অনেক দিন আগের কথা
৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
তখন আমি ফোর অথবা ফাইভে পড়ি। আমার প্রথম হাউস টিউটর ছিলেন অমল স্যার। তিনি পড়াতে এসেছেন। স্যারের কাছে যথারিতী পড়তে বসেছি সমাজ বই নিয়ে। স্যার পড়াচ্ছেন জাতি সংঘ নিয়ে। এক সময় আমি জোরে চেচিয়ে উঠলাম, স্যার আমি এখানে গিয়েছি তো । স্যার তো আকাশ থেকে পড়েন। মানে? স্যার,এখানে আমি আমার ছোট চাচার সাথে হোন্ডায় চড়ে গিয়েছি। ইতিমধ্যে আমার চেচানো শুনে আব্বু আম্মু হাজির। কিছু সময় পর দেখি তারা তিনজন মিলে হাসির জোয়ারে ভাসছেন। আর আমিতো বেকুব। একসময় হাসি থামিয়ে স্যার বল্লেন,ওটা জাতি সংঘ নয়, সংসদ ভবন। এটা নিয়ে আব্বু আম্মু এমন কি আমার ছোট ভাই পর্যন্ত খেপায়।
১. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৭
বনহমি বলেছেন:
খুবই ভাল কথা। ছোট চাচার হোন্ডায় চড়ে আর কোথায় কোথায় গেছেন। জানলে আমরা আরো হাসতে পারতাম...
বনহমি বলেছেন:
খুবই ভাল কথা। ছোট চাচার হোন্ডায় চড়ে আর কোথায় কোথায় গেছেন। জানলে আমরা আরো হাসতে পারতাম...
২. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫১
কান্না িবড়াল বলেছেন:
বঃ মিঃ এর মন্তব্যের ্যন্য ৫।
কান্না িবড়াল বলেছেন:
বঃ মিঃ এর মন্তব্যের ্যন্য ৫।
৩. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৬
আবু মুস্তাফিজ বলেছেন:
হ্যাঁ আমারও প্রায় এই রকম একটা অভিজ্ঞতা আছে। আমার ছোট বোন শিলু একবার কার্টুন ক্যাপ্টেন নিমোকে ক্যাপ্টেন নিমাই বলে আপনার মতোই ফেঁসিছিল।
আবু মুস্তাফিজ বলেছেন:
হ্যাঁ আমারও প্রায় এই রকম একটা অভিজ্ঞতা আছে। আমার ছোট বোন শিলু একবার কার্টুন ক্যাপ্টেন নিমোকে ক্যাপ্টেন নিমাই বলে আপনার মতোই ফেঁসিছিল।
৪. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
রসের হাঁড়ি বলেছেন:
এইসব বনহমি, বনবিড়াল এখানে ক্যান?
রসের হাঁড়ি বলেছেন:
এইসব বনহমি, বনবিড়াল এখানে ক্যান?