somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুত্বের ভালবাসা (১)

১৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্যামে পড়ে ক্লাসে ঢুকতে আজ দেরিই হয়ে গেল ... ভারচুয়ালি সো-এন-সো স্যারের ভ্রু-উচানো চাহুনি আর টিটকারি হাসিতে পিত্তি জ্বলে উঠছে .... সবে শুরু ... নীলা ভাবছে আজ কপালে আরো কি খারাবি আছে মাবুদই জানে!

.... চায়ের আড্ডায় সবগুলো আজ মুচকিহাসি দিয়ে তাকাচ্ছে ... চোখেমুখে শয়তানি!!!
- ঐ বদেরা কি হইছে রে..? কাহিনী কি??
- কি আর হবে? যা হবারতো হয়েই গেছে ..... তা অন্যজন কই? নীলাভ ছাড়া নীলা .... বড়ই আকেলা!!! নাকি খাওয়ানের ভয়ে ভাগছে??

নীলা মেজাজ দেখিয়ে জিগ্ঞাস করল - "কি? হচ্ছে কি এইসব??"
লাবনী ঝাড়ি দিয়ে বলল - "ঢং করবিনা আর ... নীলাভ আমাকে বলছে, তোর আর ওর কথা। এতো লুকাচুপির কি আছে...? ওর ব্যাগ হাতে নিয়ে ঘুরছিস আবার অবাক হবার ভান করিস?? ভালোই তো"
আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বেকুবি হাসি দিয়ে নীলার অস্ফুট উচ্চারন .... নীলাভ নিজে বলছে!!!!???


মানে কি এসবের....!! এমন কিছু হবে কখনো ভাবেনি, ওর সাথে বেশি মিশে তা ঠিক, তবে এসব চিন্তা আসেইনি .... তবে কি ও এমন ভাবতো? ওর কাজেকর্মেও বুঝা যায়নি ..... নাকি নীলাই বুঝেনি।

নতুন রিলিজ হওয়া গান কিবা দারুন কবিতার সুন্দর কিছু লাইন এসএমএস করা ... , অথবা কোন make-up ক্লাস সন্ধ্যায় পড়লে বাসে সাথে আসা (সেটাতো অন্যরাও করে), কিংবা ফাজিলটা প্রথম চিল্লায় গেলো যখন ৩/৪ দিন পর... রাতদুপুরে ফোন করে বলা ..... "কেমন আছিস? আহারে কতদিন কইন্যাদের কন্ঠস্বর শুনিনা রে" , (কিন্তু তাতো ও সব বন্ধু-বান্ধবীদের কেই করেছে) ...... এসবই কি??!!!

নাকি নীলার কোন আচরন ওকে এমনটা ভাবিয়েছে ..... ওর বাসায় আড্ডা মারা (তাতেও তো সবাই থাকতো, ওর মাও থাকত মাঝে মাঝে ...আড্ডায় ), কিংবা নতুন কেনা ব্রেসলেট যখন কাউকে দিতে চাইতো না, তখন আহলাদি করে বলা - নীলার লাভ নীলাভ দে না (যদিও কাজ হতোনা) ...

এসব চিন্তাতেই ঝিম মেরে বসে থেকে ... দিন গেল ... বদটাকেও খুজেঁ পাচ্ছেনা যে সামনাসামনি জিগ্ঞাসা করবে - কিরে তোর হইছে কি?...এসবের মানে কি??!!! ..... ভাগলো কই ছেলেটা??

মন খারাপ করে বাসায় যাবার পথে বাসে একজুটির সিগারেট খাওয়া নিয়ে মান-অভিমান দেখে মজাই লাগলো, হাসিও .... ভাবলো একই কান্ড ও নিজেও করতো ... হয়ত আরো বেশিই ..... নীলাভের ব্যাগটা হাতে নিয়ে ভাবতে ভাবতে হঠাৎই খুশিতে দাতঁ বের করা হাসিতে হাসতে লাগল .... বাসের মানুষজন অবাক হয়ে তাকাচ্ছে ... তাও হাসি থামে না।


৫১টি মন্তব্য ২৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×