আমার প্রিয় পোস্ট

বিনা ভাড়ায় সারা জীবন বিমানে ভ্রমণ

২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৩

শেয়ারঃ
0 0 0

স্বিকারক্তি :
খবরটা আজকে প্রথম আলোতে ছাপা হয়েছে ! জানি এটা অনেকেই পড়েছেন! ঘটনাটা পড়ে আমার কেমন যেন আবেগ হলো তাই আমি কপি পেস্ট করে এখানে আবার দিয়ে দিলাম !


মালয়েশিয়ার বেসরকারি বিমান সংস্থা এয়ার এশিয়ার একে-৬৫০৬ বিমানটি গত বুধবার যাচ্ছিল দেশটির উত্তরাঞ্চলীয় পেনাং দ্বীপ থেকে বোর্নিও দ্বীপের কুচিং এলাকায়। বিমানের একজন যাত্রী লিইউ সিয়াও এইচসিয়া (৩১) ছিলেন অন্তঃসত্ত্বা। বিমান ছুটছে। তিনি টের পেলেন, তাঁর সন্তান প্রসবের সময় হয়েছে। বিমানকর্মীদের কাছে সহযোগিতা চাইলেন। ভাগ্য ভালো, বিমানের এক আরোহী ছিলেন চিকিত্সক। তিনি বাড়িয়ে দিলেন সহযোগিতার হাত। বিমানের অন্য কর্মীরাও এগিয়ে এলেন। বিমানটির মুখ ঘুরিয়ে দেওয়া হলো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দিকে। জরুরি অবতরণ দরকার। ব্যবস্থা পাকা করা হলো। কুয়ালালামপুরের আকাশে গতি কমানো হলো। অল্প কিছুক্ষণের মধ্যে রানওয়েতে চাকা ছুঁয়ে যাবে। তখনই নবজাতক কেঁদে উঠল। সে জানান দিল তার পৃথিবীতে আগমনের কথা। নিরাপদেই সে দেখল পৃথিবীর প্রথম আলো। মায়ের মুখে হাসি ফুটে উঠল। বিমানটিও অবতরণ করল নির্বিঘ্নে। কর্তৃপক্ষ হাফ ছেড়ে বাঁচল।
অবতরণের কিছুক্ষণ পর কুয়ালালামপুরের একটি হাসপাতালে মা ও ছেলেকে ভর্তি করা হলো। তাদের স্বাগত জানাতে এয়ার এশিয়ার পরিচালক মোজেস ডেভানায়াগাম গতকাল শুক্রবার যান ওই হাসপাতালে। তিনি ঘোষণা দেন, ‘মা ও ছেলে আমাদের বিমানে বিনা ভাড়ায় ভ্রমণের সুযোগ পাবেন এবং এই সুযোগ তাঁরা সারা জীবনই ভোগ করবেন। নবাগতকে স্বাগত জানাতে আমাদের তরফ থেকে এটা সামান্য উপহার ।’ এএফপি।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৪. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪১
ব্রাইট বলেছেন: পুরান খবর।

প্লেনে বাচ্চা হৈলে সেই বাচ্চা সারাজীবন বিনা ভাড়ায় প্লেনে চড়বো এইরম একটা নিয়ম (হয়তো অলিখিত) চালু আছে।

গুগুলে "Lifetime free flights for baby born on plane" মাইরা দেহেন হাজারে বিজারে এরম খবর্পাইবেন।
৬. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৪
মুহিব বলেছেন: খুব ভাল কথা। তবে ডাক্তার সাহেবকেও কিছু দে য়া যেতে পারত।
৮. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৯
নীল ভোমরা বলেছেন: এ'রকম ঘটনা আগেও ঘটেছে এবং একই উপহার দেয়া হয়েছে বলে শুনেছি!
৯. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৩
আ শী ষ বলেছেন: একটা চান্স নিতে হয়.....
১০. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৭
রাগ ইমন বলেছেন: মা বাচ্চা ভালো আছে জেনে ভালো লাগলো । বাকিটা মার্কেটিং , তাও খারাপ না।

 

মোট সময় লেগেছে ০.৯৩৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
'আমি স্বপ্ন দেখি না; বাস্তবতার মাঝে স্বপ্নকে খুঁজি!'
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই