আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত কানাডার এক নভোচারী রোববার বলেছেন, ১২ বছর আগে যখন তিনি মহাকাশ প্রদক্ষিণ করেছিলেন, তার চেয়ে এখন মনে হচ্ছে পৃথিবীর বরফের চূড়া অনেকখানি গলে গেছে।
বব থিরস্ক বলেন, স্টেশনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে, বিশেষ করে পৃথিবীর রূপালি বাতাবরণের দিকে চোখ পড়ায় তিনি ঘাবড়ে যাচ্ছেন।
থিরস্ক মহাকাশ স্টেশনে ছয়মাস অবস্থানকালের দু'মাস ইতিমধ্যেই পার করেছেন।
মহাকাশ স্টেশন থেকে করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের বাঁচিয়ে রাখে যে বাতাবরণ তা খুবই পাতলা হয়ে গেছে।" "বেশিরভাগ সময়েই জানলা দিয়ে বাইরে তাকিয়ে আমি ভয় পেয়ে যাই। পৃথিবীর বুকে মানবজাতির সৃষ্ট ধ্বংসযজ্ঞের ছাপও নজরে পরে।"
"এটা হয়তো আমার শুধুই ধারণা। কিন্তু মনে হচ্ছে পৃথিবীর হিমবাহ গলে যাচ্ছে। ১২ বছর আগের তুলনায় এখন আমি দেখছি, পাহাড় চূড়া ঢেকে রাখা বরফ আগের মতো নেই।" থিরস্ক বলেন, "আমি এতে ব্যথিত না হয়ে পারছি না।"
থিরস্কের এই কষ্টের কথা শোনার জন্য মহাকাশ স্টেশনে এখন আছেন তার সঙ্গী ১২ নভোচারী, অন্তত মঙ্গলবার পর্যন্ত। ওই দিন নভো খেয়াযান এনডেভার তার ক্রুদের নিয়ে স্টেশন থেকে বিযুক্ত হয়ে পৃথিবীতে রওনা হবে।
এনডেভারের নভোচারীরা মহাকাশ স্টেশনে জাপানের তৈরি একটি প্ল্যাটফরম সংযুক্ত করেছেন, স্টেশনের সৌরশক্তি চালিত ব্যবস্থার জন্য নতুন ব্যাটারিও লাগিয়েছেন।
আরও ৭টি ফ্লাইট শেষ করে আগামী বছর অবসরে যাবে এনডেভার। আর প্রায় এক দশকব্যাপী কাজ শেষে ১০০ বিলিয়ন ডলারের ১৬ জাতির প্রকল্প আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিরও নির্মাণ এখন প্রায় শেষ হয়ে এসেছে।
পৃথিবীতে মানবজাতির করা ধ্বংসচিহ্ন দেখলেন নভোচারী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।