ডুলুর প্রয়াণ ও আলোচিত তিন কারণ
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৫
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক ডুলু আর নেই। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। গত ৪ আগষ্ট অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। পাঁচ হাজারের অধিক ভোট পেয়েছিলেন জনাব ডুলু। তিনি আজ ভোরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এক কন্যা সন্তানের জনক। বিকেলে সাহেববাজার জিরো পয়েন্টে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয় মহানগরীর হেতমখাঁ কাদিরগঞ্জ গোরস্থানে। গত ২৮ আগষ্ট তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে ঢাকার বারডেমে ভর্তি করা হয়। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ক্লিনিক্যালী মৃত ঘোষণা করলে তাঁকে সেখান থেকে নেয়া হয় মেট্রোপলিটন কার্ডিয়াক হাসপাতালে। ওই রাতেই তাঁর অপারেশন করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
মাসুদুল হক ডুলুর মৃত্যুতে সাবেক সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এক শোক বার্তায় বলেন, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের জন্য মুক্তি সংগ্রামে অংশ নিয়ে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। জীবনভর তিনি কখনও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি।
এদিকে রাজশাহীর একজন প্রবীন সমাজসেবক পেশায় আইনজীবী এই পোষ্টদাতার সঙ্গে ঘরোয়া এক আলোচনাকালে ডুলুর মৃত্যুর পেছনে তিনটি কারণের কথা উল্লেখ করেছেন । এগুলো হলো জনাব ডুলুর পারিবারিক জীবনের অশান্তি, মেয়র নির্বাচন করায় তড়িঘড়ি করে তাঁকে মহানগর আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিস্কার করার সুপারিশ গ্রহণ এবং জনাব ডুলুর ব্যক্তিগত একটি প্রবণতা (আওয়ামী লীগ নেতা জনাব ডুলুর মর্যাদার কথা বিবেচনা করে এখানে তা উল্লেখ করা হলো না)।
হাসিব মাহমুদ বলেছেন:
এইটা একটা বাজে রিপোর্টিঙের উদাহরন ।
একতারিনা বলেছেন:
হাসিব মাহমুদ সাহেব নিশ্চয়ই আপনি ছদ্মনামধারী একজন সাংবাদিক, তাই না? আপনার পোষ্টের ভাষাই তা বলে দিচ্ছে। অন্যের পোষ্টের ওপর বাজে মন্তব্য করার আগে নিজের বিবেককে একবার করে জিজ্ঞাসা করে নিন। তবেই মঙ্গল।
হাসিব মাহমুদ বলেছেন:
ছাগল তাড়ায়া টাইম পাই না । বলদ পিটায় মানুষ করনের টাইম নাইক্কা । অন্য কোন রাস্তা দেখ @ একতারিনা ।
অরণ্য অনুভূতি বলেছেন:
একজন মানুষ চলে গেলেন। তার ওপর একটা পোষ্ট দিলো এক সাংবাদিক। এটা নিয়ে বাজে মন্তব্য করার কী কোন কারণ আছে?
হাসিব মাহমুদ বলেছেন:
উদ্ধৃতি - ১
অন্যের পোষ্টের ওপর বাজে মন্তব্য করার আগে ....
উদ্ধৃতি - ২
এটা নিয়ে বাজে মন্তব্য করার .....
খুউউব খিয়াল কৈরা ...


















