somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুঁজে দেখুন তো......আপনার নামটি আছে কি না

৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চলতি পখে অনেক অদ্ভুত জিনিস আমাদের চোখে পড়ে। কখনও হয়তো আমরা ফিরে তাকাই না, কখনও দু-এক মিনিট দাঁড়িয়ে মজা দেখি, আবার চলা শুরু করি মজাদার অনুভূতির রেশটুকু নিয়ে। আবার কখনও হাতে জমা থাকে পৃথিবীর ব্যস্ততম মানুষগুলোর চুরি যাওয়া যত সময়। তখন মজার কিছু দেখলে নিজেও তার অংশ হয়ে যাই।

সেদিন আমি ছিলাম মহাধনী (সময় অমূল্য ধন, সেই হিসাবে আরকি ;) )। ক্যাম্পাসে চক্কর দিচ্ছিলাম অকারণে। একটু পরেই আমার আজাইরা ঘুরাঘুরি সার্থক হল। ভিসি চত্বরের সামনে দেখা পেলাম এক ইন্টারেস্টিং ক্যারেক্টারের(বিচিত্র চরিত্র)। আমি তার নাম দিয়েছি "অক্ষর মানব"



অক্ষর মানবের সামনে ফুটপাতে সাজানো সারি সারি মানুষের নাম। যে কেউ চলতে চলতে কিছুক্ষণ দাঁড়িয়ে চোখ বুলিয়ে যাচ্ছে এই অপূর্ব বর্ণসজ্জা বা বর্ণশয্যার উপর। সন্ধানী চোখে খুঁজে দেখছে নিজের নামটি অথবা কোনও প্রিয়জনের নাম। কারো কারো হয়তো নাম দেখে অতীতের অনেকগুলো হারিয়ে যাওয়া মুখ মনের পর্দায় উঁকি দিয়ে যাচ্ছে। ছেলেবেলার বন্ধু, শত্রু:), পাশের বাড়ির মেয়েটি:D, মৃত কোনও আত্মীয়, স্বজন কেউ, বর্তমান সহপাঠী.............................................. একেকটা নাম যেন এক একটা জীবন্ত মানব/মানবী হয়ে সামনে এসে দাঁড়ায়। করে দেয় নস্টালজিক।
দেখুন ছবিগুলো-





আমি নিশ্চিত, আপনিও কাউকে খুঁজছেন........;)



তবে আমার মনে হয় প্রত্যেকেই প্রথমে খোজেঁ তার নাম, এরপর তার মায়ের নাম, তারপর প্রেমিক/প্রেমিকা, বন্ধু, ভাইবোন, রুমমেট ইত্যাদি.........জানি না, এটা ঠিক কিনা। আপনার কী মনে হয়?
আমি আর আমার সঙ্গী বন্ধু মিলে একটা মজার খেলা খেললাম। এই নামগুলোর মাঝে কতজনকে আমরা চিনি। দেখা গেল প্রায় সব্বাই আমাদের পরিচিত। তবে দুঃখের কথা, আমাদের দুজনার কারোরই নাম তাতে ছিল না।/:)

এবার আসল মানুষটার কথা বলি।
মানুষের নাম বেচে ভাত খাওয়া এই মানুষটির সাথে আমার কথোপকথন নিম্নের মত হুবহু (এই ফাঁকে রিপোর্টটারের ভাবটা নিলাম B-)) :

চাচা আপনার নাম কী?
-আমার নাম আবু কালাম আসাদ।

বাড়ি?
-যশোর জেলায়।

আপনার মাথায় এই আইডিয়াটা কীভাবে আসল? মানে আপনি কী মনে করে এই জিনিসটা করলেন?
-অনেকদিন যাবত আমি এই ব্যবসা করি। প্রায় ৮/৯ বছর ধরে ব্যবসাটা করি। এই ব্যবসার মধ্যে আগে বেচতাম ওই যে সিনারী, কলমা, এই কাঠের মধ্যেই, নামাজ বেহেস্তর চাবি, এইগুলা থাকত, লাভ(এল ও ভি ই:P), তা ওটা করতে করতে করতে করতে ভাবলাম যে এটার পরিবর্তে একটা নাম, মানুষের নাম হোউক, করার একটা উদ্যেগ নিলাম।

এই নামগুলা আপনি কীভাবে সিলেক্ট/বাছাই করলেন যে, কী কী নাম বানাবেন?
-এই নামগুলা সেলেক্ট করলাম যে যেসব জায়গায় দোকান নিয়ে বসি, তা মধ্যে নাম চায়। এই নাম দেন, একেবারে এই রকম, তো এরকম করতে করতে মাথায় আইডিয়া আসল যে এটা যদি করি, এই উদ্যেগটা যদি নেই, তাহলে এই নামগুলা পড়বে আরকি।

মানে এই নামগুলাই আপনার কাছে বেশি আসছে এই পর্যন্ত?
-না না। নাম এগুলা সব আমি নিজের উদ্যেগে করছি আরকি। মানে একেকজন, আপনি আইসা বললেন, এই নামটা নাই? আমার ওইটা মাথায় ঢুইকা রইল যে এইগুলা নাম চায়।

তারপর আপনি বাসায় যেয়ে ওইটা তৈরী করলেন.....
-হ্যাঁ। বাসায় যায়ে আবার আমি ওইটা ডিজাইন করি আরকি।

আচ্ছা। আপনার এইভাবে বিক্রি কেমন হচ্ছে?
-হয়। দৈনিক এইখানে সাতশ আষ্টশ টাকা দৈনিক। আর মেলায় তো আপনার যায়া ভাল বিক্রি হয়।

সব অক্ষর আপনি নিজেই বানান। তার মানে আপনি লেখাপড়া শিখেছেন?
-লেখাপড়া ৭ম শ্রেণী পর্যন্ত করছি আরকি।

এখানে দেখতে পাচ্ছি বাংলা, ইংলিশ, আরবী নাম.......তিনটা ভাষাই আপনি জানেন?
-হ্যাঁ, ইংরেজী, বাংলা, বাংলা স্বরবর্ন্, ব্যঞ্জনবর্ন, আরবী কলেমা সবই হয়। সেট নাই তো ওইটার, সেজন্য ওটা ভিতরে রাইখা দিছি।

আপনাকে যদি কেউ বলে, তাৎক্ষণিকভাবে আপনি কি তৈরী করে দিতে পারেন?
-না, তাৎক্ষণিকভাবে এইটা পারি যেমন ধরেন, লেখা আছে মনিরা, মনির করা যাবে 'আ'কারটা ফালায়ে। যেরকম মাসুমা আছে, 'আ'কারটা ফালাইলে মাসুম হবে।

মানে যন্ত্রপাতি আপনার কাছে সব থাকে?
-এই হেক্সো বেলেড নিয়া বসি আরকি। যেটা চায় আরকি ওটা কাইটা 'আ'কার ফালাই।

আপনার নাম এইখানে আছে চাচা?
-.....ছিল। বিক্রি হয়া গেছে।

অনেক ধন্যবাদ চাচামিয়া।



কত বিচিত্র মানুষ! কত বিচিত্র তার কাজকর্ম! বিচিত্র বিচিত্র একটা ভাব নিয়ে বিদায় নিলাম এই অক্ষর কারিগরের কাছ থেকে। আর যাবার আগে আমার আর আম্মুর নামটা(জ্যোতি) জানিয়ে আসতে ভুলিনি যেন পরবর্তীতে হাজারো নামের মিছিলে আমরাও ঠাঁই পাই।



কেমন লাগল অক্ষর মানবের কীর্তি? হয়তো আপনার সাথেও দেখা হয়ে যেতে পারে। তখন প্রিয় মানুষের নামটি কিনে তাকে চমক উপহার দিতে ভুলবেন না কিন্তু!





আমার পোস্ট শেষ আরকি;)

------------------------------------------------------------
আপডেট:

আজ(৩তারিখ, ভাষা শহীদের মাস) স্বপ্নপুরীতে গিয়ে এ ধরণের আরও অনেক শিল্পকর্ম খুঁজে পেলাম:



কাঠের উপর গ্লিটারের প্রলেপ দেওয়া:





যারা নিজেদের নাম খুঁজে না পেয়ে গোমড়া মুখের ইমো দিয়েছিলেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ- আবারো বাইছ্যা লন: খুঁইজ্যা লন.........:



আর সব শেষে আমারটা! স্বপ্নপুরীতে যেয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে:)



(শূধূ একটা আ'কারের বাহূল্য রইল, এই আরকি! ;)
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২০
৬৩টি মন্তব্য ৫৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×