আমার প্রিয় পোস্ট

চলছে চলছে এবং চলছে...চলুক

ব্রেক আপের দুঃখে ও খুশি তে গার্লফ্রেন্ডের প্রতি রচিত একটি মানপত্র/অভিনন্দনপত্র ;)

২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৮

শেয়ার করুন:                   Facebook

হে মহান বুদ্ধিমতি
গৃষ্মের তালপাকা গরমের মতন গরম তোমার রুপ। সেই রুপের আগুনে পুরেই এক কালে তোমাকে বাক্সে ভরে রিবনে বেধে গিফট করেছিলাম আমার মন। কিন্তু হায় আজ দুটি মাস...মাত্র দুটি মাস পরেই কোথায় সেই রিবন, কোথায় সেই বাক্স?

হে হৃদয়হীনা
কত ফাস্টফুডে খাইয়েছি তোমায়, কত শত রাত কম রেটে কথা বলে পকেট করেছি শূণ্য, তবুও যখন চেয়েছি হতে, হও নি তুমি বণ্য। তোমার জন্য এই হৃদয় জ্বালিয়ে পুরিয়ে করেছি ছাড়খাড় তবুও তোমার মন পাইনি আর।

হে সুযোগ বুঝে কেটে পরা রাজনীতিবিদ
তোমার বাবা রাজনীতিবিদ, তা এখন তোমায় দেখলেই বোঝা যায়। আমার মন নিয়ে যেই রাজনীতি খেলেছো তার তুলনা করা দায়। আমার পেকেটের টাকা গুলো সব শেষ করে যেই না আমার বেস্ট ফ্রেন্ড জামশেদ কে দেখেছিলে হ্যান্ডসাম, চিকনে কেটে পরেছো, তাকাওনি ডান-বাম।

অভিনন্দন হে মহিয়সী নারী
অবশেষে আমার মন ভেঙ্গে, পকেট নিশ্বেষ করে, মন ও দেহ কে তৃষ্নার্ত রেখে চলে গেছো জনৈক জামশেদের হাত ধরে। কিন্তু তবুও তোমায় অভিনন্দন জানাই, কারন জাওয়ার আগে তোমার জাস্তি কঠিন হট বান্ধবী টির নাম্বার দিয়ে গেছ। আরও অভিনন্দন কারন তোমাকে ফাস্টফুড আর রেস্টুরেন্টে খাওয়ানো আমার পক্ষে আর সম্ভব ছিল না। জামশেদ কেও আমার মতই ছ্যাকা দেও করি এই কামনা।

অভিনন্দনে ও মানপত্র রচনে
তোমার ব্যার্থ প্রেমিক
নোবেলজয়ী:((

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ক্যাতা পোস্টমানপত্রঅভিনন্দনপত্র ;

 

  • ৩০ টি মন্তব্য
  • ২৯৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৯
comment by: রাতমজুর বলেছেন:
আহারে! পুলাডা ছ্যাঁক খায়া পাউঁরুডি হয়ে গেলোরে :(
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: হ রে ভাই হ...:((

তাও বাচছি বান্ধবীর নাম্বারর টা পাইছি...শিঘ্রই নতুন হয়া যাইবে ;)

২. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪১
comment by: লিপিকার বলেছেন: আহারে!...........:D
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: ;)

৩. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৫
comment by: সাব ষ্ট্যান্ডার্ড বলেছেন: " কারন জাওয়ার আগে তোমার জাস্তি কঠিন হট বান্ধবী টির নাম্বার দিয়ে গেছ "

---- হাসতেই আছি। প্লাস
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: হাসতে থাকেন...ধন্যবাদ ;)

৪. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৬
comment by: সন্দীপন বসু মুন্না বলেছেন: ছ্যাঁকা ইজ বেটার দেন একা...
তবে দিন বদলের এই হাওয়ায় নির্যাতিত পুরুষ ভাই ব্রাদারবৃন্দ ; আসুন আজ থেকে শপথ করি হয় ছ্যাঁকা দেব নয় ছ্যাঁকা নেব কিন্তু ছ্যাঁকা খাব না।
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: কিন্তু আমারে তো ছ্যাকা খাওয়ায়া গেছে...কি করি? :(( যাউকগা...নেক্সট টাইম আর খাবো না................................................................................................................................. দিবো ;)

৫. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৬
comment by: সৌম্য বলেছেন: আমার প্রাক্তন ইয়ে কে ধন্যবাদ, যখনই তার সাথে ফাইট হইতো আমি মোবাইল অফ করে দিতাম। দুঃখু কাটাইতে ঘুরাঘুরি করতাম। মাশাল্লাহ সপ্তাহে ৩/৪ বার কঠিন ঝগরা হইতো। ধন্যবাদ তাকে, তার ঝগরার কল্যানে বাংলাদেশের ৬২টা জেলা ঘুরা হইছে।
ছেকার দুক্ষু কমাইতে ঘুরা ঘুরির জুরি নাই
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: ঘুরতে হইলে তো পয়সা লাগে রে ভাই...সব পয়সা তো তারে রেস্টু তে খাওয়াইতে গিয়া আর রাতের বেলা কম রেটে কথা কইতে গিয়া শ্যাষ হয়া গেছে গ্যা :((

৬. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০০
comment by: রাতমজুর বলেছেন:
@সৌম্য
আমার আছিলো উভয় সংকট, ফুন বন্দ থাকলে তামাম চিনা পাবলিকেরে ফুনাইয়া আমারে খুঁজাইতো, ফুন খুলা থাকলে আমার কান পাকতো :|
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: আর আমারে তো বেইলই দেয় না :(

৭. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৯
comment by: ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: হা হা হা হা
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন: হে হে হে ;)

৮. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১০
comment by: সৌম্য বলেছেন: ফোন অফ কইরা দিয়া বান্দারবানে জঙ্গলে গিয়ে চিতা বাঘের সন্ধান করেন। অনেক মজা পাইবেন, অফিশিয়ালী চিতাবাঘ বিলুপ্ত কিন্তু পাহাড়িরা হাজার হাজার বার কইতেছে যে তারা এখনো দেখে। অনেকে ট্রাই করতেছে ছবি তুলার, আমিও করছি, পাই নাই। খুজে দেখেন লাকিলি পাইতেও পারেন। তয় ঝগড়া হইলে ফোন অফ কইরা জঙ্গলে পইরা থাকায় ব্যাপক মজা
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: জঙ্গল রে ডড়াই...আর ফোন বন্ধ করমু না...যদি তার হট ফ্রেন্ড বাই চান্স কল ব্যাক করে? ;)

৯. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫
comment by: অর্থীঅর্ণব২৮২২ বলেছেন: ভাই কই পাইলেন এমন কথা? প্লাস।++++++++++
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন: জীবন থেকে নেয়া ;)

১০. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫
comment by: সৌম্য বলেছেন: ফোন অফ কইরা দিয়া বান্দারবানে জঙ্গলে গিয়ে চিতা বাঘের সন্ধান করেন। অনেক মজা পাইবেন, অফিশিয়ালী চিতাবাঘ বিলুপ্ত কিন্তু পাহাড়িরা হাজার হাজার বার কইতেছে যে তারা এখনো দেখে। অনেকে ট্রাই করতেছে ছবি তুলার, আমিও করছি, পাই নাই। খুজে দেখেন লাকিলি পাইতেও পারেন। তয় ঝগড়া হইলে ফোন অফ কইরা জঙ্গলে পইরা থাকায় ব্যাপক মজা
১১. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
comment by: একরামুল হক শামীম বলেছেন: লেটেস্ট খবর কিতা? ;)
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: তার হট বান্ধবীরে কল দিতেছি... ;)

১২. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০০
comment by: একরামুল হক শামীম বলেছেন: কিসুখের্কতা ;)
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: হ...ফোন ধরসে...কথাও কইলাম...ভয়েস জটিল ;)

আগামী তিন দিনের মধ্যে দেখা হবে এয়েননশাল্লা (খালে'র ভাষায় ;) )

১৩. ২২ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৬
comment by: কঁাকন বলেছেন: আহারে

পোলাডার কি হবি
১৪. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৪
comment by: একরামুল হক শামীম বলেছেন: বাহ!! বাহ!!!!
১৫. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৪
comment by: মিছে মন্ডল বলেছেন: রাতমজুর বলেছেন:
আহারে! পুলাডা ছ্যাঁক খায়া পাউঁরুডি হয়ে গেলোরে :(

ধুর মিয়া কী যে কন না, বুঝিনা...ছ্যাকা খাইয়া পাউরুটি হয় কেমনে? হেয় তো দেখি ছ্যাকা খাইয়া কাবাব হইয়া গেছে... একদম বার-বি-কিউ
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: বারবি কিউ হই নাই ভাই...সে যেই রকম খাউয়া আছিলো বারবিকিউ হইলে আমার পকেটের মত আমারেও খায়া ফালাইতো...:((

১৬. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৯
comment by: দূরন্ত বলেছেন: :)
১৭. ২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৪
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এক্স-জিএফের জি স্পেস এফের গলার স্বর ভালো, বুঝলাম!;) কিন্তু তাহার সহিত আর কী কী হইতাছে, তাহার আর কী কী ভালো সেগুলাও বলো!

"তবুও যখন চেয়েছি হতে, হও নি তুমি বন্য"- তাহার দুস্তিনি কী বন্য হইতে চায়?
ঝাতি ঝানতে চায়! 8-| B-)
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: তার দোস্তনির তো আজকাল সবই ভালো লাগে ;)

বণ্য মানে পুরা বন্য...চাওয়ার আগেই পাওয়া যাকে বলে। ;)

ক্ষীক্জ...

 

 


বলার কিছু পাচ্ছি না
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৬১৩০