আমার প্রিয় পোস্ট

চলছে চলছে এবং চলছে...চলুক

এক প্যাকেট মিল্ক ভিটা দুধ

১৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:৪০

শেয়ার করুন:                   Facebook

নাসিইররার পুত আতিকে
হঠাৎ একটা ব্যাফাস কতা কয়া লাইলো
কতা হুইনা ভীড়ের বিতরে ব্যাবাক্তে মাইর থামায়া দেয়।
সব গুলা চুখ হের দারো চায়,
আতিক্কা একটুইন চিপশায়া যায়।

ভীড়ের মাইনসের চুখে এহন কেমুন দুষী দুষী ভাও
কলিম মিয়া চুর হালার কলার টা ছাইড়া দেয়,
কিন্তুক চুরের তো তক্ষনে আর হাত নাড়ানীর শক্তিও নাইক্কা,
বহুত মাইর খাইছে হালায়।

মাইর দেওয়াই ঠিক আছে, খায়া কাম পায় না দুকান থ্যান চুরি করে?
তাও আবার যেনতেন না, মিল্ক ভিটা দুধ।
দুধের কি দাম জানস রে হালা? দুধ কি তোর বাপের ফার্মোর থন আহে?
কাচা পয়সা দিয়া কিন্তে অয়।

চুর দরছে হুইনা নাসিরে আইসিলো তার পুতেরে লয়া
"আব্বা, চুর দরছে বলে, আমি দেকবায়" - আতিক্কায় চিল্লায়।
নাসিরেও দ্যাকতে চায়, তাই আতিকরে কান্দে লয়া বাজারো আহে।
আতিকে মনে করছিলো চুর মনে অয় গরু সাগলের লাহান কোন জন্তু,
চুর দেইখা তো অয় পুরা তাজ্জব...
"চুর কই? এইডা তো মানুষ" আতিক কয়া উডে।

তাইতেই ভীড়ের ব্যবাক্তে মাইর থামায়া দুষি চুখে হের দিকো চায়।

কলিম মিয়া চুরের কলার ছাড়ছে,
কিন্তুক রাস্তায় ছিড়া কাপরে হুইয়া থাকা চুরের মাতা আল্গায়া জিগায়
"কি রে ব্যাডা? এত কিসু থাকতন দুদ চুরি করস কে?"
চুর কয়,
"বাইত আমার মাইয়া না খায়া রইসে
হেইর মায় মরসে আইজক্যা পাস দিন"

ভীড়ের ব্যবাক্তের চুখ এইবার লইজ্জায় নাকি দুষে জানি,
বন্দ অয়া আইতে চায়।

"হুহাহৈ..." এই রহম একটা সাউন্ড করতে করতে হেরা যে যার কামে যায়।

বুইড়া গুলা নিজেগো মইদ্দে আপসোসের সাউন্ড করে।

কলিম মিয়া কি করব বুজতে না ফাইরা এদিক উদিক চায়।

নাসির হের পোলারে আবার কান্দো উডায়।

 

 

  • ১৭ টি মন্তব্য
  • ১৭৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:৪৯
comment by: এমিল বলেছেন: গদ্য না পদ্য বুজিনাই ত্য় শইল্যের লোম খাড়ায়া গেসিলো।
ভাল্লাগসে
প্লাসেস্কু
১৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ। এইটা গদ্য ও না, পদ্য ও না, দুইটা মিশায়া একটা খিচুরী। আমার আবিষ্কার। ;)

শইলের লোম কেন খারাইলো বুজলাম না? ভাষা দেইখা নাকি?

২. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৭
comment by: এমিল বলেছেন: আসলে আবেগে।ইসপিশালি "চুর কই? এইডা তো মানুষ" পইড়া
১৯ শে জুন, ২০০৮ রাত ১০:২৯

লেখক বলেছেন: হুমম...সেইটা আমাকেও টাচ করসে...তাই লিকলাম...পড়ার জন্য ধন্যবাদ।

৩. ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
comment by: েপচাইললা বলেছেন: মনতইব্যো আর কি করুম। এহকার পোলাপানের আইডিয়া আর লেখনি দুইটাই চমৎকার। পেলাচাইলাম।
১৯ শে জুন, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্য। বাইদাওয়ে...আপনে কি এহকার পোলাপান না?

৪. ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
comment by: রেটিং বলেছেন: আমিও প্লাসাইলাম, জটিল হইসে
১৯ শে জুন, ২০০৮ রাত ১০:৩৭

লেখক বলেছেন: শুকরিয়া...

৫. ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমিও পেলাচাইলাম। লেখার ভঙ্গি তুখোড়!!!;)
১৯ শে জুন, ২০০৮ রাত ১১:০৫

লেখক বলেছেন: আপনাকেও শুকরিয়া...হুমম...একটু তুখর তো বটেই....

৬. ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
comment by: স্বপ্নপোকা বলেছেন: ভালো লিখেছেন ।
১৯ শে জুন, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: হপায়...ধন্যবাদ

৭. ২১ শে জুন, ২০০৮ রাত ১০:৪৫
comment by: নোবেলজয়ী বলেছেন: সকলকে ধন্যবাদ
৮. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:২৩
comment by: ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: সিম্পলি অসাধারণ ! আমার চোরটার মেয়েটার জন্য ভয়াবহ মায়া লাগলো!
২৩ শে জুন, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: এটি একটি সত্য ঘটনা প্রত্যক্ষ করার অভিজ্ঞতা থেকে লিখেছি। ধন্যবাদ।

৯. ২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩২
comment by: রাজীব আহমেদ বলেছেন: কিছুটা রাবিন্দ্রিক হয়েছে কিন্তু মজার।
২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: হু...রবীন্দর ঘটনা টা শুইনা মনে দুখ পাইসিলাম...রবীন্দ্রকে ঘ্রীনা করি...

 

 


বলার কিছু পাচ্ছি না
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৬১২১