পারসিকিউশনবিডি ডট ওআরজি এর (More violence More Fund
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:১৩) লেখাটি খুব সুন্দর, সময়োপযোগী এবং বাস্তবসম্মত। যে দরিদ্র অসহায় নির্যাতিত-নিরন্ন ও মানবাধিকার লঙ্ঘন এর শিকার মানুষদের জন্য বিদেশ থেকে কোটি কোটি টাকার ডোনেশন আসে সেই মানুষরা কখনও এসি গাড়ি, বাড়ির মালিক হতে পারেন না। কিন্তু যারা ডোনেশন আনেন বা পান তাদের অধিকাংশই লাখ লাখ টাকা দামী গাড়িতে চড়ে বেড়ান পরিবার-পরিজন নিয়ে। আজকের একটি বাস্তব উদাহরণ দিতে চাই, সেটা হলো: ঢাকার কেরানীগঞ্জের একটি ধর্মীয় সংখ্যালঘু পরিবার যাদের দেবোত্তর সম্পত্তি স্থানীয় পুলিশের সহায়তায় এক রাজাকার জোরপূর্বক দখল করে নিয়েছে। সেই ঘটনার সরজমিন অনুসন্ধান করতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশের একটি ক্ষমতাধর মানবাধিকার সংগঠনের প্রতিনিধি হিসেবে নির্যাতিত পরিবারটির কাছ থেকে নগদ তিন হাজার টাকা নিয়ে এসেছেন। যা খুবই দুঃখজনক এবং চরম লজ্জার। ধিক্ এমন মানবাধিকারকর্মী-ব্যক্তিকে। আমরা সত্যিকারের মানবাধিকারকর্মী ও ব্যক্তিত্ব চাই যারা সমাজের সকল মানুষ এর সঙ্গে সমান আচরণ সদ্ব্যবহার করবে।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৫২, ১৯৬২, ১৯৬৯, ১৯৭১, ১৯৭৫, ১৯৯০ এর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাচ্ছি বিশ্বের সকল গণতান্ত্রিক-প্রগতিশীল, সমাজতান্ত্রিক আন্দোলনের বীর শহীদ ও যোদ্ধাদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



