আমার প্রিয় পোস্ট
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- জেবীনের জন্মদিনে শিউলি ফুলের শুভেচ্ছা....... - জয়িতা
- েজবীন ফ্যান ক্লাবের শুভ উদ্বোধন এবং মহামতির জন্মদিন - আউলা
- মুর্তি লইয়া আমার প্রামান্য কথন ১: অপরাজেয় বাংলা - লাল দরজা
- ছাদের কার্ণিশে কাক - (শেষ পর্ব) - আনোয়ার সাদাত শিমুল
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- নিপীড়ক শিক্ষক এবং নীতিমালার যৌক্তিকতা: মন্তব্যের প্রতিক্রিয়া - নুশেরা
- প্রথম লজ্জা - মানুষ
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৩ ( বাতাসে লাশের গন্ধ --রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ) - আবদুর রাজ্জাক শিপন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- আমার সময়গুলো----- - বিষাক্ত মানুষ
- নবীনদের জন্য - নাদান
- নুপূর ....... (যাত্রী) - বিষাক্ত মানুষ
- ঘটকের পুথি ( ষড়যন্ত্রকারীদের জন্য জবাব) - নাদান
- নান্দু এন্ড ফুলি ----- (ষড়যন্ত্রমূলক পোস্ট) - বিষাক্ত মানুষ
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- বেগমগঞ্জ কালো পুলের বধ্যভূমি - মুকুল
- আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে
(উৎসর্গ: প্রিয় ব্লগার মানুষকে) - মুকুল
- আমার কিছু প্রিয় পোস্ট (জ্বিনের বাদশা'র সেরা লেখা সংগ্রহের প্রচেষ্টায় মুকুলে'র দুই পয়সা)
- মুকুল
- ভালোবাসার এপাশ ওপাশ - আনোয়ার সাদাত শিমুল
- শেষ বিকেলের রূপকথা - নাদান
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- ডক্টর জাফর ইকবালের লেখা, মিরাজভাই, এ-টীম এবং নরাধমের কিছু কথা। - নরাধম
- আল বিদা ..................... - বিষাক্ত মানুষ
- আশা, নিরাশা এবং একজন আমি.... (প্রত্যাশার বছরটিতে দাঁড়িয়ে কিছু ব্যক্তিগত, অপ্রত্যাশিত, গুমোট পংক্তিমালা) - দেবদারু
- সামহোয়ার ইন এর নতুন রাইট প্যানেল - স্বপ্নদ্রষ্টা
- ভুল সময়ের রূপকথা - নাদান
- হে রাজাকার, তোমরা কুকুর হও - সামী মিয়াদাদ
- অভিনয় - দেবদারু
- মিথিলার চিঠি - বইপাগল
- হু ইজ ইন চায়না।? (জোকস্) - নাজিম উদদীন
- ব্যতিক্রম ভালোবাসা! - দেবদারু
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- মা----- মাশীদের জন্য ( একটি বিদেশী গল্প থেকে নেয়া ) - সারিয়া তাসনিম
- দ্বন্দ্বে-দূরত্বে ভালোবাসা! - দেবদারু
- একটি অ-স্বীকারোক্তি! - দেবদারু
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- প্রাপ্তি সোনার জন্মদিনে বিহংগের আদর - বিহংগ
- একটি বোনের জন্য বাবার কাছে সে কি আকুতি ! - প্রচেত্য
- অলস ভোরের ভাবনা! - রাগ ইমন
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- পেটে বিপুল গ্যাস, লিক হইলে শেষ! আমার রোজ নামচা:১৯/০৮/২০০৭! - উদাসী স্বপ্ন
সিল-হট তাখিয়া.....
২৫ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:০৯
কিন-ব্রীজ।
হঠাৎ করেই দলেবলে সিলেট বেড়ানো হলো। সেই ছোটবেলা ট্রেনে করে নানু-দাদু'র বাড়ি যাওয়া হতো ঈদের সময় এমনি দলেবলে। অনেকদিন ট্রেনে চড়া হয়নি, ভাবলাম তেমনই মজা হবে। কোথায় কি, সিটে গিয়ে দেখি জানালা বন্ধ। খোলা জানালা ছাড়া ট্রেনের মজা আছে নাকি?
রাতে ভাতিজি বলছিলো - "সিলহট(!!) যাবো আমরা"। যতই বলি সিলেট, ও বলে সিলহট। স্টেশনে নেমে দেখি একটা রেস্টুরেন্টের নাম "সিল-হট রেস্টুরেন্ট" ![]()
আলী আমজাদের ঘড়ি - শহরে ঢুকতেই ব্রীজের গোড়ায় নজরে আসে।
![]()
সুরমা নদী - ভোরে ঘুম ভেঙে নদীটা দেখে কিযে শান্তি লাগল।
![]()
ব্রীজের নীচ দিয়ে দারুন পায়ে চলার পথ, সাথে সুরমা নদীর ঘাট।
![]()
কানিশাইল ঘাট - শহরের নানান জায়গায় ঘুরতে ঘুরতে এলাম এখানে। দারুন জায়গাটা।
![]()
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার - উচুঁ এক টিলার উপর তৈরি করা হয়েছে এটা, নীচ থেকে শুধু সিড়িঁটা নজরে আসে। শান্ত, সুন্দর। তবে নির্জনতাটা অনেক বেশি। চারপাশের সৌন্দর্য্যটা দারুন দেখায় এই শহীদ মিনার থেকে।
![]()
জাফলং - অসাধারন। গাড়ি থেকে নামতেই ১০/১১ বছরের কয়েকজন দাড়িয়ে গেলো - "আই এ্যাম মিস্টার আক্তার হোসেন, টুরিস্ট গাইড। সবখান আমার মতোন আর কেউ ঘুরাইতে পারবো না"
![]()
পানি এতো ঝকঝক করছিলো, আমাদের সাথে থাকা বাচ্চারা অনবরত ধমক খাচ্ছিল পানি ধরার জন্য, ওদের কি দোষ আমারতো ইচ্ছে করছিলো ট্রলারে পা ঝুলিয়ে বসি।
![]()
জাফলং-এ রঙ-বেরঙের পাথর তোলা।
![]()
জাফলং-এ ট্রলার করে এপাড়ে আসার সময় ব্রীজটা দূর থেকে যত ভালো লাগছিল কাছে এসে তেমনটা লাগেনি।
![]()
বালি আর পানি একসঙ্গে পাবার আনন্দে পিচ্চিদের ফিরিয়ে আনা ক্ষ্টকর হয়ে পড়েছিলো।
![]()
সিলেট সার্কিট হাউস - এককথায় দারুন। বিশাল জায়গা জুড়ে তৈরী করা হয়েছে। সুরমা নদী'র তীরে, তবে শহরের ব্যস্ততা অনেকটা দূরেই থাকে এখান থেকে। ভোরে দলবেধেঁ নামায পড়ে বাড়ি ফেরত মুসুল্লি দেখা যেত, তেমনি কাছের কোন মন্দির থেকে শাখেঁর আওয়াজ শোনা যায়। তবে আশ্চর্য লেগেছে যে, রিক্সাওলা'রা থুক্কু ড্রাইভারদের যদি বলতাম "সার্কিট হাউজ যাবেন?" বলতো চিনি না। পরে স্হানীয় একজন বুঝিয়ে দিলেন, "কিন-ব্রীজ , বড়ব্রীজে'র গোড়ায় যাবে", তখন রিক্সা পেলাম।
কোথাও বেড়াতে গিয়ে আয়োজন করে দাওয়াত খেতে যাওয়া ভালো লাগে না। কিন্তু এখানে ভাইয়া-ভাবীর অনেক স্হানীয় বন্ধুরা ছিলো, তাদের কয়েক বাসায় যেতে হয়েছে। তেমনি একটা ছিলো সুপ্রভা'দি-মানস'দা। ছিমছাম, শান্ত ঘর তাদের। মানস'দা দারুন আন্তরিক। সিলেটের নানান পদ রান্না করেছিলেন দিদি। কিছু কিছু পরিচিতের মাঝে একেবারে নতুন ছিলো "লাই পাতা"। শাকটা'র স্বাদ অন্যরকম, পাওয়া যায় শুধু সিলেটেই।
![]()
ফিরে আসার দিন মেঘের কি দারুন খেলা দেখলাম। একই স্হানে দুই তিন স্তরে নানান রঙের মেঘের ভেলা।
আমাদের সবচেয়ে পিচ্চি যেটা ছিলো ওর অভ্যাস হলে যা কিছুই হাতের নাগালে পায় দু'তিনটা চাপড় দেয়া। আমরা বলি কি রে বাসের হেলপার হবি নাকি? ফিরে আসার সময় বাসে ওর সামনের সিটে বসেছিলেন যে ভদ্রলোক উনি যেই না রিলাক্স করার জন্য আধশোয়া হলেন, ও পেয়ে গেলো সুদৃশ্য টাক নাগালে, আর যায় কই ...... হেলপারি শুরু ![]()
ভাইয়া সরি বলে সামলায় সেসময়টা, পরে আমরা আর খেয়াল করিনি কি হয়েছিলো। ঢাকা পৌছে বাস থেকে নামার সময় শুনি লোকটা ওকে বলছে - "বরোই সাতাইছো তুমি আমারে"। পরে জেনেছি ওর যন্ত্রনায় বেচারা রুমাল দিয়ে টাক ঢেকেছিলেন, তাতে পিচ্চি ক্ষেপে গিয়ে দু'হাতে সজোরে হেলপারি শুরু করেছিল।
রাশেদ বলেছেন:
প্লাস দিয়া ঘুমাইতে যাই। মেলা বড় পোস্ট লেখছো দেখি! আতকা এতো জোশ আইলো কেমনে! হে হে!
লেখক বলেছেন: বহু কষ্টে দিছি .......
লেখক বলেছেন: লেখা কম, ছবি বেশি .........বলা যায় ফটো ব্লগই
রাশেদ বলেছেন:
ঠা ঠা!
বাবুয়া বলেছেন:
খুব সুন্দর লেখা-তার সাথে অপুর্ব সুন্দর সব ছবি-লেখাটাকে আরো বেশী সমৃদ্ধ করেছে।'সিল' শব্দধের অর্থ পাথর। 'হট' শব্ধের অর্থ সরে যা। সে থেকেই সিল হট কথার উতপত্তি সিলেট নামের সঙ্গে। আশা করি এই বিষয় কেউ বিস্তারিত লিখবেন।
লেখক বলেছেন: আসলেই কি সিলহট শব্দটা সঠিক কিছু? আমি ভাবলাম ভুলে ওমন লেখা হয়েছে.........![]()
ধন্যবাদ জানানোর জন্যে...
মানবী বলেছেন:
চমৎকার ছবি!! ছবি দেখে আর বর্ণনা পড়ে বেড়াতে যেতে ইচ্ছে করেছে সেখানে!!!'ভবিষ্যত হেল্পার' পিচ্চির জন্য শুভেচ্ছা :-)
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ েজবীন।
লেখক বলেছেন: বর্ননা আর দিলাম কই, এটুকু দিতেই নিজের কাছেই লাগছিলো বিশাল হয়ে গেছে, আসলে দলেবলে যেকোন জায়গায় বেড়াতে গেলেই মজার মজার ঘটনা ঘটে, নইলে ছোট ছোট ভ্রাপারও মজার হয়ে ওঠে............![]()
অফটপিক: এই জেবীনই কি "বিমারে মাইকে ধন্যবাদ" ব্লগের ব্লগক (ব্লগারের বাংলা করলাম)
লেখক বলেছেন: জ্বি জনাব (রোবটরে কি জনাব বলা যায়??)....![]()
কিন্তু এই প্রশ্নের হেতু কি??
লেখক বলেছেন: থ্যাংকস............![]()
ভালো তো দুরন্ত?
লেখক বলেছেন:
.......... আমার কৌতুহলের কাছে কিছুই না, ...
মেহরাব শাহরিয়ার বলেছেন:
চমৎকার ছবি , সাথে বর্ণনা ।কয়েকমাস আগে এমনই একটা পোস্ট দেখে আফসোস করেছিলাম , সিলেট যাওয়া পেন্ডিং রয়ে গেছে দেখে ।
এবার আফসোস করবো না , প্ল্যান প্রোগ্রাম ঠিকঠাক করছি । সামনেই যাবার ইচ্ছা আছে
লেখক বলেছেন: ঘুরে আসুন, ভালো লাগবে....
অচেনা মানুষজনও যে আন্তরিকতায় সাহায্য করেছে ভালো লেগেছে। তবে উল্টাপাল্টা দাম হেকেঁ গলা কাটার জন্য কিছু লোক ঠিকই ছিলো, কিন্তু ওমন থাকে সবখানেই.........![]()
শাহাবুিদ্দন শুভ বলেছেন:
আসলে আমার বসবাস টা সিলেট শহরে। যে ছবি গুলো পোষ্ট করেছেন সেগুলোতেও আমি ও গেছি অনেক বার। তারপরও সকাল বেলা ঘুম থেকে উঠে ছবিগুলো দেকে আবার ও সে জায়গা গুলোতে বেড়াতে ইচ্ছে করছে।
লেখক বলেছেন: হুম, আপাতদৃষ্টিতে ছবিতে যতটা লাগছে জায়গাগুলো আরো অনেক দারুন, তাই না?
লেখক বলেছেন: পোষ্ট লিখে ফেলুন, সবাই তবে মজার স্মৃতি জানি.........
লেখক বলেছেন: কত কষ্টে যে লোড করছি........অনেক অনেক আছে এখনও ![]()
প্রিয় স্থানের প্রিয় ছবি গুলো সুন্দর ভাবে উপস্থাপনের জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
অবশ্যই মনে করে প্লাস (+) দিয়েছি
ভাল থাকেন , সুস্থ থাকেন,.........
প্রিয় স্থানের প্রিয় ছবি গুলো সুন্দর ভাবে উপস্থাপনের জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
অবশ্যই মনে করে প্লাস (+) দিয়েছি
ভাল থাকেন , সুস্থ থাকেন,.........
লেখক বলেছেন: কোন অসুবিধা নাই...........![]()
আইরিন সুলতানা বলেছেন:
সিল-হট গেসিলাম, কেলাশ ৯ কি ১০ -এ থাকতে লেখক বলেছেন: চা বাগানের মাঝের ঝরনাগুলো(পরে শুনেছি ওগুলোকে বলে ছড়া), কিযে ভাল্লাগছে.........![]()
মাধবকুন্ড যাবার প্ল্যান ছিলো, সব ঠিকঠাক, পোলাপানজনিত জটিলতায় হয়ে ওঠেনি যাওয়া
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত সুন্দর ছবিসহ লেখা জেবিন। যেতে ইচ্ছা করতেছে........।আনন্দ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ........
পিচ্চিটার দুষ্টামীটা ঐ লোকটার জন্য কষ্টকর ছিলো.....কিন্তু মজাই লাগলো।
সিলেট যেতেই হবে.....
দেশে গেলে কত জায়গায় যে যাবো ভেবেছি....।
দেখা যাক।
অনেক ভালো থেকো।
লেখক বলেছেন: কবে আসা হচ্ছে দেশে?..........![]()
নুশেরা বলেছেন:
সুন্দর লেখা আর চমৎকার ছবি মিলে দারুণ একটা পোস্ট! আহারে, এই সার্কিট হাউজের চেয়ে পুরনো বৃটিশ আমলের কটেজ টাইপ বাঙলোটা অনেক বেশী সুন্দর ছিল।কিছু কৌতুহল-
১.সার্কিট হাউজে যাবার উপলক্ষটা বলা যায়? (মানে কার সুবাদে...)
২.মানসদা কি কলেজের ফিজিক্সের শিক্ষক?
কৌতুহলের কারণ- তিনবছর সিলেটে কামলা খেটেছি, সার্কিট হাউজের বহু স্মৃতি "মনসিন্দুক বোঝাই"(কপিরাইট-জেবীন)। কীন ব্রীজের নীচের এই পায়ে চলা পথ ছিল অবৈধ দখলের দোকানপাটে ঠাসা। কত রুদ্ধশ্বাস ঝুঁকিতে সেগুলো সরানো হয়, আমাদের নার্ভ জানে...
লেখক বলেছেন: ১. এটা নতুন বিল্ডিং, ছবিতে আসেনি পুরোনো আরেকটা বিল্ডিংও আছে এটার সামনে। আর আপনার মতোনই এক জুডিসিয়াল ম্যাজিষ্টেটের সুবাদর থাকা হয়েছে ওখানে। অবাক হয়েছি কতো কম ভাড়া দিতে হলো,এতো আরাম আয়েসে থাকার জন্যে।
আর ঝুঁকিপূর্ন কাজের জন্য অনেক ধন্যবাদ, জায়গাটা আসলেই দেখার মতো হয়েছে............![]()
২. কতো চেনা-জানা আপনার!! আসলেই মনে হয় উনি একই মানস'দা।
ওদের ঘরটা আমার দারুন লেগেছে, সব বেতের ফার্নিচার দিয়ে সাজানো, পূজার জায়গাটা ছোট্ট, ঝকঝকে ধুপদানি, প্রতিমা দিয়ে গুছানো। আর সুপ্রভাদি'র চুল ঈর্ষা করার মতো। ওদের দুজনের হাসি শুধু মুখে না চোখ ছুয়েঁ আসে........
অচেনা আগন্তক বলেছেন:
ছোটবেলার অনেকগুলো বছর কেটেছে আমার চোখে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই শহরে। ছবির সবগুলো জায়গাতেই অসংখ্যবার গিয়েছি। গত কয় বছরে অনেক পরিবর্তন হয়েছে সিলেট শহরে,শেষবার যখন যাই ২০০৫ সালে, শহরটাকে আগের তুলনায় অনেক বেশী যান্ত্রিক মনে হয়েছে। অসাধারন লেখা আর চমৎকার ছবি- ভাল লাগার মত একটা পোষ্ট পোস্ট।
লেখক বলেছেন: ধন্যবাদ ..........![]()
লেখক বলেছেন: হুম, কথা ফোটে নাই মুখে এখনও, তবে বান্দরামি তে ষোল আনা..........![]()
নুশেরা বলেছেন:
নারে, ঐটা না, পুরনো একটা বাংলো ভেঙ্গে তার জায়গায় এই নতুনটা করা হয়। আমরা অনেক করে বলেছিলাম না ভাঙতে, অর্থমন্ত্রী শোনেননি।মানসদার সঙ্গে আমার দারুণ একটা এনকাউন্টারের গল্প আছে। আমি গেছি ডিগ্রি পরীক্ষার ডিউটি দিতে। মানসদা আমাকে পরীক্ষার্থী ভেবে খাতা গছিয়ে দিতে চাইছিলেন। আবার দেরী করেছি কেন তা নিয়ে বকাবকি
লেখক বলেছেন: হে: হে: .......
ভালোই ভড়কে দিয়েছেন তাহলে..... উনার বউ আমার ভাবীর বান্ধবী
তানজু রাহমান বলেছেন:
আমিতো আইয ড্রপিং না করে পারলাম না! দুনিয়া কতো ছোট...তাই না জেবীনাফা...তাইনা নুশেরাফা... লেখক বলেছেন: আরাশি'রে ধইন্যবাদ........... ![]()
রাখাল ছেলে বলেছেন:
I m missing sylhet ,man. কবে যে ক্লাস শেষ হবে আর বাসায় যাব???
লেখক বলেছেন:
...... সামনে তো কোরবানির ঈদ ছাড়া বাড়ি যাবার মতো উপলক্ষ নাই মনে হয়
মানুষ বলেছেন:
সিল হটের ঐদিকে যাইনি কখনো। একবার যাবো নিশ্চয়। তোমার পোষ্ট অলওয়েজ পুঁদিচ্চেরী হয়। প্লাসাইলাম
লেখক বলেছেন: "পুঁদিচ্চেরী " - এইটা কি জাতীয় শব্দ???
আর দোস্তদের প্লাস মাইনাসে কিবা যায় আসে, মুখের কথাই যথেষ্ট........ ![]()
লেখক বলেছেন: পড়ি নাই ..... অর্থ বলে দেও
লেখক বলেছেন: থ্যাংকস..........![]()
পারভেজ বলেছেন:
তিন মাসের স্মৃতির শহর। ছবির সাথে বর্ণনা খুব ভালো হয়েছে। লাক্কাতুরা টি এস্টেট শুনেছি নেই- এখন স্টেডিয়াম ওখানে। মাজারের পাশেই ছিল আমাদের হোস্টেল। শুক্রবার নামাজের সময় মাঝে মাঝেই হালুয়া কিনে নিয়ে আসতাম। শ্রীপুরের পাথরগুলি খুব চমৎকার ছিল। শহরে তখন সবেমাত্র সুপার মার্কেট হওয়া শুরু হয়েছে। খুব ভাল লাগলো লেখাটা।
লেখক বলেছেন: লাক্কাতুরা তো দেখলাম মনে হয় .......
লেখক বলেছেন: এখন সালাম কেমনে পৌছাই ওর কাছে??? বুঝামু কি করে যে ভাতিজা তোমারে সালাম দিছে "হুম মিয়া"
![]()
চিকনমিয়া বলেছেন:
সিলট যাইতম চাই
লেখক বলেছেন: হাটা দেও .........পৌছায় যাবা একসময় ![]()
লেখক বলেছেন: কিরে, আজ সবাই ভুল বুঝে ক্যান!!!! আফসুস ![]()
লেখক বলেছেন: অনেকদিন পর বিহংগ'দা.........![]()
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
আইছি সিলট, যাইমু সিলট, সিলট থাকমু হুইয়া...প্রচলিত আছে যে হযরত শাহজালাল সিলেটে এসে বললেন ''সিল হট'' অরথাত 'পাথর হট' আার তারপর থেকে এই জায়গার নাম হয়ে যায় সিলহট... আর আস্তে আস্তে সিলেট... বাই দ্য ওয়ে উনি কি কারনে , বা কোন পাথরকে হটতে বলেছিলেন তা ভুলে গেছি... ।
মাধবকুন্ডে গেছলেন নাকি?
সিলেট রে বড় মিস করি... এমুন জায়গা এমুন ভাষা দুনিয়ার আর কোথাও পাইলাম না....
ট্রেনে যাওয়ার সময় লাউয়াছড়ার বনটা দেখছেন নাকি? আমার প্রিয় একটা জায়গা.... উফফফফ
লেখক বলেছেন: ধন্যবাদ, নামের মানে জানানোর জন্য.........![]()
যাবার ব্যবস্হা হবার পরও মাধবকুন্ডে যাওয়া হয়নি, ভাইয়ার বাচ্চা অসু্স্হ হওয়ায়, পরে যাবো ইনশাল্লাহ......
লেখক বলেছেন: ![]()
ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন খলজি বলেছেন:
তুমি সিলেট হইতে ভ্রমন করিয়া আসিয়াছো অথচ চা-বাগনের কোন ছবি সংগ্রহ কর নাই। তোমায় কতল করা উচিৎ।
লেখক বলেছেন: ছবিতো প্রচুর সংখ্যক সংগৃহিত হইয়াছে, কিন্তু উপরোল্লেখিত সমূহ পোষ্টে একত্রিত করিত করিতে যেই প্রকার পেরেশানির সম্মুখিন হইয়াছি, যে আর ছবি ভান্ডার উজাড় করিতে ইচ্ছা পোষন হয় নাই.........![]()
অফটপিক: জনাব কি পূর্ব পরিচিত?
না মানে যে হারে বার্তালাপ করিতেছেন ...... প্রশ্ন উদিত হইল মনে
ফ্রুলিংক্স বলেছেন:
কিংব্রীজের নীচে এতো সুন্দর হাঠার ব্যবস্হা!!!বাসে এতো সহজে কম সময়ে যাওয়ার ব্যবস্হা থাকায় ট্রেনমুখো হয়নি কয়েক বছর।
ছবিগুলো বেশ সুন্দর। দেশে যাইতে মনচায়
লেখক বলেছেন: যাবার সময় ট্রেন আর আসার সময় বাসে এলাম, অনেকজন ছিলাম তাই সময় গেছে ভালোই.......![]()
লেখক বলেছেন: তোমার করুন ইতিহাস আগের পোষ্টে বলছিলা,
আর এখনকার মারাত্মক ইতিহাস - দুইটা কাহিনী জমা হলো.............
কবে জানবো আমরা....?
ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন খলজি বলেছেন:
এ জগতে কেহই কাহারো অপরিচিত নহে। সকলের আত্মাসমূহো একই উর্ধলোকে সংরক্ষিত থাকে।
লেখক বলেছেন: হুমম.... কোন হ্যাটট্রিক নিকের অধিকারী কেউ??? ![]()
লেখক বলেছেন: ছি: ছি: বিমা ঠাকুর ঘরে কে রে........ আমি কলা খাইনা অবস্হা তোমার!!!!
![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: মনের সুখে বাজাইবো ও, তবে শর্ত একটাই টাক কিন্তু চকচকা হতে হবে........![]()
















