ফাজলামৗ ও বিটলামি, খোঁচা এবং গুতা,

বিচ্ছিন্ন আবেগ (পর্ব-১০)

০৯ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:২৫

শেয়ার করুন:                   Facebook

সুমন ভাই চারশো টাকা দিয়েছে সমালোচনা আর লেখা-দু'টার জন্য। ইশ! যদি আমি আগাচৌ হতাম! কত্তো টাকা! পাপ্পুর নতুন একটা আ্যালবাম এসেছে, ওটার উপরই লিখেছি। বেলা এগারোটায় কোথায় যাই? হ্যা সুমিতের অফিসে যাওয়া যায়। এখান থেকে যদি হাটতে থাকি তবে পান্থপথ পেরিয়ে ধানমন্ডি লেক ছাড়িয়ে তারপর রিকসা। হাটা শুরু করলাম, পান্থপথ পার হচ্ছি অমনি চিৎকার। আমাকে কিম্ভুতভাবে সালমান ভাই ডাকছে। গেলাম, ছেলেটা বেশ ভালো, তবে মনে হয় কোন সমস্যা আছে, সম্পর্কে আবার বড় ভাইয়ের বন্ধু।
 কী বস? কই চললেন।
 যাচ্ছি অফিসে, এই সাতাশে।
 লিফট দাও।
 চলে আয়, শুনলাম চাকরি ছেড়েছিস?
 হ্যা, দু'মাস একটু ঘুরবো ভাবছি। তারপর দেখা যাবে।
 হুম! আংকেল কী বলে?
 কিস্যু না। দু'মাসই তো। চুপ হয়ে গেলাম, আচ্ছা সুমিতের ওখানে দুপুরে খাবো। তারপর কি করব?

সম্রাট ভাই আর আমি ঘুরছি রাস্তায়। আমি জিজ্ঞেস করলাম; প্রব্লেম শেষ না আছে।
 ওইসবের কী শেষ আছে? মিউজিক ছেড়ে দিলাম একদম। বাদ দে, শুনেছিস, পাপ্পু নাকি বিয়ে করছে?
 হ্যা। নাফিসাকেই তো, শুনলাম বেশ জব্বর আয়োজনে নাকি নামাবে?
 হ্যা, আফ্টার অল, দেশের এক নম্বর শিল্পী ও। ও নয়তো কে এই রকম জম্পেশ বিয়ে করবে?

মনটা খারাপ হয়ে গেল একটু। সেদিন বিকেলে দেখা হয়েছিলো শায়লার সাথে। শায়লার সাথে কী গভীর কামঘন সম্পর্ক ছিল! আমরা আরেকটু হলে বোধ হয় বিয়েই করে ফেলতাম! কিন্তু সেদিন বিকেলে ওর আর ওর বরের সাথে যে দেখা হলো, আর আমি কোনো রকম দুঃখ জেলাসি বা মন খারাপ করলাম না। আমি নিজেও কিছুটা আশ্চর্য। সুন্দর মতো গেলাম, স্বাভাবিক কথা-কেমন আছো,বাচ্চা কেমন আছে, অনেক বড় হয়েছে দেখছি বাড়ি যাবো-এসব টাইপের বলে চলে গেল। নীলাও আমাকে মনে রাখেনি। আরো যাদের সাথে সম্পর্ক ছিলো, কোনটাই বেশীদিন টিকেনি। আবার দু'একজন তো বলল এখনই বিয়ে, নইলে কখনো না; আজব কিসিমের সব ঝামেলা, কত্তো যে অশ্রুপাত-মেইলে, ই-মেইলে, সেলে; একদম বিরক্তি লেগে গেল একটা সময়। মূলতঃ ভালবাসাটাই আমি পাইনি, যা ছিল সবই লোভ লালসা। কিংবা ওদের ভালবাসাটা উপলদ্ধি করার মত মতা আমার নেই। ভেজিটেবল হয়ে গেলাম কী?

 কী রে কি ভাবছিস?
 সম্রাট ভাই, তুমি সম্প্রীতিকে ছাড়া কাউকে আর ভালবেসেছে?
 নাহ, এক সাথে কত সাইকেল চালামু?
 তাহলে ঐ যে তোমার সাথে এত্তোগুলি মেয়ে, ওদের সাথে তোমার আবেগ; কারো সাথে love making... এগুলো?
 কিস্যুনা, শুধু মাত্র আনন্দ।
 তাহলে তোমাদের মধ্যেকার সম্পর্কটা?
 ওটা আসল, অন্যান্যগুলো চেঞ্জ, এই তো।
 ভালোই তো, মনে হয় তোমার মতো যদি সার্কাস্টিক ম্যানেজমেন্টে আমিও নামতে পারতাম তবে জোশ হতো। confusing লোকজন।

বাড়ীতে আজ বোধ হয় কোন প্রোগ্রাম, আব্বা-আম্মা বেশ ছোটাছুটি করছে, আমার মনে হচেছ ভাগি, নয়তো প্রব্লেম হবে, কিন্তু একটু পর পর আম্মা বলে কেক কাটতে, ভাইয়া বলে গাজর কাটতে, বিচ্ছিরি। সমস্যাটা যে কোথায়, মোবাইলে কল আসছে দেকচি। কে?
 কীরে সুমিত? কি হইছে?
 আজ পাপ্পু ডাকছে, ব্যাচেলার'স নাইট।
 বেশ তো, সবাইরে বলছিস? আমি তো ভুইলাই গেসিলাম!
 আমি, তুই, পাপ্পু, তোর ভাই, তায়েফ-আর কে?
 সম্রাট মেহেদি সবাইরে বলে দে। আসলে পাইলো, নাইলে মিস। ঐ রাখি মা ডাকে।

দোকান থেকে ডিম নিয়ে মাকে দিলাম।

এবার রাতের প্রস্তুতি।

একটু আগে হাল্কা বৃষ্টি হলো, গরম আরো বেড়েছে। ভ্যাপসা অবস্থা, প্রায় পচিশজন এসেছে। সম্রাট ষ্ট্রিপটিজের ব্যবস্থা করেছে। আমি দেখছি। হঠাৎ ইশতিয়াক ভাইকে বললাম: তোমার কাছে বিশ টাকা হবে?

তায়েফ আর আমি যাচ্ছি সুমিতের বাসায়। তিনজন মিলে যাব বিয়েতে। পাপ্পু ও বিয়ে করছে! ভালোই লাগছে। তানিয়া আর মেহেদী আসবে না! ওদের একটা ছেলে হয়েছে বছরখানেক হলো। অথচ মনে হচ্ছে মাত্র কয়েক দিন আগের ঘটনা যে ওরা বিয়ে করলো। খুবই সুখে আছে ওরা, সবকিছু বাদ দিয়ে!

বিয়েতে সবাই ফূর্তি করছি। আমি বহুদিন পর আবারও জম্পেশ আড্ডা পেলাম। ভালই লাগছে । এ ফাঁকে সবাইকে জিজ্ঞেস করলাম আজ আড্ডা হবে কিনা? সুমিতের অফিস, সম্রাটের ক্লাস নিতে হবে (ও এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক), ফুয়াদের আর তায়েফের কাল অফিসে জরুরী মিটিং আছে, নয়তো থাকতো। এমনই হয়, আমি মনে মনে বললাম।

সকাল থেকে গাটা খুব ব্যাথা করছে। গতকাল রাত থেকেই শুরু। হঠাৎ গা ম্যাজ ম্যাজ কেন করছে বুঝতে পারছি না। শুক্রবার। ভেবেছি ঘুমাবো চুটিয়ে। নাহ, ¯স্লিপিং পিল ছাড়তে হবে দেখছি। সকালে একটু লিখি আজকাল। নতুন চাকরি নিয়েছি। শুক্রবার ছাড়া সময় পাচ্ছি না। নতুন গল্প লিখছি, শুরু করেছিলাম এভাবে;
‘ ছেলেদের সাথে মিশতে হবে না হলে মেয়েরা বোকাই থাকে। ত্ক্ষেত্র বিশেষে অশিক্ষিত ও। শুধুই হেঁসেল ঠেললে তো মানুষ হিসাবে বিকাশ হবে না-মেয়ে মানুষ-ই থেকে যাবে‘।

লাইনটা লিখে বসে আছি। কেমন যেন স্কুলের কোন মহান শিক্ষক অথবা এনজিও সেমিনারের কথা। কিন্তু কী করব এ দিয়ে? যতসব ফালতু পুরীষ বের হচেছ, লেখা নয়। আজ কী আর লেখা হবে? মন টানছে অন্য কিছুর দিকে। চিন্তায় ডুবে যাই একটু। চোখের সামনে ভেসে ওঠে সুন্দরবন! কী ব্যাপার? মানে কী এর?

 

 

  • ০ টি মন্তব্য
  • ১৪২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৮৯০৩