে ওদের জনপ্রিয়তা বাড়ালো কে?চোরের পক্ষে ছাপাই গাইলো কে? আমি আপনি সবাই..।সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারলোনা তাই তাদের চৌদ্দগুস্টি আমরাই উদ্দার করেছি..।সুতরাং যা দায় তা আমাদের ,অন্য কাউকে দোষ দিয়া ফায়দা নাই।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০২

লেখক বলেছেন: আপনি ঠিকই বলেছেন ভাই।

৪. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২
comment by: সীমন্ত ইসলাম বলেছেন: আমরা মাঠে নেমে কি বলতে পারছি যে এ দেশটাকে আমরা ভালোবাসি, আমরা কিছু করতে চাই। ফাকা মাঠ তাই চোর বাটপারে ভরে গেছে। ওরা যে ভাবে পারছে সে ভাবে দেশ চালাচ্ছে। তবু তো চালাচ্ছে। ওরা না থাকলে তো মনে হ্য় ... ... ...
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: দেশটাকে আসলে প্রকৃত অর্থে যে কে ভালবাসেন তা একমাত্র মহান সৃষ্টিকর্তাই বলতে পারেন।

৫. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৯
comment by: চিকনমিয়া বলেছেন: হেতেরা আরো বেশী কইরা চুরি করবো অহন
আফসুস

তয় তুমারে মাইনাচ
৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৫
comment by: চিকনমিয়া বলেছেন: অবস্তা আগের থুনও খারাপ হইবো মনে হইতাচে:(

৭. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৭
comment by: অন্ধকার বলেছেন: শুনি সেনাদের নাকি এখন পকেট গরম, সত্য মিথ্যা জানি না!

 

 


সাংবাদিক ও মানবাধিকারকর্মী
jahangiralamakash@gmail.com
www.humanrightstoday.info
+৮৮০১৭২০০৮৪৯৪৪
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৮৯৩৪