somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... 'কনটেম্পট টু কোর্ট' কিনা জানি না... http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28865152 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28865152 2008-11-05 19:57:55 প্রসঙ্গ সামহোয়ারইনব্লগে বিজ্ঞাপন... এত সুন্দর একটা ব্লগ, এর নেপথ্যের স্রষ্টা যাঁরা আছেন তাঁরা কে কোথায় থাকেন কিচ্ছু জানি না। কিভাবে ব্লগটির ব্যয়ভার নির্বাহ করে যাচ্ছেন তাও বলতে পারি না। শুধু জানি এই ব্লগটি অনেক ভাল বিজ্ঞাপন পাবার যোগ্য। কিন্তু ব্লগ কর্তৃপক্ষ বিজ্ঞাপন নিচ্ছেন না নাকি বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিচ্ছেন না এটা আমার বোধগম্য নয়। ]]> http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28861723 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28861723 2008-10-29 20:28:45 বাংলাদেশে ‘স্থায়ী জরুরি অবস্থা’ ও জাতীয় নির্বাচন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা আর আতংক যেন ক্রমেই বাড়ছে। নির্বাচন কি সত্যি হবে? এনিয়ে জনমনে সংশয়ের শেষ নেই। ‘পূর্ণ সেনা নিয়ন্ত্রিত অবৈধ-অগণতান্ত্রিক’ বর্তমান সরকার বিগত ২১ মাসেও তাদের কর্মপন্থা জনগণের সামনে পরিস্কার করে তুলে ধরতে পারেনি। দুর্নীতিবিরোধী তথাকথিত নিরপে সরকারের নামে এই সরকার দেশ থেকে দুর্নীতি কমাতে পারেনি। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের রিপোর্টে দুর্নীতি বাড়ার সত্যতা স্বীকার করেছে। তবে দুর্নীতিবিরোধী অভিযানের নামে মূলত: জনমনে রাজনীতিবিরোধী একটা মানসিকতা গড়ে তোলার জন্যই এই সরকার কাজ করে চলেছে বলে নানা মহলে আলোচিত হচ্ছে।
এই দীর্ঘ সময় ধরে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ, কর্মকান্ড, আশ্বাস-প্রতিশ্র“তি, কথাবার্তা সাধারণ জনগণকে কোনভাবেই আশ্বস্ত করতে পারেনি। বরং সরকারের প্রতি মানুষের আস্থা-বিশ্বাস দিন দিন কমছে। ধর্ম ব্যবসায়ী, মৌলবাদীদের প্রতি সরকারের বিশেষ কৃপা দৃষ্টি বিশেষভাবে নজর কেড়েছে জনগণের। দেশের মানুষের কাছে সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই জঙ্গি আচরনকারী মৌলবাদীদের আশ্রয-প্রশ্রয় ও তাদের দেশদ্রোহী কর্মকান্ড’র বিষয়ে সরকারের নিরবতা।
নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের বড় আশাবাদী মনোভাব বাহ্যত পরিলতি হচ্ছে। কিন্তু একটি গ্রহণযোগ্য সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের যেসব পূর্বশর্ত পূরণ করতে হয় তার বেশিরভাগই এখনও সম্পন্ন হয়নি বলে আলোচনা চলছে বিভিন্ন মহলে। যদিও সরকারের অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিত উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান স¤প্রতি বলেছেন, দেশ নির্বাচনি মহাসড়কে উঠে পড়েছে। এই মহাসড়কের শেষ কোথায় কিংবা মহাসড়ের ওপর দিয়ে কে কে উঠবে, কিভাবে গাড়ি চালাবে সে ব্যাপারে উপদেষ্টা পরিস্কার করে কিছু জানাননি।
অন্তত: চারটি কারণে নির্বাচন নিয়ে সংশয় কাটছে না। প্রথমত: স্মরণকালের সবচেয়ে স্থায়ী জরুরি অবস্থা প্রত্যাহার, দ্বিতীয়ত: দেশের প্রধান দুই রাজনৈতিক দলের দুই শীর্ষ নেত্রীর নির্বাচনে অংশগ্রহণ বা সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ (যার দল সংখ্যাগরিষ্ট আসন নিয়ে বিজয়ী হবেন তিনি) করতে পারা না পারা অন্যকথায় দুই নেত্রী মাইনাস হবেন কি হবেন না, তৃতীয়ত: জাতীয় নির্বাচনের মাত্র ক’দিন পরেই উপজেলা নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ এবং চতুর্থত: সংসদীয় আসনের সীমানা পুন:নির্ধারণ। এই চার বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোন সিদ্ধান্ত সরকারের তরফ থেকে জাতির কাছে পরিস্কার করা হয়নি।
দেশের জনগণ জাতীয় সংসদের সংসদীয় আসনের সীমানা পুন:নির্ধারণের কোন দাবি জানায়নি। কিন্তু তারপরও নির্বাচন কমিশন স্ব-উদ্যোগে এই জটিল কাজে হাত দেয়। প্রখ্যাত আইনবিদ টি এইচ খান সংসদীয় আসনের সীমানা পুন:নির্ধারণের সিদ্ধান্তকে সংবিধান ও আইন পরিপন্থি বলে উল্লেখ করেছেন (সূত্র: দৈনিক সংবাদ-২৯ অক্টোকবর, ২০০৮)।
সংসদীয় আসনের সীমানা পুন:নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে ইতোমধ্যে রিটও দাখিল হয়েছে। আইন বিশেষজ্ঞদের অভিমত, রিট মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন আসনওয়ারী চূড়ান্ত ভোটার তালিক প্রকাশ করতে পারবে না। আর ভোটার তালিকা প্রকাশ করতে না পারলে নির্বাচনের তফশিল ঘোষণাও করা যাবে না। সীমানা পুন:নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত ও তার বিরুদ্ধে দাখিল করা রিটের কারণে নির্বাচন ঘোষিত তারিখে অনুষ্ঠানের েেত্র প্রতিবন্ধকতা সৃষ্টির সমূহ সম্ভাবনা ল্য করছে দেশের সচেতন মহল।
বাংলাদেশে সৃষ্টির পর এত দীর্ঘ সময় ধরে জরুরি অবস্থা অতীতে কখনও বহাল ছিল না। জরুরি অবস্থায় মৌলিক মানবাধিকার স্থগিত। জরুরি অবস্থায় রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক বিশেষ করে সেনা কর্মকর্তা-সদস্যের হাতে বহু সাংবাদিক-মানবাধিকারকর্মী বেআইনিভাবে নির্যাতিত হবার অভিযোগ দেশ-বিদেশে উত্থাপিত হয়েছে। কিন্তু নির্যাতনকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। ইমপিউনিটি বা ইনডেমনিটির সুযোগে নির্যাতনকারীরা উৎসাহিত হয়েছে। অনেককে জাতিসংঘের শান্তিরা মিশনেও নিযুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। জরুরি অবস্থার কারণে জনগণ তাদের ন্যায্য অধিকার নিয়ে কোন কথা বলতে পারছে না। কিন্তু তারপরও জরুরি অবস্থা প্রত্যাহারের কোন ঘোষণা নেই সরকারের প থেকে। প্রধান দুই দল জরুরি অবস্থা প্রত্যাহার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে।
অনেকে মনে করেন যে, ‘জরুরি অবস্থা দিয়েই এই সরকার মতার মসনদ টিকিয়ে রাাখতে পেরেছে, জরুরি অবস্থা ছাড়া সরকার এক ঘন্টাও চলতে পারবে না।’ আওয়ামী লীগ ও বিএনপিসহ প্রায় সকল দলই (সরকারের সমর্থক নতুন করে গজিয়ে ওঠা কতিপয় রাজনৈতিক দল ছাড়া) জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং জানিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
দুই শীর্ষ নেত্রীকে রাজনীতি ও মতা থেকে মাইনাস করার ফর্মুলা থেকে সরকার এখনও সরে আসেনি বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সূত্র জানায়, সরকার কোনভাবেই শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে মতায় দেখতে চায় না। আর দুই বড় দল তাদের দুই শীর্ষ নেত্রীকে ছাড়া নির্বাচন করবে বলে বাহ্যত ঘোষণা দিচ্ছে বারংবার। তবে অসমর্থিত সূত্রের খবরে প্রকাশ, বাংলাদেশের প্রতিবেশী একটি দেশ চাচ্ছে আগামি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের আবকদুর রাজ্জাক অথবা তোফায়েল আহমদ দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করুক। আর দলীয় প্রধান শেখ হাসিনা চাইছেন বেগম মতিয়া চৌধুরীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। একই সূত্র মতে, বিএনপির আবদুল মান্নান ভূঁইয়াকে ওই আসনে দেখতে চায় একটি বিশেষ শক্তি।
আগামি ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশন একইসাথে জাতীয় নির্বাচনের মাত্র ৫ দিনের মধ্যে অর্থাৎ আগামি ২৩ ডিসেম্বর ও ২৮ ডিসেম্বর দুই দফায় উপজেলা নির্বাচন অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি এই সিদ্ধান্ত অর্থাৎ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ৫ দিনের মধ্যেই কোনভাবেই উপজেলা নির্বাচন করা যাবে না বলে নির্বাচন কমিশনকে সাফ জানিয়ে দিয়েছে। কিন্তু তারপরও নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তে অটল আছে। রাজনৈতিক দলগুলো এধরনের সিদ্ধান্তকে অবাস্তব বলে আখ্যায়িত করেছে। সবমিলিয়ে সরকার সত্যি সত্যি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে চায় কি না তা নিয়েই যথেষ্ট সন্দেহ ও সংশয় সৃষ্টি হয়েছে জনমনে।
অপর একটি অসমর্থিত সূত্র জানায়, সরকার নভেম্বরের ১৫ তারিখ নাগাদ তিনটি ধাপে জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দেবে। কৌশলে মূলত: জরুরি অবস্থা বহাল রেখেই এধরনের একটি সিদ্ধান্ত নিচ্ছে সরকতার। এজন্য একটি বিশেষ বৈঠক স¤প্রতি অনুষ্ঠিত হয়েছে এমন কথাও জানিয়েছে অসমর্থিত সূত্রটি। সূত্র মতে, দেশের সবক’টি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে একটি শক্তিশালী গোয়েন্দা দল গঠন করা হয়েছে। যে দলটি প্রতিটি এলাকায় রাজনৈতিক নেতাদের ওপর কঠোর গোয়েন্দা নজরদারি চালাবে।ছোড়া সাবেক মন্ত্রী-এমপি মিলে ৩২ জন প্রভাবশালী ব্যক্তিকে তিকর (স্পর্শকাতর) হিসেবে তাদের ওপর কড়া নজরদারির নির্দেশনা জারি করা হয়েছে সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর প্রতি। নির্বাচনের এক থেকে দেড় সপ্তাহ আগে শর্তসাপেক্ষে জরুরি বিধিমালার বেশ কিছু ধারা প্রত্যাহার করার নির্বাহী ঘোষণাও আসতে পারে। ধর্মভিত্তিক ‘ইসলামী’ দলগুলো একযোগে নির্বাচন বানচালের অপচেষ্টা নিতে পারে এমন আশংকাও করা হয়েছে ওই সভা থেকে। সূত্র আরও বলছে, নির্বাচনি তফশিল ঘোষণা হবার পর দেশে বিচার বহির্ভুত হত্যাকান্ড বেড়ে যেতে পারে। দেশের বিভিন্ন স্থান থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্রের কাজের সাথে সংশ্লিষ্ট সার্ভার অফিস গুটিয়ে নেয়া হবে না। মূলত: এই সার্ভার অফিসের নামেই সেনা ক্যাম্প থেকেই যাবে। অসমর্থিত সূত্রের তথ্য যদি সঠিক হয় তাহলেও নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয়-সন্দেহ আর অনিশ্চয়তা থেকেই যায়। জরুরি অবস্থা রেখেই জরুরি অবস্থা প্রত্যাহারের সরকারি ঘোষণা আসতে পারে। নির্বাচন বানচালের অপচেষ্টার বিষয়টিও পরিস্কার বোঝা যাচ্ছে অসমর্থিত সূত্রের তথ্য থেকেই। যা দেশের জন্য মারাত্মক তি ডেকে আনতে পারে বলে সচেতন মহলের ধারণা।
দেশের মানুষ চায়, নির্বাচন যেন কোন পাতানো গেমে পরিণত না হয়। জনগণ চায়, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ স্বচ্ছ ও সংশয়মুক্ত গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রতিনিধিদেরই জাতীয় সংসদে পাঠাতে পারবে। সরকারকে একটা বিষয় মনে রাখা জরুরি তা হলো এই সরকারের ওপর জনগণের আস্থা-বিশ্বাস দিন দিন শূণ্যের কোঠছায় নেমে আসছে। তাই জনগণের বুকের ভেতরের দাবানল দমকা হাওয়ার মতো বেরিয়ে আসার আগেই সরকারের উচিত হবে সবরকমের চাতুরতা, অপকৌশল, ষড়যন্ত্র পরিহার করে জনগণের মতানুসারে ঘোষিত সময়েই একমাত্র গ্রহণযোগ্য একটা জাতীয় নির্বাচন জাতিকে উপহার দেয়া। যার মধ্য দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র মতার দায়িত্ব গ্রহণ করবে। তারজন্য মানুষের মন থেকে সন্দেহ-সংশয় অনিশ্চয়তা দূর করে এক্ষুণি জরুরি অবস্থা পরিপূর্ণভাবে প্রত্যাহার করে নেয়া অত্যাবশ্যক। ]]>
http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28861716 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28861716 2008-10-29 20:18:15
জরুরি অবস্থা বহাল রেখেই জরুরি অবস্থা ওঠানো হবে!!! শোনা যাচ্ছে, দেশে নাকি নির্বাচনকে উপলক্ষ্য করে নজিরবিহীন গোয়েন্দা নজরদারি বসানো হয়েছে ইতোমধ্যে। জনমনে তাই প্রশ্ন, নির্বাচন কি পাতানো কোন গেম হতে চলেছে? দেশের মানুষ কিন্তু চায়, একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অবাধ, ভয়মুক্ত নিরপেক্ষ নির্বাচন। এই সরকারের শুরুটার সাথে বর্তমানের অবস্থার এতই অমিল যে, জনগণ এখন আর এই সরকারকে মোটেও বিশ্বাস বা আস্থায় রাখতে পারছে না। এই অবস্থাতো আর একদিনে হয়নি, ২০০৭ সালের ১১ জানুয়ারির পর থেকে ক্রমে এই রুপ নিয়েছে। এখনও সময় আছে কোন ধরনের অসাধুতা, চাতুরতা, অপকৌশল বা ষড়যন্ত্র বিষয়ক কোন পরিকল্পনা থাকলে তা পরিহার করে জনগণের মতানুসারে ঘোষিত সময়েই বিশ্বাসযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধেদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
আজ সন্ধ্যায় একজন রিকশাচালক মন্তব্য করলেন, এই সরকার বুঝি জরুরি অবস্থা বহাল রেখেই জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেবে। এটার কারণ এরা জনগণকে ভয় পাচ্ছে!!! ]]>
http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28861262 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28861262 2008-10-28 22:41:42
ওরা মিথ্যাবাদী, ক্ষমতার লোভী http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28858239 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28858239 2008-10-22 18:25:37 জামায়াতকে ধুয়ে মুছে পরিস্কার করার অপচেষ্টা http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28857912 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28857912 2008-10-21 22:44:47 মুজাহিদকে খুঁজে পাচ্ছে না আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28857009 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28857009 2008-10-19 21:15:44 রাষ্ট্রদ্রোহীদের কিছু হবে না http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28856986 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28856986 2008-10-19 20:20:06 ধর্ম ব্যবসায়ী দলগুলোকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে কি? একজন রিকশাচালকের সাথে গত সন্ধ্যায় সাহেববাজারে কথাবলছিলাম দেশের পরিস্থিতি নিয়ে। ওই রাজনীতি সচেতন রিকশাচালক বললেন যে, সরকার বোধহয় জামায়াতের নেতৃত্বে ধর্ম নিয়ে রাজনীতি করে এমন কতগুলো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে। প্রিয় ব্লগার আপনারা কি মনে করেন?]]> http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28856675 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28856675 2008-10-19 01:48:10 ওরা জরুরি অবস্থা মানে না তবুও তাদের বিরুদ্ধে কিছু করে না সরকার, কিন্তু... আর যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায় অনাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানান স্বায়ত্ত্বশাসিত অঙ্গনে তাঁদের বিরুদ্ধে তড়িঘড়ি করে জরুরি বিধিমালা ভঙ্গের মামলা হয়, তাঁদেরকে বাড়ি থেকে একাত্তরের কায়দায় ধরে নিয়ে গিয়ে বর্বর নির্যাতন চালানো হয়।
কাজেই এধরনের রাষ্ট্রীয় বৈষম্য বজায় রেখে যারা নীতিকথা, দেশরক্ষার কথা বলে গলা ফাটিয়ে বেড়াচ্ছে তারা আর যাই করুক আইনের শাসন রক্ষা করতে পারে না। তারা স্বাধীনতাবিরোধীদের দোসর বলেই পুলিশের খাতায় পলাতক একজন অভিযুক্তের সাথে বসে আলোচনা করতে পারে বলে দেশের মানুষের অভিযোগ।]]>
http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28856216 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28856216 2008-10-18 01:45:10
আসলে নাস্তিক কে??? যেমন ন্যাচার, প্রকৃতি, সুপার পাওয়ার ইতাদিকে স্বীকার করে পরোক্ষভাবে ক্রিয়েটর হিসেবে কাউকে না কাউকে স্বীকার করা হয়েছে। সুতরাং নাস্তিক আসলে কে?
আমি শুধু যুক্তিতর্ক উপস্থাপন করলাম মাত্র। ]]>
http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28856122 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28856122 2008-10-17 22:17:16
অগণতান্ত্রিক শক্তিই কি ক্ষমতা নিচ্ছে... নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হিসেবে জরুরি অবস্থা সামনে চলে এসেছে। সরকার পরিস্কার করে বলেছে, নির্বাচন জরুরি অবস্থার মধ্যেই হবে। যুদ্ধাপরাধী, জামায়াতের বিষয়ে সরকারের সিদ্ধান্তহীনতাও পরিস্কার বোঝা যায়। এই সরকার এর বড় বড় ব্যক্তিরা যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করে তা আর কার্যকর না করার কারণ কি?
সবমিলিয়ে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত নির্বাচনের জন্য সত্যিকারের পরিবেশ গড়ে ওঠেনি। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধ পরিকর বলে তাদের বিগত ২০/২১ মাসের কর্মকান্ডে প্রমাণিত হয়নি। আর তাই নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে জনমনে ব্যাপক সংশয়। কেউ কেউ বলছেন যে, হয়ত কোন অগণতান্ত্রি, অপশক্তি দেশের মানুষের বুকে চেপে বসতে পারে। এই অবস্থায় করণীয় কি?
দেশের বৃহৎ দুইটি রাজনৈতিক দল ছাড়াও অন্যান্য দলগুলোর ভেতরের গণতন্ত্রহীনতা, ব্যবসায়িক আচরণ, ক্ষমতালিপ্সু মনোভাব, দুর্নীতি, লুটপাট, আর তালগাছ পেলেই সিদ্ধান্ত মানি এমন আচরণের জন্যই রাজনৈতিক ক্ষেত্র থেকেও আন্দোলন-সংগ্রামের বিষয়ে তেমন কোন শক্ত অবস্থান নেই।
এই অবস্থায় জনমনে একটি প্রশ্ন, ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন হবেতো??? ]]>
http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28856117 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28856117 2008-10-17 22:07:38
ওরা ক্রসফায়ার হয় না, কারণ... http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28855773 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28855773 2008-10-17 01:07:50 শ্বাশত সুস্থ্ হয়ে ফিরে আসুক। http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28855665 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28855665 2008-10-16 21:41:50 মুজাহিদ তথা জামায়াতই কি এই সরকারকে চালাচ্ছে!!! http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28855660 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28855660 2008-10-16 21:29:05 আত্মপরিচয়হীনদের বয়কট করুন http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28851611 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28851611 2008-10-06 18:48:23 নির্যাতন ও দায়মুক্তি Click This Link]]> http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28851606 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28851606 2008-10-06 18:34:40 লড়াই কী থামাতে পারে কেউ? একজন নির্যাতিত সাংবাদিক-মানবাধিকারকর্মী হিসেবে বাংলাদেশের মিডিয়ার সহকর্মী-সতীর্থ, বন্ধূ, শ্রদ্ধেয় বন্ধুগণের সহযোগিতা পাইনি। কিন্তু তাই বলে কী অন্যায়-অসত্য, সন্ত্রাস, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভুত হত্যাকান্ড, নির্যাতনের বিরুদ্ধে বসে আছি? এককথায় মানুষের কল্যাণের জন্য, সত্যকে জনগণের কাছে তুলে ধরার লড়াই কখনই বন্ধ করতে পারবে না কোন অপশক্তি, ষড়যন্ত্রকারী চক্র। কারণ মানুষ রয়েছে আমার পক্ষে।

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28851568 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28851568 2008-10-06 16:22:59
নির্বাচন নিয়ে সংশয় নির্বাচন সত্যি সত্যি অনুষ্ঠিত হবে এমন ১০০ ভাগ আশা বা প্রত্যাশা জনমনে এখনও লক্ষ্য করা যাচ্ছে না। অবশ্য এর পেছনে অনেক যুক্ত রয়েছে। দুই নেত্রীকে মাইনাস করার প্রচেষ্টা সরকারের তরফ থেকে বন্ধ হয়ে গেছে বলেও জনগণ মনে করছেন না। সবমিলিয়ে নির্বাচন অনুষ্ঠান বিষয়ে থেষ্ট সংশয় দেখা দিয়েছে। আর অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান ব্যাহত হলে দেশের গণতন্ত্র কোথায় গয়ে দাঁড়াবে তা ভবিষ্যতই বলবে। ]]> http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28851563 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28851563 2008-10-06 15:57:25 বিএনপি সংহত, আওয়ামী লীগে পদ-পদবি নিয়ে ঝামেলা http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28845789 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28845789 2008-09-20 19:40:21 বিচারকদের বিব্রতবোধ ও কয়েকটি প্রশ্ন জনমনে প্রশ্ন, বিচারকরা কেন জাতির জনক হত্যা মামলা এবং বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে করা মামলা পরিচালনায় বিবৃতবোধ করেন। বিএনপি জামায়াত নেতাদের মামলা পরিচালনায় কখনও শোনা গেল না যে কোন বিচারক বিব্রতবোধ করেছেন।
এই বিব্রতবোধের কারণ কি তাহলে রাজনৈতিক বিশ্বাস, ভীরুতা নাকি অন্য কোন উদ্দেশ্য আছে? ]]>
http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28844562 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28844562 2008-09-17 23:55:52
সমান আচরণ করে না সরকার দুর্নীতির অভিযোগে গ্রেফতারকৃত সব রাঘব-বোয়ালদের যদি ছেড়েই দেয়া হবে তাহলে কেনই বা তাদের গ্রেফতার করা হো, কেনই দেশজুড়ে প্রায় দুই বছর জুড়ে নানান নাটকের মঞ্চায়ন করা হলো? দেশের মানুষের মনে এসব প্রশ্ন ঘুরপাক করছে।
দেশের মানুষ চায়, শান্তি, পেটপুরে দু'বেলা দুমুঠো ভাত খেয়ে শান্তিতে ঘুমাতে চায়। দেশের মানুষ আশা করেছিল এই সরকার তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা সম্পূর্ণরুপেই ব্যর্থ।
রাজনৈতিক সরকারের আমলেও দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে পদে পদে। এই সরকারের আমলেও একই অবস্থা। সমানতালে চলছে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা। অবশ্য হত্যাকারিদের কাছে নিহতরা মানুষ নয়, ওরা সন্ত্রাসী। সন্ত্রাসী হলেও হতে পারে, তাদের বিচারের আওতায় আনা জরুরি।
]]>
http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28843684 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28843684 2008-09-15 23:04:41
ডুলুর প্রয়াণ ও আলোচিত তিন কারণ মাসুদুল হক ডুলুর মৃত্যুতে সাবেক সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এক শোক বার্তায় বলেন, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের জন্য মুক্তি সংগ্রামে অংশ নিয়ে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। জীবনভর তিনি কখনও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি।
এদিকে রাজশাহীর একজন প্রবীন সমাজসেবক পেশায় আইনজীবী এই পোষ্টদাতার সঙ্গে ঘরোয়া এক আলোচনাকালে ডুলুর মৃত্যুর পেছনে তিনটি কারণের কথা উল্লেখ করেছেন । এগুলো হলো জনাব ডুলুর পারিবারিক জীবনের অশান্তি, মেয়র নির্বাচন করায় তড়িঘড়ি করে তাঁকে মহানগর আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিস্কার করার সুপারিশ গ্রহণ এবং জনাব ডুলুর ব্যক্তিগত একটি প্রবণতা (আওয়ামী লীগ নেতা জনাব ডুলুর মর্যাদার কথা বিবেচনা করে এখানে তা উল্লেখ করা হলো না)। ]]>
http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28841776 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28841776 2008-09-11 21:25:49
১১ জানুয়ারির পূর্বাবস্থায় ফিরে যাচ্ছি আমরা প্রায় পৌনে দুই বছর হতে চললো ১১ জানুয়ারির পট পরিবর্তনের। দেশের আমজনতার প্রত্যাশা ছিল দুর্নীতি, লুটপাট, হানাহানি বন্ধ হোক, দেশের মানুষ সুখে-শান্তিতে বেঁচে থাক। কিন্তু বর্তমান সেনা নিয়ন্ত্রিত সরকারের বাগড়ম্বরপূর্ণ বক্তৃতা এখন কথার কথায় পরিণত হতে চলেছে। সরকারের কথার সঙ্গে কাজের কোন মিল দেখা যাচ্ছে না। সরকারের আচরণেও সাম্যের কোন লক্ষ্যণ নেই। চরম বৈষম্যমুলক অবস্থার মধ্যে আমাদের সমাজ-দেশ চলছে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশ ১১ জানুয়ারির পূর্ববস্থায় ফিরে যাচ্ছে। সেনা নিয়ন্ত্রিত সরকারের ব্যর্থতার দায় দেশের মানুষ কোনভাবেই নেবে না।
]]>
http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28841627 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28841627 2008-09-11 14:55:58
ধ্বজাধারী সুশিল সমাজ কোথায়??? এই সুশিল সমাজের প্রতিনিধিরাই আইনের শাসন, মানবাধিকার, সুশাসন নিয়ে উচ্চকিত থাকেন সর্বদা। অথচ দেশের বর্তমান বাস্তবতায় তাঁদের তেমন কোন তৎপরতা দেখা যায় না। খুব জানতে ইচ্ছে করে এই ধ্বজাধারীদের এখন কি করণীয়? তাঁরা কেনই বা চুপচাপ আছেন, নাকি আর্মি শাসন থুক্কু সেনা নিয়ন্ত্রিত সরকারের শাসকদের ভয় পাচ্ছেন???]]> http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28840935 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28840935 2008-09-09 23:13:54 সরকার কি পালানোর পথ খুঁজছে!!! বিচার বিভাগের স্বাধীনতার নামে কার্যত: বিচার বিভাগকে পুরো মাত্রায় যে সরকারের কবজায় রাখা হয়েছে তার প্রমাণ বিচার বিভাগের বিপরীতধর্মী অবস্থান।
মানবাধিকার কমিশন গঠন করলেও এই সরকার মানবাধিকার লঙ্ঘন তথা নির্যাতনের অভিযোগে অভিযুক্ত আর্মি অফিসারদের জাতিসংঘ শান্তি মিশনে পাঠিয়েছে।
জঙ্গি মদদদাতা-গডফাদার এবং শীর্ষ জঙ্গিদের কেউই ক্রসফায়ার বা এনকাউন্টারে মারা যাননি, তবে নিষিদ্ধ সর্বহারা দলের বহু শীর্ষ নেতা ক্রসফায়ার নামের কথিত বানোয়াট গল্পের নায়ক হয়েছেন এই সরকারের আমলেই। মুখে দুর্নীতিবিরোধী ও মানবাধিকারবান্ধব সরকার হিসেবে প্রচার-প্রপাগান্ডার ঢাকঢোল পিটানো হলেও দুর্নীতি যে কমেনি এতটুকুও বরং বেড়েছে কয়েকগুন তা দেশের আপামর জনতা হাড়ে হাড়ে টেচর পাচ্ছেন।
মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাস রমজানে বি্শ্বের বিভিন্ন দেশে (মুসলিম দেশ) দ্রব্যমূল্য কমার খবর পাওয়া গেলেও বাংলাদেশে তার লক্ষণ নেই। জনগণ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রশ্নে এই সরকারকে বিশ্বচ্যাম্পিয়ন ভাবছেন।
এই সরকারের প্রধান কাজ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। কিন্তু তার যে ঘোষিত রোডম্যাপ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তাকে ব্যাহত করতেই নাকি এখন উপজেলা নির্বাচন করার মতলব এঁটেছে সরকার, এই অভিযোগ শুধু রাজনৈতিক শিবিরেরই নয় বরং সাধারণ জনতাও তা বলতে শুরু করেছে। ]]>
http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28840914 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28840914 2008-09-09 22:36:14
দুর্নীতির দায়ে আর কাউকে আটকে রাখার নৈতিক শক্তি নেই http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28838610 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28838610 2008-09-04 11:22:55 বিবেকের শর্তহীন আদেশ হতে মতামত দিন http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28838490 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28838490 2008-09-04 00:54:27 বিএনপি-জামায়াত জোটই দায়ি দেশের বর্তমান অবস্থার জন্য বিএনপি-জামায়াত জোটই দায়ি। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনের পর দেশবাসি দেখেছেন ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের ওপর ধর্ষণ, লুটতরাজ, নির্যাতন, আওয়ামী লীগ ও প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা-কর্মী সমর্থকদের ওপর পরিকল্পিত আক্রমণ এর বিভৎসতা। নিশ্চয়ই ব্লগার বন্ধু বুড়ো ভুলে যাননি সিরাজগঞ্জের পূর্ণিমা, গাইবান্ধার তৃষা, রাজশাহীর মহিমা, মিলি, শিউলি, রজুফা, ২১ আগষ্টের গ্রেনেড হামলা, শাহ এ এম এস কিবরিয়া, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অধ্যাপক তাহের আহমেদ হত্যাকান্ড, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত হত্যা প্রচেষ্টা, দেশজুড়ে জঙ্গিবাদের উত্থানের কথা। দেশ-জাতি ভুলে যাননি, জোট সমর্থকদের হাতে মায়ের সামনে মেয়েকে, স্বামীর সামনে স্ত্রীকে, ভাইয়ের সামনে বোনকে, বোনের সামনে বোনকে, ননদের সামনে ভাবীকে গণধর্ষণ করার ঘটনাবলী।
বিএনপি-জামায়াত জোটই তাদের বশংবদ নির্বাচন কমিশনকে বহাল রেখে একটি নীলনকশার নির্বাচন করতে চাওয়ার কারণেই মূলত: আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট ২৩ দফার দাবিতে আন্দোলন গড়ে তোলে। আবদুল জলিল ও আবদুল মান্নান ভূঁইয়ার মধ্যেকার সংলা৫প নাটকও বিএনপি-জামায়াত জোট সরকারের পরিকল্পনায় ভেস্তে গেছে। সবমিলিয়ে আরও অনেক যুক্তি ঘটনা, ইতিহাস রয়েছে যার বর্ণনা দেয়া যাবে আমার বক্তব্যের সমর্থনে। ব্লগার বুড়ো চাইলে আবারও লিখবো পরবর্তীতে। ]]>
http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28838244 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28838244 2008-09-03 14:34:22
বিচারপতি তোমার বিচার করবে যারা !!! http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28838227 http://www.somewhereinblog.net/blog/jaakashblog/28838227 2008-09-03 13:52:45