somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনাম এনার্জি ড্রিংক : Energy Drink

২১ শে জুলাই, ২০১০ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দশকের চেয়ে বেশী কিছু সময় আগে এনার্জি ড্রিংক বলে বাংলাদেশের বাজারে কিছু ছিল না (যতদূর মনে পড়ে)। ১৯৯৬/৯৭ সালে আমি প্রথম এই বস্তুর সাথে পরিচিত হই। তখন দেশের বাইরে ছিলাম। আমার প্রথম পান করা এনার্জি ড্রিংক ছিল Magic. এরপর Redbull. Redbull কোম্পানীর সেই লেবনানী (লেবাননী) মেয়েদের বক্ষদেশ আর পশ্চাদ প্রদর্শন করে বিভিন্ন শপিংমলে দাড়িয়ে ফ্রি Redbull বিতরণ আমি আজো ভুলতে পারিনা। আমার সৌভাগ্য হয়েছিল তাদের হাতের স্পর্শ পাওয়া একটা Redbull পান করার । বড় বড় বিল বোর্ডে মোহনীয় বিগ্গাপন আর মন কারা সব বর্ণনা আমাকে আর্কৃষ্ট করেছিল। বেশ কিছু দিন পান করেছি আবার ছেড়েও দিয়েছি এসব। "পানে যেন প্রাণ ফিরে পাই" এমন একটা ভাব জাগতো মনে।

এনার্জি ড্রিংক কি?
এনার্জি ড্রিংক এক জাতীয় পানীয় যা পানে শরীরের সাময়িক স্টামিনা ও কর্মদক্ষতা বাড়িয়ে দেয়। এনার্জি ড্রিংক কি সত্যি শরীরে এনার্জি বাড়ায়?

এনার্জি ড্রিংক কত প্রকার ?
কিছু এনার্জি ড্রিংক বিশেষভাবে তৈরী হয় খেলোয়াড়দের জন্য। কিন্তু অধিকাংশ তৈরী হয় আমজনতার কথা মাথায় রেখে। আজকাল কিছু কম্পানি যৌন শক্তি বৃদ্ধির জন্য এনার্জি ড্রিংক তৈরী করছে। যা খেলে ইহুম্.. ইহুম্..

এনার্জি ড্রিংক তৈরীর মূল উপাদান কি কি ?
এনার্জি ড্রিংক মূলত চিনি (Sugar), কেফিন (Caffeine), টাউরিন (Taurine), গ্লোকোরোনোলেকটন (glucuronolactone) , ephedrine, guarana and ginseng নামক পদার্থ দিয়ে তৈরী হয়। কিছু কিছু কম্পানির এনার্জি ড্রিংক গুলোতে opium poppy seed extract or ephedrine এর উপস্হিতি লক্ষ্য করা যায়।

সাময়িক শক্তি জোগালেও কিন্তু আসলে কি হচ্ছিল ভিতরে? আসুন আজ আমরা জেনে নেই এনার্জি ড্রিংক এর আসল মাজেজা কি?
এ নিয়ে দেশ বিদেশের পত্র পত্রিকায় বিস্তর লেখা লেখি হয়েছে। সবাই কম বেশী জানে। বিভিন্ন দেশের বিভিন্ন গবেষকগণ সর্তক করেছে। তবুও আমরা এড়িয়ে যাই। তারপরও লিখলাম সবাইকে আবার সর্তক করার জন্য।
এ সমস্ত ড্রিংক গুলোতে মাত্রাতিরিক্ত চিনি (Sugar), কেফিন (Caffeine) এবং টাউরিন (Taurine) নামক পদার্থ থাকে যা শরীরের ডায়াবেটিস, হার্ট এট্যাক , ব্লাড প্রেসার ও কিডনী ফেইলরের ঝুকির মাত্রা বাড়িয়ে দেয়। মাত্রাতিরিক্ত কেফিন (Caffeine) সেবনকারী প্রতিদিন কেফিন পান না করলে প্রচন্ড মাথা ব্যাথা, ডিপ্রেশন (Depression) ও নার্ভাসনেসে ভুগেন। বুঝতে পারছেন কেন একবার অভ্যাস হয়ে গেলে প্রতিদিন মন চায় পান করতে।
গবেষনায় দেখা গেছে, এনার্জি ড্রিংক গুলোতে ব্যবহৃত কেফিন এর পরিমান ১৬ বছরের নীচে ছেলে মেয়েদের জন্য বিপদজনক। পাশাপশি গর্ভবতী মহিলা ও দূর্বল চিত্তের লোকদের তো বটেই।
টাউরিন (Taurine) , গ্লোকোরোনোলেকটন (glucuronolactone) নামক পদার্থ আমাদের শরীরে এমনিতে তৈরী হয়। টাউরিন (Taurine) এটি একটি এমিনো এসিড (Amino acid) জাতীয় । এনার্জি ড্রিংক গুলোতে প্রচুর পরিমানে এ এসিড ব্যবহার হয়। যার অতিরিক্ত উপস্হিতি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।
আমরা অনেকে শরীরের পানির চাহিদা পূরণ করতে এনার্জি ড্রিংক পান করি। মনে করি পানির চাহিদা ও মিটলো বাড়তি কিছু এনার্জি ও যোগ হলো। এ ধারনা একদম ভুল। এনার্জি ড্রিংক আপনার শরীরে বাড়তি কিছু স্টামিনা বাড়ালেও পানির অভাব পূরন করতে পারে না । আপনার নিজের অজান্তে আপনার শরীরে dehydration তৈরী করে।
বুঝতে পারছেন এনার্জি ড্রিংক এর নামে আমাদের কি ক্ষতি করা হচ্ছে। পান করার আগে একবার ভাবুন।

সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১০ রাত ১১:৫৯
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×