জ্ঞান এবং এ সম্পর্কে বিভিন্ন আলোচনা

০৯ ই মে, ২০০৭ রাত ৯:৫০

শেয়ারঃ
0 0 0

বিসমিল্লাহির রাহমানির রাহীম
ভুমিকা
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য এবং সমস্ত দরূদ ও সালাম আল্লাহর প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উপর। তার-পর:
শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যতীত কোন দেশ বা জাতি কোনদিন উন্নত হতে পারে নি। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ সোজা হয়ে দাড়াতে পারে না, হাঁটতে পারে না, চলাচল করতে পারে না; তেমনি শিক্ষা ব্যতীত কোন জাতি নিজ পায়ে দাড়াতে পারে না। বলা হয় থাকে, যদি কোন দেশ বা কোন জাতিকে ধ্বংস করতে চাও, তবে প্রথমে সে জাতি বা দেশের শিক্ষাকে ধ্বংস করে দাও। তাহলে অতি সহজে তা ধ্বংস করতে পারবে। শিক্ষার গুরুত্বের এটি একটি।
মানুষের বুদ্ধিবৃত্তির নামই হচ্ছে জ্ঞান। জ্ঞানই সব শক্তির মূল। যদি কোন মানুষ জ্ঞান লাভ না করে কোন সিংহ, বাঘ বা অন্য কোন হিংস্র জন্তু শিকার করতে যায়, তবে সে উল্টো হিংস্র পশুর শিকারে পড়বে। কেননা, হিংস্র জন্তু শিকার করা এবং এ থেকে বাচার কোন জ্ঞান তার কাছে নেই। মানুষের এ জ্ঞানশক্তির কাছেই সব বাধা আর সব শক্তি পরাজিত হয়েছে এবং হচ্ছে।
শিক্ষা বা ইলম এক অমূল্য ধন। টাকা-পয়সা অর্জন করা মোটামুটি সহজ। কিন্তু ইলম বা শিক্ষার মত ধন অর্জন করা খুবই কঠিন কাজ। অনেক অনেক দিনের চেষ্টা ও শ্রমের দ্বারা শিক্ষা বা ইলম নামক ধনটি অর্জন করা যায়। টাকা-পয়সা, ধন-সম্পদ ইত্যাদি চোর-ডাকাত দ্বারা চুরি বা নষ্ট হতে পারে। কিন্তু ইলমকে কেউ কোন দিন চুরি করতে পারে না। সে যতই বা নামকরা চোর হোক। ধন-সম্পদের মূল্য নির্ধারণ করা যায়, কিন্তু ইলম এর দাম কেউ এ পর্যন্ত নির্ধারণ করতে পারে নি। এ ইলম বা শিক্ষার সংজ্ঞা, ফযীলত, বিধান, ইলম অর্জনকারীর আদব এবং লক্ষ্যসমূহ, তা অর্জনে সহযোগী বিষয়, ইলম অর্জনের বিভিন্ন পদ্ধতি ও কিছু ভুল-ভ্রান্তি, যা থেকে সতর্ক থাকা উচিত.. ইত্যাদি বিষয়সমূহ সম্পর্কে এখানে আলোচনা করব ইন-শা-আল্লাহ (আল্লাহ্ যদি ইচ্ছা করেন)।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই মে, ২০০৭ রাত ১০:০০
জাঝা বলেছেন: শিক্ষা ব্যতীত কোন জাতি নিজ পায়ে দাড়াতে পারে না।
২. ০৯ ই মে, ২০০৭ রাত ১০:১০
সুধাসদন বলেছেন: এতো জ্ঞানের কথা ভাল্লাগেনা।
৩. ০৯ ই মে, ২০০৭ রাত ১০:১২
জাঝা বলেছেন: কেন এতো জ্ঞানের কথা ভাল্লাগেনা।
৪. ০৯ ই মে, ২০০৭ রাত ১০:১৫
শমিত বলেছেন: জাঝা বলেছেন :
শিক্ষার মত হিংস্র পশুর কাছে ইলম অর্জনকারী পরাজিত হচ্ছে এবং সিংহ, বাঘ ও অন্য জন্তু আলোচনা করছে মানুষের বুদ্ধিবৃত্তির মূল্য ।
৫. ০৯ ই মে, ২০০৭ রাত ১০:১৬
নুরুল আলম মাসুদ বলেছেন: যাদের শিক্ষা নেই তারা হুইল চেয়ার নিয়ে চলাচল করে এবং লাঠিতে ভর দিয়ে দাঁড়ায়। জ্ঞান বিষয়ক প্রপঞ্চায় একটু যোগ আছে। চর্চা ছাড়া কখনো জ্ঞান শানিত হয় না। তবে ঠিক চর্চার ক্ষেত্রে আমরা কিছু নিয়ম মানবো। এ নিয়ম মানার জন্য কোরান হাদিস টানতে হয় না। নৈতিক ধারণা ও বুদ্ধিবৃত্তির প্রতি শ্রদ্ধাবোধই যথেষ্ট।
৬. ০৯ ই মে, ২০০৭ রাত ১০:১৬
শমিত বলেছেন: কপি-র জন্য কপি-পেস্ট !
৭. ০৯ ই মে, ২০০৭ রাত ১০:১৭
জাঝা বলেছেন: চর্চা ছাড়া কখনো জ্ঞান শানিত হয় না। তবে ঠিক চর্চার ক্ষেত্রে আমরা কিছু নিয়ম মানবো।
১২. ০৯ ই মে, ২০০৭ রাত ১০:২২
জাঝা বলেছেন: শমিত বলেছেন :
শিক্ষার মত হিংস্র পশুর কাছে ইলম অর্জনকারী পরাজিত হচ্ছে এবং সিংহ, বাঘ ও অন্য জন্তু আলোচনা করছে মানুষের বুদ্ধিবৃত্তির মূল্য ।

 

মোট সময় লেগেছে ০.৯৬৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
খারাপ কথা নিশেদ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই