আমার প্রিয় পোস্ট
- উৎসমুখে আসতে হলে... ইনসোমনিয়াক'স আড্ডা! - রুদ্রপ্রতাপ
- অদ্ভুত আধার এক! - আসিফ মহিউদ্দীন
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- গজল সম্রাট জগজিৎ সিং - দীপান্বিতা
- মহানায়ক উত্তম কুমার - কাঊসার রুশো
- তার চোখ কুড়িয়ে পেয়েছি আমি বকফুল, ঘাসে - শিরীষ
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- শষ্য দানার মত কিছু ঘুম ... - নস্টালজিক
- ১৯৭১ নিয়ে তৈরী হওয়া ৮৩টি ডকুমেন্টারীর সমন্বয়ে একটা পোষ্ট - নষ্ট কবি
- অল্পবিস্তর বিটলামি , সাথে একটু পাগলামি ...
- রক্তিম কৃষ্ণচূড়া
- মুক্তি, স্বপ্ন, জাদুবাস্তবতা ও হেমাঙ্গ বিশ্বাস - গৌতম রায়
- চলচিত্র পরিচালকঃ আমার পছন্দের পাঁচ - ফাহাদ চৌধুরী
- মমতাময়ী - আসিফ মহিউদ্দীন
- বৃষ্টিগুলো পাখীর ডানায়,বাতাস অপেক্ষায়! - নস্টালজিক
- অলংকৃত অন্ধকারে - হাসান মাহবুব
- আমি রনি কলকাতার ব্যান চাই না - রাজ মো, আশরাফুল হক বারামদী
- বাগেশ্রী: মধ্যযামিনীর রাগ - ইমন জুবায়ের
- শীত (বুবুজান'কে) - অমিত চক্রবর্তী
- ঘুড়ি ছেঁড়ার দিন - নৈশচারী
- একটা ছিলো বেকুব ছাগলা কালো বরণ দাড়ি... - আলিম আল রাজি
- অপারেশন জ্যাকপট - কাঙাল মামা
- আমার বন্ধু ভেবু - লিটল হামা
কয়েকটি ঘুম হারাম করা পুরনো দিনের গান
১৭ ই মার্চ, ২০১০ রাত ১:২১

পুরনো দিনের গানগুলোর আবেদন কেন যেন কমে না কিছুতেই। বন্ধু রোহান বলেছিলো পুরনো গান দিলে নাকি সেগুলো অচেনা বলে অ্যান্টেনার চারপাশ দিয়ে চলে যায়।
কিন্তু আমি তো (আমার মনে হয় শুধু আমি না আমরা অনেকেই) পুরনো দিনের গানের খুব ভক্ত, কাজেই গানগুলো দেয়ার লোভ সামলাতে পারলাম না কিছুতেই। আপনাদেরও ভালো লাগবে আশা করি।
১. পুরনো দিনের ছায়াছবির গান বলতে প্রথমেই চোখে যে গানটা ভেসে ওঠে তা হলো 'গান হয়ে এলে মন যেন বলে'। আকাশে মেঘের আড়ালে চাঁদ লুকোচুরি খেলছে, আমাদের প্রিয় কবরী তার দিকে লাজুক মুখে তাকিয়ে আছেন আর ব্যাকগ্রাউন্ডে ফেরদৌসী রহমান এই গানটা গাইছেন... কি যে অদ্ভুত লাগে শুনতে! একেবারে স্বর্গীয় একটা গান।
গান হয়ে এলে মন যেন বলে
সারাবেলা এত সুর নিয়ে
নিজেরে কেমনে বলো রাখি লুকিয়ে?
ওগো মোর ভাবনা ওগো মোর কামনা
এসেছো জীবনে তবু তোমারে যেন বুঝি না
এ কেমন অলঙ্কারে নিলে জড়িয়ে!
তুমি মোর নয়নে তুমি মোর স্বপনে
যে ছবি এঁকেছো সে তো শুধুই রবে গোপনে
এ হৃদয় অহঙ্কারে দিলে ভরিয়ে।
ডাউনলোড গান হয়ে এলে
অনেক খুঁজেও এই গানটার কোনো ইউটিউব ভিডিও পেলাম না। অরিজিনাল (পুরনো) ভার্শনটাও জোগাড় করা গেলো না কিছুতেই। পাঠকদের কারও কাছে থাকলে খুবই অনুরোধ করবো শেয়ার করার জন্য।
অবশেষে ব্লগার ইচ্ছে এই গানটির ভিডিও দিয়েছেন। অনেক ধন্যবাদ ওনাকে, আমার মত অন্য সাব ব্লগারদের পক্ষ থেকে যারা এই গানটি পছন্দ করেন। ![]()
২. উত্তম কুমারের মুভির গানগুলোকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছি শেষমেশ। জুটি হিসেবে উত্তম-সুচিত্রাই সর্বশ্রেষ্ঠ হলেও আজকে আমি যে গানটার কথা বলবো সেটা কিন্তু উত্তম-সুপ্রিয়ার। উত্তম কুমারের বনপলাশীর পদাবলী আমার অসম্ভব প্রিয় একটা ছবি, আর এর গানগুলোও তেমনি প্রিয়, বিশেষ করে শ্যামল মিত্রের গাওয়া এই গানটি তো অতুলনীয়। আর গানটার কোরিওগ্রাফিও কিন্তু দুর্দান্ত রোমান্টিক। ![]()
(গানটি দেহাতী উচ্চারণে গাওয়া তাই লিরিকটাও সেভাবেই লিখে দিলাম)
আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন পরণে নীলাম্বরী
পাগল আমি ও রূপ দেখে
মনে লয় ঐ অঙ্গ থেকে ও রূপ চুরি করি।
চোখ লয় দু’টি ভ্রমর কাজল কালো
যেন ঐ পদ্ম মুখে মানায় ভালো
ও মুখের কাছে কি তাই হার মেনে যায় পুন্নিমারই কোজাগরী?
দোলে বেণী মণিহারা যেন ফণী
পায়ে তার নুপূর যে ঐ তোলে ধ্বনি
শ্রাবণ ধারার মত রূপলাবণী অঙ্গ থেকে পড়ে ঝরি
পাগল আমি ওরূপ দেখে
মনে লয় ঐ অঙ্গ থেকে ও রূপ চুরি করি।
চুরি করি… চুরি করি… চুরি করি ![]()
আহা মরি মরি এসনিপ্স থেকে
৩. এই গানটা একটা বৃষ্টির গান। পুরনো দিনের হিন্দি গানের এমন অজস্র সুন্দর সুন্দর গান আছে যেগুলো বাঙালী সঙ্গীত পরিচালকদের সুর করা। এই গানটাও কিন্তু তাই, এটার সুরকার সলিল চৌধুরী। মজার ব্যাপার হলো, এই গানটারই বাংলা যে ভার্শনটা আছে সেটা কিন্তু আবার বৃষ্টির গান না। গানটা এত সুন্দর যে বারবার শুনলেও আশ মেটে না। একটা সময় ছিলো যখন বৃষ্টির রাতে ঘুম না এলে আমি জানালার বাইরে তাকিয়ে বৃষ্টি দেখতে দেখতে এই গানটা গাইতাম।
o sajna, barakha bahaar aayee
ras ki phuhaar laayi, aakhiyon men pyaar laayi
o sajana.....................
tum ko pukaare mere, man kaa papeehara
mithhi-mithhi agani me, jale mora jiyara
o sajna.....................
aise rim-jhim mein, o sajan
pyaase pyaase mere nayan, tere hi khwaabon men kho gaye
saawnli saloni ghata, jab jab chhaayi
aakhiyon men raina gayi, nindiya na aayi
o sajana.........
এরকমই আরও অনেক গান বাসা গেঁড়ে বসে আছে এই মস্তিষ্কে। পুরনো দিনের হিন্দি গান যারা ভালোবাসেন তারা কেবল জায়গায় বসে আওয়াজ দেবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো গানগুলো প্রোভাইড করার। ![]()
৪. আজকাল বিটলসের গান শোনা হয় প্রায়ই। ওদের প্রায় সব গানই কম বেশি ভালো হলেও আমার সবচেয়ে বেশি যে গানটা পছন্দ সেটা হলো লেট ইট বি!
When I find myself in times of trouble, mother Mary comes to me,
speaking words of wisdom, let it be.
And in my hour of darkness she is standing right in front of me,
speaking words of wisdom, let it be.
Let it be, let it be, let it be, let it be.
Whisper words of wisdom, let it be.
And when the broken hearted people living in the world agree,
there will be an answer, let it be.
For though they may be parted there is still a chance that they will see,
there will be an answer. let it be.
Let it be, let it be, .....
And when the night is cloudy, there is still a light, that shines on me,
shine until tomorrow, let it be.
I wake up to the sound of music, mother Mary comes to me,
speaking words of wisdom, let it be.
Let it be, let it be, .....
Download Let it be
৫. এই গানটাকে ঠিক পুরনো দিনের গান বলা যায় না কারণ এটা অপেক্ষাকৃতভাবে অনেক রিসেন্ট সময়ের গান। তবু শেয়ার করতে খুব ইচ্ছে করছে (যদিও খুব পরিচিত গান, চিনবেন সবাই)। গানটার জন্য অবশ্যই ধন্যবাদ পাবেন ব্লগার নস্টালজিক (কবি ভাই), কারণ উনি না দিলে হয়তো এভাবে শোনা হতো না। ![]()
গানটা হলো স্করপিয়ন্সের 'বিলিভ ইন লাভ'।
এই গানের কথাগুলো খুব অদ্ভুত। নিশ্চয়ই কোনও কারণ আছে এর পেছনে... কি যে সেটা, আমি ঠিক জানি না। তবে শুনতে শুনতে এমন মুখস্থ হয়ে গেছে যে অনেক সময় খেয়ালই থাকে না লিরিকটার কথা। তবে ভালো লাগে, খুব খুব।
How does it fell babe
To taste sweet revenge
Do you want me on my knees
How does it feel babe
to let me feel your strength
Don´t be cruel, can´t you see
If you don´t catch me now
I can´t stop falling down
Just one more night and the devil´s got my soul
I need your love babe don´t tell me "no way"
Babe I miss you so much more than words can say
How does it feel babe
To kill our destiny
I swear I´m not gonna crawl oh no
How does it feel babe
To make a fool out of me
How can you be so cold
If you don´t catch me now
I can´t stop falling down
Just one more night and the devil´s got my soul
I need your love babe don´t treat me this way
Ooh I miss you, I miss you
Baby our love´s got what it takes
To give us one more chance to start once again
Baby our love will find a way
As long as we believe in love
Download Believe in love
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গান গান গান গান গান গান ;
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
টেকি মামুন বলেছেন:
প্রিয়তে নিলাম পরে সবগুলো ডাউনলোড করবো ভাইজান ধন্যবাদ
লেখক বলেছেন: হেহে... আমি ভাইজান না ভাইজান, আমি আপামণি।
গানগুলো অবশ্যই শুনবেন আর জানাবেন কেমন লাগলো, কেমন? ![]()
লেখক বলেছেন: হেই, রামাইয়া ওয়াস্তাভাইয়া ইজ কোয়াইট আ গুড সং। এই নাও দিয়ে দিয়ে দিলাম।
আর দয়া করে শুধু এই গানটা নিয়েই উধাও হয়ে যেও না। আমি যেগুলো দিলাম সেগুলোও একটু শুনো। ![]()
লেখক বলেছেন: আসুক না! ভালো তো লাগবেই জানা কথা
শুনতে থাকুন। ভালো লাগবে আশা করি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: নিশ্চয়ই। মন ভালো না থাকলে সবকিছুই পানসে লাগার কথা। মন শান্ত হলে তারপর শুনো।
আচ্ছা তোমার আসলে কি হয়েছে বলো তো? খুব ডিস্টার্বড দেখায় আজকাল...
কাঠের খাঁচা বলেছেন:
নাইস পোস্ট ভেবুপ্পি।পুরান গান কম শুনি। টেরাই দিতে হইব।
লিরিক এর লাইগা একটন ধইন্যা। লিরিক দেইখা গান শুনতে ইস্পিশালি ভালবাসি।
লেখক বলেছেন: থ্যাঙ্কস কাখাঁ! ![]()
অবশ্যই ট্রাই করবা। এ যুগের পোলাপান পুরান গান শুনতে চায় না। এটা ঠিক না বুচ্ছো? ![]()
এরশাদ বাদশা বলেছেন:
শচীন দেব বর্মনের গানগুলো কেমন লাগে আপনার?যেমন- কোরা কাগজ থা ইয়ে দিল মেরা..লিখ দিয়া নাম ইসপে তেরা..
কাঁহি দূর যাব দিন ডালে যায়ে, সাঁঝ কি রিমঝিম বদন চুরায়ে...চুপকেসে আয়ে...
একসময় খুব শুনা হতো।
গান হয়ে এলে, অসম্ভব ভালোলাগার একটি গান।
লেখক বলেছেন: আরে শচীন দেব আর রাহুল দেবের আমি মারাত্মক পাঙ্খা! ওদের গানগুলো দিতে গেলে এই পোস্টের আর পেজই লোড হতো না জানেন, আমার এমনই প্রিয়। আপনার দেয়া গান দু'টোও জোস লাগে।
গান হয়ে এলে তো ভালো লাগবেই। বাকীগুলোও শুনে দেখুন, মন্দ লাগার কথা নয়। ![]()
টেকি মামুন বলেছেন:
আপু গানগুলো খুব সুন্দর না শুনে কমেন্টস দিলাম কারন আমি জানি এই গানগুলো আমার ভালো লাগবে।হাহাহাহ ভাইজান ও সরি সরি আপুজান আপুজান ।
লেখক বলেছেন:
![]()
হাসান মাহবুব বলেছেন:
লেট ইট বি অলটাইম ফেভারিট গানের মধ্যে একটা।
লেখক বলেছেন: থ্যাঙ্কস। বাকিগুলো নিয়েও মতামত জানালে ভালো লাগবে।
শয়তান বলেছেন:
বিচ্ছুদের বেশ কয়েকটা গান অলরেডি শুনতেছি । শুনতে শুনতেই হয়ত একটুপর ঘুমিয়ে যাবো
লেখক বলেছেন: এই পোস্টের অন্য গানগুলার দিকেও একটু কুদৃষ্টি... ও থুক্কু থুক্কু... সুদৃষ্টি দিয়েন। ![]()
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
গান হয়ে এলে একবার শুনেছিলাম। বিটলসের লেট ইট বি ছাড়া বাকি গুলো শোনা হয়নি। শুনে দেখতে হবে...
লেখক বলেছেন: নিশ্চয়ই শুনে দেখতে হবে! ![]()
লেখক বলেছেন: প্রথমটা জটিল লাগে।
২য়টাও ভালো লাগে। এটার একটা রিমিক্স ভার্শন আছে, প্রিটি গুড। এখানে দেয়া গানগুলো কেমন লাগে বললে না?
লেখক বলেছেন: এক নাম্বারটা খুব সুন্দর। কিন্তু দুই নাম্বারটা... ধুর! ![]()
লেখক বলেছেন: ওরে বাঁদর! ![]()
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
গতকাল খালি ঐ জালিমডাই শুনছি। রিমিক্স ফিমিক্স ক্লাব ফ্লাব যা আছিল সব শুনছি। আমার অনেকগুলো প্রিয় গান আছে, যা শুনতাম, আশেপাশের দোকানে বাজত আগে। নিজের টেপ আছিল না তাই কেসেট কিনা শুনার সামর্থ ছিল না। গানের কথাও জানা আছিল না, হিন্দি বুঝতাম না এই কারনে, আর ইংরেজীরও একই অবস্থা আছিল। তাই এরা হারাইয়া গেছিল। হঠাৎ হঠাৎ প্রকৃতির খেয়ালে সামনে আইসা হাজির হয়, সুর শুইনা ধইরা ফালাই। আমি তহন বহুদিনের পুরানা তৃষ্ণা মেটাই।গান হয়ে এলে মন যেন বলে
সারাবেলা এত সুর নিয়ে
নিজেরে কেমনে বলো রাখি লুকিয়ে?
গান ভাল, আগে শুনতেও ভালা লাগত। কিন্তু ইদানিং আমার বিরক্তি লাগে শুনলে কিল্লাইগা জানি। কিছু করার নাই।
আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন পরণে নীলাম্বরী
যহন প্রথম টেপ কিনি, সেইদিনই যে কেসেটগুলি কিনছিলাম তাতে এই গান আছিল। এইচএসসির আগে আমার জন্ডিস হয়। বিছানায় শুইয়া শুইয়া এইসব গান শুনতাম আর কেমিষ্ট্রি পড়তাম।
o sajna, barakha bahaar aayee
ras ki phuhaar laayi, aakhiyon men pyaar laayi
আইজকা প্রথম হুনলাম। কিছু মনে করবেন না, চালু হওয়া মাত্র বন্ধ কইরা দিলাম
বাকী ইংরেজী দুইডা ভাল, খারাপ না।
লেখক বলেছেন: হুম... রোমান্টিক গানের প্রতি তোমার দেখি বিশেষ অ্যালার্জি পরিলক্ষিত হচ্ছে ব্রাদার!
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
আমি গাইতাম, হাওয়া হাওয়া ও হাওয়া দিস্কো দিওয়ানা, পাতলা পায়খানা...... লেখক বলেছেন: ওরস্যালাইন খা না, খা না! ![]()
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
লেখক বলেছেন: হুম... রোমান্টিক গানের প্রতি তোমার দেখি বিশেষ অ্যালার্জি পরিলক্ষিত হচ্ছে ব্রাদার! লাভ নাই, এইগুলা বাচ্চাকালের প্রিয় গান। আমি এহন মূলত টেকনো হুনি
লেখক বলেছেন: লিঙ্কু দিয়া যাও। আমিও এট্টু হুইনা দেহি টেকনো কারে কয় কত প্রকার ও কি কি ![]()
লেখক বলেছেন: আমি একটা সিরিয়াস পোস্ট দিসিলাম। এই টাইপের ফান আমার ভাল্লাগতেসে না। যাই হোক, বৈলা ফয়দা কি!
লেখক বলেছেন: ১৮ নং কমেন্টের রিপ্লাই দ্রষ্টব্য।
লেখক বলেছেন: Nothing to say!
এরশাদ বাদশা বলেছেন:
রাজ ভাই যখন নতুন ব্লগে আইছেন, তহন মনতাজিরে লইয়া একখান পুস্ট দিচিলেন, আমার লগে টক্কর লাগছিলো, মনতাজিরে লইয়া পুস্ট দিছিলো বৈলা। খ্যাক।
লেখক বলেছেন: মমতাজেরও দু'একটা ভালো গান আছে।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
আমি খারাপ কাম করলেও হাসান ভাই কিন্তু খারাপ কিছু করেন নাই। দিস্কো দান্সার কিন্তু খুব জনপ্রিয় পুরানা গান। গালি আমার লগে লগে হাসান ভাইও খাইল
লেখক বলেছেন: শুনে পরে জানাবো।
লেখক বলেছেন: ২০ নং এর রিপ্লাই দ্রষ্টব্য।
লেখক বলেছেন: এটার হিন্দি ভার্শনটা আরও সুন্দর। বাংলাটা সরাসরি বাংলা করা হয়েছে বলে অনেক দূর্বল শোনায়।
এই ধরনেরই (সন্তানকে নিয়ে মায়ের) আরেকটা গান দিলাম। আমার খুব প্রিয়।
শাওন৩৫০৪ বলেছেন:
একটার পোষ=টের পিছনে তোমার যেই পরিমান ধৈর্য্য, খাটনি আর আন্তরিকতা দেখি, সেডার জন্যই তোমারে স্যলুট দিতে মন্চায় রে......লেট ইট বি টা আমারো পছন্দ, বাকীগুলাও কম বেশি পছন্দ....
কিপিটাপ....সবসময়ের জন্য প্রশংসা....
লেখক বলেছেন: বিলাইদা, এই পোস্ট দেয়ার সময় আপনার কথা মনে পড়ছিলো খুব। আপনি দেখলেন, কমেন্ট করলেন, উৎসাহ দিলেন... এই পোস্ট এবং আমার খাটনি দু'টোই সার্থক। থ্যাঙ্কস আ লট! ![]()
ফাহাদ চৌধুরী বলেছেন:
স্করপিয়ন্সের 'বিলিভ ইন লাভ' প্রথম শুনলাম । ভাল লাগছে ।আর লেনন তো লেননই । আই হেভ নাথিং টু সে অফ হিম বাট ওয়ান ওয়ার্ড গ্রেট ।
হিন্দি ভালা পাই না । খুব কম । তয় একটা হিন্দি গান বাংলা করছি । গান্টা প্রথমে শুইনা ভাল্লাগছিল ।তাই বাংলা করছিলাম। কাইল্কে আপনার পুষ্টে দিমু নে ওটা ।
উপ্রের দুইটা রুমাল্টিক রুমাল্টিক লাগ্লো । কাইল্কে আই ও এক্কান গানের হুষ্ট দিয়োম ।
লেখক বলেছেন: কষ্ট করে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিলিভ ইন লাভ প্রথম শুনলেন দেখে একটু অবাক হলাম। আমি ভাবতাম এসব গান খালি আমিই কম জানি, এখন দেখি...
![]()
হিন্দি গানটা ট্রাই করে দেখতে পারতেন।
আপনার পোস্টের অপেক্ষায় থাকলাম।
রামন বলেছেন:
লেখক বলেছেন: ধন্যবাদ।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
লেখক বলেছেন: থ্যাঙ্কস। দেখে জানাবো। ![]()
লেখক বলেছেন: প্রিয়তে! থ্যাঙ্কস। ![]()
আলোচনার অপেক্ষায় থাকলাম।
আমি তো ভাবসিলাম আপনি কমেন্টই করবেন না। ![]()
হু-কেয়ারস বলেছেন:
http://www.youtube.com/watch?v=yEZBtcdiAvআগের টা মুছে দিতে পারেন। এখন ও শিখতে পারলাম না কীভাবে ভিডিও এড করতে হয়।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ভিডিও অ্যাড করতে চাইলে লিঙ্কে 'v=' এর পরের যে অংশটুকু আছে (আপনার এই ভিডিওটির ক্ষেত্রে হবে yEZBtcdiAv) শুধু সেটুকু লিখুন। তারপর এর আগে একটা থার্ড ব্র্যাকেট '[' দিয়ে yt লিখুন আর শেষে আরেকটি থার্ড ব্র্যাকেট ']' দিয়ে ক্লোজ করে দিন। ব্যাস, চলে আসবে ভিডিও।
আপনার দেয়া ভিডিওটির জন্য লিখুন
[ y t | yEZBtcdiAv ]
শুধু স্পেসগুলো সরিয়ে দিন, তাহলেই হবে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। বাকিগুলোও শুনবেন আশা করি। ![]()
মুকুট বিহীন সম্রাট বলেছেন:
গানা ভালো হয়েছে,সব গুলোই সুনলাম বসে বসে,তয় প্রো- ছবির উপর রাগ আছি,।একখান মেঘের ছবি লাগান।
লেখক বলেছেন: গানগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ সম্রাট।
কিন্তু ছবি তো একজন বন্ধুর দেয়া, এত সহজে বদলানো যাবে না যে! ![]()
কালীদাস বলেছেন:
জটিল একটা পোস্ট! নতুন গান বেশি শুনি পুরানগুলো খুবই কম চিনি বলে, আজকের পোস্ট-টা জটিল লাগল সেজন্যই।শোনা শুরু করলাম, সারাদিন গেলে যাক!
++++
লেখক বলেছেন: থ্যাঙ্কস আ লট! শুনতে থাকুন, দিনটাও ভালো যাক। ![]()
লেখক বলেছেন: দিলাম। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। আশা করি এই পোস্টে দেয়া গানগুলোও শুনবেন।
লেখক বলেছেন: হ্যাঁ ডিয়ার। শুনতে থাকো (মিস যেন না হয়ে যায়)।
আসলে পুরনো দিনের গান মানুষ মনে হয় তেমন পছন্দ করে না। পোস্টটা বোধহয় ব্যর্থ হলো।
পল্লী বাউল বলেছেন:
কিছু গানকিছু মুভি
কিছু বই
কিছু মানুষ
কখনোই পুরনো হয় না।
দারুন কাজের একটা পোস্টের জন্য এক মণ ধইন্যাপাতা।
লেখক বলেছেন: অনেক ধইন্যাপাতা বাউলদা। এই পোস্টে আপনাকে খুব আশা করেছিলাম। পেয়ে ভালো লাগলো। ![]()
অমিত চক্রবর্তী বলেছেন:
লেট ইট বি মহাজোশ,বিলিভ ইন লাভ ও ভালো।বাকিগুলা হুনুম না!
লেখক বলেছেন: অমিত পাগলামি করতে হয় না। বাকি গানগুলোও অসম্ভব সুন্দর। হিন্দিটা না শুনলেও অ্যাটলিস্ট বাংলাগুলো তো শোনো!
এরশাদ বাদশা বলেছেন:
কালকে চিঠি আকারে পোস্ট আইতাছে। আপনার সহযোগীতা চাই। আপনাদের কয়েকজনকে নিয়ে পোস্টটাকে যতোটা সম্ভব প্রথম পাতায় রাখতে চাই।
লেখক বলেছেন: কথা দিতে পারছি না এরশাদ সাহেব। কেন পারছি না তার পেছনে কিছু যৌক্তিক কারণ আছে। ফেসবুকে আপনাকে অ্যাড করেছি। কথাগুলো এখানে না বলে ওখানে (অর্থাৎ প্রাইভেটে) বলাই সমীচীন হবে বলে মনে করি। তবে এখানেও বলতে পারি নেহাতই আপনি চাইলে।
পুরাই পুরানো দিনে ফিরে গেলাম ---
হাওয়া হাওয়া গানটা হিট খাইসিলো মনে পড়লো -- আহ কতো বার শুন্ছি ।
এখন যতবড়ো বোদ্ধার ভাব ধরি না কেন -- এইসব শুনেই কান টিউন হৈসে
গুড পোষ্ট ভেবু -- আমিও কিছু কিছু যোগ করার চেষ্টা করবো ।
লেখক বলেছেন: থ্যাঙ্কস জিরোদা। গান পোস্ট দিলেই আমার আপনার, বিলাইদা'র আর নুশেরা আপার কথা খুব মনে পড়ে।
গান অবশ্যই দেবেন। বিশেষ করে ইংরেজিগুলো... আমার খুব কম শোনা হয়েছে, কিন্তু শুনতে ইচ্ছে করে। ![]()
শাফ্ক্বাত বলেছেন:
এ কী সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে!-এই গানটা তো মারাত্মক লাগে!
আরেকটা হলো জ্যাকি শ্রফের 'হিরো' মুভির গান
'পেয়ার কার্নেওয়ালে, কাভি ডারতে নাহি'
লেখক বলেছেন: আরে... 'একি সোনার আলোয়' গানটা আমি দিতে চেয়েছিলাম এখানে। আরো একটা গান দেয়ার ইচ্ছে ছিলো, সেটা হচ্ছে 'এ খাঁচা ভাঙবো আমি কেমন করে'।
জ্যাকি শ্রফের গানটা অবশ্য চিনতে পারলাম না। থ্যাঙ্কস ফর দ্য সাজেশন ![]()
রোহান বলেছেন:
ইন্ডিয়াল আইডলের একটা শোতে গানটা প্রথম শুনছিলাম অমিতের কন্ঠে... কোরা কাগাজ থা ইয়ে মন মেরা, লিখদিয়া নাম উসপে তেরা.... এইটা এখনও ভাল্লাগে... আরও একগাদা আছে, সব স্যাড টাইপের রোমান্টিক, এই পোষ্টের লগে যায় না...লেট ইট বি... আহহা আরেকটা ফেভারিট... অনেকদিন হইলো শুনিনা... তবে একটা সময় এতো শুনছো, নাম শুনলেই কানে আইসা কে জানি গান গাইয়া যায়...
বিলিভ ইন লাভ একটা... এর সাথে স্করপিয়ন্সের আরো একগাদা গান ভালো লাগতো... এখন এগুলাও শোনা হয় না...
কেনো জানি এখনও জেমসে অনেকগুলো গান শুনে মুডটাই বদলে যায়... কৈশরটা এখনও পুরো পার করতে পারি নাই বোধ হয়....
একনাম্বার গানটা শুনছি অনেক... অলটাইম ফেভ না হলেও ভালো লাগে..
দুই নাম্বারটা একদম প্রথম শুনতে যাচ্ছি (মানে ডাউনলোড দিয়া শুনবো আরকি এখন)..
হাপিসে ইউটুব ব্যান... ভিড্যু গুলান দেখবার পার্লামনা... তয় হাওয়া হাওয়া ও হাওয়া -- এডি মনে হয় আমাগো সব থেকে বেশি শুনা একখান গান... একদা যেইখানেই যাওয়া হইতো সেইখানেই হাওয়া হাওয়া...
লেখক বলেছেন: 'কোরা কাগজ থা ইয়ে' গানটা আসলেও খুব সুন্দর দোস্ত। আমারও খুব ভালো লাগে... ঐ মুভির আসলে সব গানই খুব সুন্দর।
পড়ার লিগা ধইন্যা। বাসায় যায়া যদি টাইম পাও তয় ভিডিওগুলান এট্টু দেখনের টেরাই লৈয়ো। ![]()
শিরীষ বলেছেন:
o sajna, barakha bahaar aayee >> অনেকদিন পর শুনলাম। গানটির বাংলা ভার্সান "না যেও না/রজনী এখনও বাকী" অদ্ভুত লাগে। বিটেলস এর 'লেট ইট বি' অসাধারণ লেগেছে। থ্যাংকস।
একটা গান গতকাল পেলাম। অনেক-অনেক আগে শোনা। কানে লেগে ছিলো। যদিও অল্কা ইয়াগ্নিক আর কুমার সানু নতুন করে গেয়েছে, তারপরও পাকিস্তানের "আয়না (১৯৬৬)" ছবির এ গানটি'র মধু একটু অন্যরকম মিষ্টি। হয়তো শুনেছেন,তারপরও আবার শুনুন ।
লেখক বলেছেন: শোনার জন্য অনেক ধন্যবাদ শিরীষ। গান পোস্ট দিলেই খুব প্রত্যাশা থাকে বন্ধু ব্লগাররা গানগুলো শুনবে বলে, কিন্তু বিবিধ কারণবশতঃ অনেকক্ষেত্রেই প্রত্যাশাটা সেই স্কেলে পুরণ হয় না। আপনি শুনেছেন দেখে ভালো লাগলো।
আর আপনার দেয়া গানটাও শুনবো অবশ্যই। থ্যাঙ্কস ফর শেয়ারিং। ![]()
এরশাদ বাদশা বলেছেন:
o.t- apatoto band haoader ferot anatai lokko. pore kopi-pest r chagu der jonno chinta vabna korbo.
লেখক বলেছেন: নো প্রব কমরেড। ক্যারি অন! ![]()
লেখক বলেছেন: দেখবো।
লেখক বলেছেন: থ্যাঙ্কস... আচ্ছা এটার অরিজিনাল ভার্শনের অডিও বা ভিডিও কোনও একটার লিঙ্ক দিতে পারবেন? বড় দরকার ছিলো।
ফাহাদ চৌধুরী বলেছেন:
একটা হিন্দি গান বাংলা করছি বলছিলাম না ঐটার অর্ধেকঃ KIVABE BUJHABO
KOTOTA TOMAKE CHAI
HOITO BOLTE PARINI
HRIDOYER KOTHA
JA BOLTE PARI NI
CHOKH TOMAKE BOLTE CHAI
TUMI JANLE NA
TUMI JANLE NA
TUMI JANLE NA
BARE BARE PORE MONE
JOTOI THAKO DURE
ARALER PORICHI
CHAICHI TOMAKE
HOTE PARE PORINOY
অনেক আগে করছিলাম । একটা গান বাসার নিচের চায়ের দোকানে বাজতাছিল । পরে শুঞ্চি এইডা গজব প্রেমকি আজব কাহীনির গান । এখন খুইজা এইডার হিংলিচ আর ফ্রেঞ্চ অহনুবাদ ও পাইলাম ।
ডাউনলোড লিঙ্কু
লেখক বলেছেন: গানটা খুব সুন্দর। বাংলায় অনুবাদ করেছেন তো সেটা আবার ইংরেজিতে লিখেছেন কেন? বাংলায় লিখলেই তো হতো।
ইংলিশ আর ফ্রেঞ্চ অনুবাদ শেয়ার করার জন্য থ্যাঙ্কস। এটার একটা আনপ্লাগড ভার্শন আছে কৈলাশ খেরের গাওয়া, শুনেছেন?
ফাহাদ চৌধুরী বলেছেন:
na oida asole tinmas age lekha to...tokono বাঙলায় এক্সপার্ট হৈনাই লেখক বলেছেন: আনপ্লাগড ভার্শন আছে আমার কাছে। আপনার সম্মানার্থে মিডিয়াফায়ারে আপলোড করে দেয়া হবে হে ভ্রাতা! ![]()
লেখক বলেছেন: যাক, ভাইয়ের আমার বাংলা গান শোনার মতি হয়েছে তাহলে! ![]()
ফাহাদ চৌধুরী বলেছেন:
# আমার প্রথম ব্লগ - ভেবে ভেবে বলি আন্নের পুত্তম বোল্গ পোপাইল নি? ডাব্ল নিক!!
আনপ্লাগড ভার্শন শুনলাম গত কাল এক ছুডু ভাইর পিসিতে ।
লেখক বলেছেন: হেহে... এক দফা লগইন ব্যান খাইলে তো আরেকদফা নিক খুলোনই লাগে। ![]()
এত কষ্ট কৈরা আমি গানডি মিডিয়াফায়ারে আপ কর্লাম আম্নের লিগা, আর অহন কিনা কন হুইনা ফালাইসেন ছুডো ভাইয়ের থিকা! ![]()
লেখক বলেছেন: মন্তব্যটাও তো দেখি কিছু কম সুন্দর না! ![]()
নিলাচল বলেছেন:
স্কুলে পড়ার বেলায় প্রতি বছর ডিসেম্বর মানেই চিটাগং, আব্বু ড্রাইভ করত আর সারা রাস্তায় জগজিৎ আর চিত্রার গান শুনতাম। এখনো ওই গানগুলি শুনলে মনে হয় বুঝি জার্নি করছি, সেই আগের সময়ে চলে যাই। এমন অনেক গান এককে সময়ের কথা মনে করিয়ে দেয়।
লেখক বলেছেন: এহ, জগজিত আর চিত্রার পুরনো গানগুলো একেকটা মাস্টারপিস! চিত্রা গান গাওয়া ছেড়ে দিয়েছেন কেন জানেন? একমাত্র সন্তানটিকে অকালে চিরতরে হারিয়েছেন বলে। অত বড় একটা দূর্ভাগ্য না হলে ওনার কাছ থেকে মানুষ আরও অনেক মেমোরেবল গান উপহার পেতো।
হাসান মাহবুব বলেছেন:
বিলিভ ইন লাভ গানটার কথা ভুলেই গেসিলাম। আবার শুনে ভালো লাগলো। ৩ নাম্বার গানটা পছ্ন্দ হল। এরকম সিরিয়াস একটা পোস্টের শিরোনামে ঐ ইমোটা মানচ্ছেনা। আসলেই। দেখতে ভালো লাগছেনা। চেঞ্জ করার অনুরোধ করা গেলো।
লেখক বলেছেন: কোথায় ইমো? কিসের ইমো? কেমন ইমো? কই আমি তো দেখতে পাচ্ছি না! খালি বানিয়ে বানিয়ে কথা! ![]()
লেখক বলেছেন: একটা ব্যাপার খেয়াল করেছিস? এর আগের গান পোস্টে আমি যে হিন্দি গানটা দিয়েছিলাম সেটা পছন্দ করেছিলি, আবার এই পোস্টেরটাও পছন্দ করলি। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো হিন্দি গান মাত্রেই খারাপ নয়, আর ভেবুর হিন্দি গানের চয়েসও মোটেই ফ্যালনা নয় হুঁহুঁ! ![]()
![]()
লেখক বলেছেন: আরে... বিন্দাস বলবা ব্রাদার। নো হেজিটেশন। ![]()
বাই দ্য ওয়ে, তুমি তো বাংলা শুনতে চাও না। তবু এই গানটা তোমার সাথে শেয়ার করতে ইচ্ছে হলো। ![]()
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
কয়েকটা গান আমারও খুব প্রিয়।
লেখক বলেছেন: ধন্যবাদ।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
গান হয়ে এলে মন যেন বলে সারাবেলা এত সুর নিয়ে
নিজেরে কেমনে বলো রাখি লুকিয়ে?
ভীষন সুন্দর একটা গান।
হুমম Let it be, let it be, .....
লেখক বলেছেন: বাহ, দু'টো মিলে গেলো। এবার বাকিগুলোও শুনে ফেলুন আর জানান কেমন লাগলো। ভালো লাগবে আশা করি। ![]()
লেখক বলেছেন: হাহা! আপনি যে কথাটা লিখেছেন আমি প্রথমে ওটাকেই পোস্টের শিরোনাম দেবো ভেবেছিলাম।
অনেক ধন্যবাদ প্রিয়তে নেবার জন্য। গানগুলো ভালো লাগলে খুশি হবো। ![]()
অমিত চক্রবর্তী বলেছেন:
অনেক আগে শুঞ্ছিলাম এই গান।আহ! শাবানা! এতো রিয়ালিষ্টিক স্কেচবিউটি দেখি নাই কখনো।শাবানারে নিয়া আমার জীবনের প্রথম প্রেমের কবিতা লিখছিলাম(বিলিভ ইট অর নট)!!!
আবারো শুকরিয়া বুবুজান।তবে মন খুব বেশি স্ক্যাটারড।কিছুই ক্যান জানি ভাল্লাগতেছে না।গান্টা শুইনা ক্যান জানি শান্তি শান্তি লাগল।
লেখক বলেছেন: তাই না?
আসলে শাবানা ববিতা বা কবরী এদের সৌন্দর্য এত ক্ল্যাসিক, প্রেমে পড়ে যাওয়া বা কবিতা লিখে ফেলা খুবই স্বাভাবিক। কয়েক বছর আগে শুনেছিলাম, ববিতা নাকি এখনও বিয়ের প্রস্তাব পান। এই ফুরিয়ে যাওয়া বয়সেও।
বিক্ষিপ্ত মনের সান্ত্বনা আমি তোমাকে ক্যামনে দেবো ভাইসোনা? আমি নিজেই যে কি পরিমাণ বিস্রস্ত হয়ে আছি তা যদি বোঝাতে পারতাম...
লেখক বলেছেন: এইজন্যই তো যুগে যুগে পুরুষেরা নারীর কাছে এভাবেই আত্মসমর্পণ করে আসছে!
লেখক বলেছেন: পছন্দ মিলে গেলো দেখে খুব ভালো লাগছে। স্বাগতম আপনাকে, আমার ব্লগে। ![]()
লেখক বলেছেন: তুমি এই পোস্টের গানগুলো শুনতে মিস করে গেছো ভাঙ্গন স্যার!
লেখক বলেছেন: পাওনা থাকলো। ![]()
লেখক বলেছেন: হাহা! লুকিয়ে আর রাখতে পারলাম কই বলেন? এই পোস্টেই তো সব বেরিয়ে এলো। ![]()
লেখক বলেছেন: দুস্তো আমার খবর কি লৈতেসো তুমার খবর দ্যাও... কি অবস্থা অপিসের কও দিনি। ম্যালা টেনশনে রাক্সো এই কয়দিন।
নস্টালজিক বলেছেন:
গানগুলো শুনলাম।।
আহা মরি মরি ভালো লাগলো।উত্তম কুমার কোনো গানে পিকচারাইজেশন করলে,আর গানটাও যদি হয় শ্রুতিমধুর,ভালো না লাগার কোনো কারন নেই!
গান হয়ে এলে,অনেকবার শুনসি।।ভালো লাগে।।কবরী-র খাট থেকে পড়ে যাবার দৃশ্যটা যতবার দেখি,মজা লাগে।।
হিন্দি গানটা র বাংলাটা আমার পছন্দের গান।।হিন্দী টাও ভালো।।
লতার কিন্নরী কন্ঠে গানটা শুনে মন উচাটন হয়!
লেখক বলেছেন: কমেন্ট পেয়ে আমারও মন উচাটন হয়ে গেলো। কিন্তু কোমলমতি শিশুদের মন এত উচাটন হওয়া কি ঠিক? আপনিই বলুন? ![]()
রোহান বলেছেন:
আর কৈও না দুস্ত... লেফট রাইট ওলাগো হাতে টেকনলজি পড়ছে.. একখান খালি কথা কই, এক মামু ব্লোয়ার দেখায়া জিগায় এইটা দিয়া কি করে, এইটা সুইচে রাখছেন কেন? বুঝো অবস্থা, ভাবখান এমন ব্লোয়ার দিয়া বাতাস দিলে কল সব ভিওআইপি হইয়া যাইবো... হে হে হে
লেখক বলেছেন: হাহা... সুইচে আমার কাম করনের সৌভাগ্য হয় নাই দুস্তো, এমএসসিতেও না বিএসসিতেও না... আমি নিজেই জানি না ব্লোয়ার কি জিনিস।
এখন কথা হৈলো তারা তোমাগো কোম্পানি একেবারে বন্ধ কৈরা দেওন জাতীয় কিছু করে নাই তো? মানুষজনের চাক্রি আছে তো অহনও?
কিঙ্কর বলেছেন:
ভাল পোস্ট। তবে স্করপিওন্স না থাকলেই ভালো হত। আপনার পোস্ট দেখে কিঙ্করের গীতা দত্ত, পিন্টু কথাও মনে আসলো। কতদিন শুনি না!
লেখক বলেছেন: গীতা দত্তের আমি অন্ধ ভক্ত। 'তুমি বিনা এ ফাগুন বিফলে যায়' কিংবা 'ওগো সুন্দর জানো না কি তুমি কে আমি কার' এই গানগুলোর জন্য আমার পাগলামি কোনওদিন ফুরাবে না। কিন্তু স্করপিয়ন্স না থাকলে ভালো হতো কেন বললেন তা ঠিক বোঝা গেলো না।
রোহান বলেছেন:
ব্লোয়ার হইলো বাতাস মাইরা ময়লা পরিস্কার করণের লিগা একখান যন্ত্র... এইটা না দেখনের কথা না.... পিসির দোকানে সিপিউ এর ময়লা পরিস্কার করতে দেখো নাই ঐ জিনিস....হাপিস চলতাছে.... লোকালগো মুখে তালা মাইরা বৈদেশে টেকা পাচারের ধান্দা করার চেষ্টা কতটুকু সাকসেস হইছে কওন যাইতাছে না... তয় আমাগো গিলতে গিয়া গলায় কাঁটা ফুটায়া ফেলছে
অনটপিক: গীতা দত্ত অনেকদিন শোনা হয় না... লিংকাইও থাকলে...
লেখক বলেছেন: সেইটাই। টেনশন লৈয়া কাম নাই, রিজিক উপরওয়ালার হাতে। দুয়া করি ফাঁড়া কাইটা যাইবো ইনশাআল্লাহ।
গীতা দত্তের লিঙ্কু এট্টু খঁজতৈবো। পাইলেই তুমার পুস্টে দিয়া আমুনে। ![]()
কিঙ্কর বলেছেন:
স্করপিওদের গান আমার ভাল লাগে। ক্লস মেইনের কন্ঠ শুনলে এখনো তন্ময় হয়ে যাই। কিন্তু ওদেরকে এখনি কেন যেন "পুরানো" ক্যাটাগরিতে ফেলতে দ্বিধা হয়।
লেখক বলেছেন: সেক্ষেত্রে আপনার বুঝতে একটু ভুল হয়েছে কিঙ্কর বাবু। এই পোস্টে আমি সেইসব গানের কথা বলতে চেয়েছি যেগুলো কেবলমাত্র বছরের বা সালের হিসেবে পুরনো কিন্তু মানের বিচারে সবসময়ই কালোত্তীর্ণ। সম্ভবতঃ পোস্টের শিরোনাম 'যে গানগুলো কখনও পুরনো হয় না' হলে ভালো হতো, নাকি? ![]()
লেখক বলেছেন: উত্তরটাও তাহলে ঐ একজনকেই দিই, নাকি? ![]()
বোহেমিয়ান কথকতা বলেছেন:
ভাইজান খালি ডাউনলোডানোর জিনিস দ্যান!আমার জিপি নেট এ মাত্র ১ গিগা! তার উপর স্পিড ও নাইক্কা
(তাই মন্তব্য করা গেলু না! )
beatles এর কিছু শুনছি এক সময়, steve jobs, beatles এর পাংখা দেইখা
তবে ৭০ এর দশকের মুভিগুলোর গান অনেক বার শোনা যায় , আর এখনকার ...থাক আর না বলি!
পুরোনো গান সামনে পড়লে আমি আগ্রহ নিয়ে শুনি, খুজে খুজে দেখা হয় না!
শেশ প্রহরে ঘুমিয়ে পড়ি কার গান?...বুড়ি লিঙ্কু চাই
লেখক বলেছেন: এই পোস্ট দেয়ার সময় আমার মনে হচ্ছিলো নিশ্চয়ই বোহেমিয়ান বলবে, ও আফাগো কি পুস্ট দিলেন আমার নেটে তো ইস্পিড নাইক্কা... হা হা হা!
থাক এখনকার গানগুলোর কথা আর বলতে হবে না (গালিগালাজ শুরু হয়ে যেতে পারে তাই না?)। ![]()
শেষ প্রহরে তাই ঘুমিয়ে পড়ি এটা হলো শুন্য ব্যান্ডের গান। টাইটেল হচ্ছে 'স্বপ্নঘুড়ি'। লিঙ্ক নেই তবে মিডিয়াফায়ারে আপ করে দেয়া যাবে। পরে আমি তোমার পোস্টে গিয়ে দিয়ে আসবো, কেমন? ![]()
লেখক বলেছেন: খুঁজে দেখবোনি, জনাব মডুনানন্দ (কিংবা রেচিডেঙানন্দ)! ![]()
কিঙ্কর বলেছেন:
কিঙ্কর তো কিঙ্করই। বাবু-টাবু নাই। এই মনিহার আমার নাহি সাজে
আমার শুধু বুঝতেই ভুল হয়
যাকগে, অমিত কুমার (কিশোর কুমার এর ছেলে) এর 'নাম শকুন্তলা তার' গানটা শুনতে মুঞ্চায়...আপনের চেনাজানা লিঙ্ক থাকলে দিয়ে বাধিত করবেন প্লিজ। (এই গানটা কিন্তু পুরানো হইছে
লেখক বলেছেন: অমিত কুমারের ভয়েস যথেষ্ট সুন্দর ছিলো, কিন্তু বাবার নামের পাশে তার নামটা অনেকটাই ম্লান হয়ে যায়। ওর বেশ কিছু গান একসময় শোনা হয়েছে কিন্তু আপনি যে গানটার নাম বললেন সেটা তো চিনতে পারলাম না। আচ্ছে দেখি খুঁজে বার করতে পারি কিনা। ![]()
অমিত চক্রবর্তী বলেছেন:
গতরাতের পোষ্টটা?????
লেখক বলেছেন: পোস্টটা লিখে মহাবিরক্ত লাগতেসে আসলে। চরিত্রগুলো আমার কাছে বাস্তব কিন্তু পাঠকদের কাছে তো আর তা না, তালগোল পাকিয়ে ফেলা খুবই স্বাভাবিক। এতগুলো ক্যারেক্টার নিয়ে এরকম টানাটানি বুঝতে রীতিমত অসুবিধা হওয়ার কথা। পুরাই ভজঘট লাগতেসিলো পড়তে। দেখি, আবার জীবিত করবো ঐটারে। কি বলো?
অমিত চক্রবর্তী বলেছেন:
ওক্কে।ঠিক ঠাক কইরা আবার দিও!
লেখক বলেছেন: হাহা! তেমন একটা ঠিকঠাক করার আর স্কোপ নেই ভ্রাতা। অমনিই দেবো। ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আমার ব্লগে এটাই বোধহয় আপনার প্রথম কমেন্ট। স্বাগতম।
আবু সালেহ বলেছেন:
প্রিয়তে নিয়ে রাখলাম...............................................................
লেখক বলেছেন: আমি গান পোস্ট দিলেই আপনি প্রিয়তে নিয়ে রাখেন। ![]()
থ্যাঙ্কস সালেহ ভাই। অনেক শুভকামনা।
স্পেলবাইন্ডার বলেছেন:
বনপলাশীর পদাবলী সিনেমাটি আমারও খুবই প্রিয়, মনে হয় উত্তম-সুপ্রিয়ার সবচেয়ে ইরোটিক সিনেমা...
আন্ধি, কাটিপাতাঙ্গ, আরাধনা, গঙ্গা-যমুনা-স্বরস্বতী সিনেমার গানগুলো কি অসাধারণ নয়?
'তেরে বিনা জিন্দেগীসে কোয়ি শিকওয়া নেহি'.....
লেখক বলেছেন: হ্যাঁ, ছবিটা কিছুটা ইরোটিক তো ছিলো বটেই, কিন্তু এত শৈল্পিক...
কাটিপাতাঙ্গ, আরাধনা, গঙ্গা-যমুনা-স্বরস্বতী এগুলোর গান তো খুবই ভালো লাগে। আর আন্ধি'র গানগুলো তো চিরস্মরণীয়! তেরে বিনা জিন্দেগি সে... এখনও গুনগুনিয়ে গাই।
আপনাকে একটা গান উপহার দিলাম।
লেখক বলেছেন: থ্যাঙ্কস তারার হাসি। আপনার মত একজন ছবি বোদ্ধার কাছে থেকে ছবির ব্যাপারে সার্টিফিকেট পেয়ে ভালো লাগলো। ![]()
সাগর ঢাকা বলেছেন:
প্রিয়তে নিলা..পড়ে শুনে জানাবো, তবে পোস্ট এর প্রথম ছবিটা সুন্দর
লেখক বলেছেন: থ্যাঙ্কস সাগর ভাই। কেমন লেগেছে জানালে বাধিত হবো। ![]()
সন্ধ্যেরখাতাথেকে বলেছেন:
থ্যাঙ্কু পু।তোমার এই গান গান গান গান গান আমায় আনেক হেল্প করেছে।তবে পুরান হিন্দি গান আমার কাছে কিছু আছে ।এখানে কি mp3 download করা যায়?
লেখক বলেছেন: থ্যাঙ্কস। যেখানে যেখানে Download লেখা আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও অন্য কোন গানের ডাউনলোড লিঙ্ক লাগলে আমাকে জানাতে পারেন।
সুবিদ্ বলেছেন:
ভালো লাগলো>>>>>>>>>>>>>>>>>>>
আজকে সারাদিনই একটা গান গেয়ে যাচ্ছি........মাঝে মাঝে আমার এমন হয়.......
"মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো.........
দোলে মন দোলে অকারণ হরষে"---সেই রবীন্দ্রনাথই
অনেকদিন আমার লেখা পড়েননা......পারলে ঢুঁ দিয়েন
লেখক বলেছেন: বাহ, মজার তো। কয়েকদিন আগে আমিও এই গানটা আপনমনে খুব গাইছিলাম।
আপনার ব্লগে প্রায়ই যাওয়া হয় সুবিদ ভাই, তবে অফলাইনে। আচ্ছা এবার থেকে অনলাইনেই যাবো। ![]()
লেখক বলেছেন: ওক্কে! ![]()
ইংরেজী গানের মধ্যে টম জোনস, বিজিস, লিও সেয়ার, রিচার্ড মার্ক্স মাইকেল জ্যকসন আমার ভীষন প্রিয়।
ম্যাডোনা র রেইন গান টা না শুনে থাকলে একটু কস্ট করে শুনবেন।উফারে শুনলে আরও ভাল লাগবে।সীল এর কয়েকটা গানও ভাল লাগে।
বাংলাদেশের আবদুল আলীমের গান আমার সবচেয়ে প্রিয়।
লেখক বলেছেন: পুরনো দিনের বাংলা গানগুলো আমার ভীষণ প্রিয়। বিশেষ করে মান্না দে আর হৈমন্তী শুক্লা তো অনবদ্য। এছাড়াও লতা, কিশোর ও সন্ধ্যা দারুণ ভালো লাগে। আর মাইকেল জ্যাকসন আর বি জিস ও ভালো লাগে। মাইকেলের Liberian Girl, Black or white আর বি জিসের I started a joke খুব পছন্দ আমার।
মান্না দে'র গান নিয়ে অনেক আগে একটা পোস্ট দিয়েছিলাম, চাইলে দেখতে পারেন।
আর আপনার গানের ভান্ডার তো বেশ সমৃদ্ধ, একটা পোস্ট দেন না কেন? ![]()
লেখক বলেছেন: ও হ্যাঁ, আবদুল আলীম আমারও প্রিয়। সুবীর নন্দীকেও খুব ভালো লাগে। আর ম্যাডোনার গানটা শুনবো আশা করি।
লেখক বলেছেন: ওয়াও, দারুণ গান। আচ্ছা আমিও একটা দিই। ![]()
আপ্কি নজরোনে সাম্ঝা
প্যায়ারকি কাবিল মুঝে...
দিলকি এ ধারকান ঠেহের যা্
মিলগ্যায়ি মন্জিল মুঝে...
এতো শুনি তবু মন ভরে না মেঘ। গানটার কথা, সুর, গায়কী তিনটাই এত অসাধারণ! তোমার দেয়া প্রথম গানটাও আমার ভালো লাগে। ভালো থেকো।
লেখক বলেছেন: এইটা আমারও খুব প্রিয় গান ডিয়ার। শুধু ঐটা না, ঐ মুভির সবগুলো গানই দারুণ সুন্দর। আচ্ছা দেখো তো এই গানটা কেমন লাগে?
আপনি বল্লেন গানের ভান্ডার সমৃদ্ধ,গান আর বই আমার নেশা।
ব্যাক স্ট্রিট বয়েজের গান ও আমার ভাল লাগে।
লেখক বলেছেন: জাতি কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে গান পোস্ট আর বই পোস্টের আশায়! ![]()
ইচ্ছে বলেছেন:
দারুন পোস্ট, অনেকগুলো ভাল গান এক সাথে পেলামনিন আপনার জন্য "গান হয়ে এলে মন যেন বলে" এর ভিডিও
+++
লেখক বলেছেন: ইয়া খোদা! আমি তো কল্পনাই করিনি কেউ দিতে পারবে এই ভিডিওটা... থ্যাঙ্কস ব্রাদার, থ্যাঙ্কস আ লট! আপনার এই উপকারের কথা আমার মনে থাকবে। ওহ! গ্রেট!
ঘাসফুল বলেছেন:
এইটাতো দেখি এফেম রেডু টাইপ পোষ্ট... বিরাট কালেক্সন হৈয়া উঠতেছে দিনদিন... অখন প্রিয়তে নেয়ার টাইমৈছে... নাহ্ থাক... প্রিয়তে নিবনা... বরং পুরা আইডি টাই সেপ করি প্রিয় লিঙ্কে...লেখক বলেছেন: হাহাহা! এর থিকাও বড় একটা কালেকশন আমার আছে ভাইডি! ![]()
পুরা আইডি লয়া ধইন্য কৈরা দিলেন আমারে। ![]()
আহমেদ চঞ্চল বলেছেন:
সেরকম একটা পোষ্ট।।।
লেখক বলেছেন: সেরকম একটা কমেন্ট! ![]()
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
এইটাইপ পোষ্ট দেয়া নিষেধ করা দরকার। আমার মতো নির্বোধ বালকেরা হুদাই ঘন্টা কয়েক ইউটিউবে কাটাইবো আর গান ডাউনলোড দিবো। ভুইলা যদি একবারো রিলেটেড ভিডিও লিঙ্কগুলান চোখে পড়ে তাইলে ত আরো খবর হয়া যাবে...
লেখক বলেছেন: পুরনো দিনের গান আপনি পছন্দ করেন নাকি! গুড! তাহলে এখানে আপনিও কিছু গানের জোগান দিন। ![]()
লেখক বলেছেন: এই পোস্টটা লিখে আমি অনেক হতাশ হয়েছিলাম, মনে হয়েছিলো কেউ পছন্দ করছে না। অথচ এখন... আচ্ছা, অনেক ধন্যবাদ। অনেকদিন পর দেখলাম আপনাকে। ভালো আছেন? ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






























