ভারতের প্রথম পরমাণু শক্তি চালিত সাবমেরিন উদ্বোধন করা হয়েছে রোববার। এ সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতাসম্পন্ন। এর মধ্য দিয়ে আকাশ এবং ভূমির পাশাপাশি এবার সাগরেও ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করল ভারত। কর্মকর্তারা একথা বলেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, 'হরিহন্ত' নামের ৬ হাজার টন ওজনের এই ডুবোজাহাজ রাশিয়ার কারিগির সহায়তায় ভারত দেশীয়ভাবেই তৈরি করেছে। ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে মোতায়েন করার আগে এটি পরীক্ষামূলকভাবে সাগরে নামানো হচ্ছে। এই সাবমেরিন থেকে ৭০০ কিলোমিটার (৪৩৭ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে ভারত। 'হরিহন্ত' শব্দের অর্থ হচ্ছে শত্র" ধ্বংসকারী।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং চীনের এই সাবমেরিন তৈরির সক্ষমতা আছে। ভারত এটি তৈরি করার মধ্য দিয়ে বিশ্বে ষষ্ঠ দেশের স্থান অধিকার করল।
ভারতের ইতোমধ্যেই জঙ্গি বিমান এবং পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র আছে।
বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক বড় শক্তি চীনকে মোকাবেলায় ভারত তার সামরিক বাহিনী আধুনিকায়ন করছে এবং নতুন নতুন জাহাজ এবং সাবমেরিন বানিয়ে নৌবাহিনীকে উন্নত করে গড়ে তুলছে।
সাবমেরিন উদ্বোধন করে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন,"ভারতের নিরাপত্তায় সমুদ্র ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে আমাদের সামরিক-প্রস্তুতিকে খাপ-খাইয়ে নিতে হবে।"
তিনি আরও বলেন, "আমাদের কোনও আগ্রাসী পরিকল্পনা নেই কিংবা আমরা কাউকে হুমকি দেওয়ারও সুযোগ খুঁজছি না। আমরা বহির্মুখী একটি পরিবেশ খুঁজছি। যা আমাদের মূল্যবোধ রক্ষা এবং শান্তিপূর্ণ উন্নয়নের উপযোগী।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



