বিচারকদের বিব্রতবোধ ও কয়েকটি প্রশ্ন
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৫
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে মিগ-২৯ যুদ্ধ বিমান কেনা সংক্রান্ত দুর্নীতি মামলার শুনানিকালে মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিব্রতবোধ করেছেন। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নৃশংকভাবে হত্যা করার মামলা পরিচালানায়ও বিচারক বিব্রতবোধ করেছিলেন। অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের সর্বোচ্চ দুর্নীতি-লুটপাটের অভিযোগে অভিযুক্ত এমনকি নিম্ন আদালত কর্তৃক কারাদন্ডপ্রাপ্ত বেশ কয়েকজন নেতার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্টের বিচারক।
জনমনে প্রশ্ন, বিচারকরা কেন জাতির জনক হত্যা মামলা এবং বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে করা মামলা পরিচালনায় বিবৃতবোধ করেন। বিএনপি জামায়াত নেতাদের মামলা পরিচালনায় কখনও শোনা গেল না যে কোন বিচারক বিব্রতবোধ করেছেন।
এই বিব্রতবোধের কারণ কি তাহলে রাজনৈতিক বিশ্বাস, ভীরুতা নাকি অন্য কোন উদ্দেশ্য আছে?
সততার আলো বলেছেন:
জাতির জনকের কন্যা হলেন জাতি। জাতি হাসিনার আরেক নাম।
জামাতে পিছলামি বলেছেন:
হ বিব্রত না হইলে কেমতে প্রমাণ করবো আমরা তোমাদের আমলে নিয়োগ পাইনাই , পাইছি বিনপি - জামাতের আমলে !



















সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন বলেছিলেন জোট সরকারের আমলে বিচার বিভাগে ক্যু হয়ে গেছে।
তারই প্রতিফলন দেখছি।