বিএনপি সংহত, আওয়ামী লীগে পদ-পদবি নিয়ে ঝামেলা

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪০

শেয়ার করুন:                   Facebook

অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ক্রমশ:ই বিএনপি সংহত হয়ে যাচ্ছে। বেগম জিয়া মুক্তির পরই বিএনপির মূলধারা বা খালেদাপন্থি ও সংস্কারপন্থিদের মধ্যেকার দূরত্ব একেবারেই শূণ্যের কোঠায় নেমে এসেছে। অপরদিকে আবদুল জলিল দেশে ফিরে আসার পর মিডিয়ার সামনে তাঁর গঠনতান্ত্রিক বক্তব্য প্রদানকে কেন্দ্র করে আওয়ামী লীগে সংকট বেড়ে গেছে। যার প্রভাব গোটা দেশেই পড়ছে বলে দলীয় নেতা-কর্মীদের সূত্রে খবর আসছে। সবমিলিয়ে মনে হচ্ছে, বিএনপি সাংগঠনিকভাবে এগিয়ে যাচ্ছে গতির সঙ্গে। আর আওয়ামী লীগে পদ-পদবি নিয়ে মনোমালিন্য, কোন্দল, দ্বন্দ্ব যেন বেড়েই চলেছে। অন্যদিকে আওয়ামী লীগের প্রতি সেনা নিয়ন্ত্রিত সরকারও যেন বিরুপ দৃষ্টি ফেলেছে। এই অবস্থার মধ্যেই আগামি ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও ২৪ ডিসেম্বর থেকে উপজেলা নির্বাচনের কথা ভাবছে নির্বাচন কমি,শন তথা সরকার। একটু পরেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণও দেবেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়।

 

 

  • ৩ টি মন্তব্য
  • ১০৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
comment by: বিবর্তনবাদী বলেছেন: হুম
২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
comment by: মিলটন বলেছেন: কিছুই বলা যায় না কখন কি হয়, কারণ রাজনীতি তে শেষ কথা বলতে কিছুই নেই।

আকাশ ভাই কেমন আছেন? বাদবাকী খবর কি?
৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০০
comment by: জাহাঙ্গীর আলম আকাশ বলেছেন: খুব ভাল না, আগের চেয়েও খারাপ। সাক্ষাতে সব বলবো। আপনি ভালো আছেন? আপনাকেসহ আপনার সহকর্মী-বন্ধুদের সবাইকে শুভেচ্ছা।

 

 


সাংবাদিক ও মানবাধিকারকর্মী
jahangiralamakash@gmail.com
www.humanrightstoday.info
+৮৮০১৭২০০৮৪৯৪৪
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৮৯৪৩