somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"শিশুদের আঞ্চলিক ভাষা শেখানো" পক্ষ - বিপক্ষ অভিমত

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ঘটনা দিয়ে শুরু করি।

ফারহানা আমাদের গ্রামেরই মেয়ে। বয়স ২৪/২৫ বছর। থাকেন চট্টগ্রামের একটা আবাসিক এলাকায়। জন্ম থেকেই।

ফারহানার পিতা আমাদের গ্রামেরই সন্তান এবং ছোটকালে গ্রামে বসবাস করত। শহরে এসে ব্যবসা করে এখন বড়লোক। এবং সেই সুবাদে শহরের আবাসিক এলাকায় বাড়ী করে সেখানেই তাদের বসবাস।

ফারহানার মায়ের বাড়ি ও আমাদের পাশ্ববর্তী গ্রামে। এবং বিয়ের পূর্ব পর্যন্ত তিনি ও গ্রামে ছিলেন।

কিন্তু এখন সমস্যা হলো ফারহানার মা ও বাবা দুজনেই ছোটকাল থেকেই গ্রামে বসবাস করলেও তাদের সন্তানদের আঞ্চলিক ভাষা শেখাইনি। যার দরুণ ফারহানা এখন আঞ্চলিক ভাষা বলতে তো পারেই না, বুঝে ও না। অথচ তাদের গ্রাম থেকে শহরের বাসার দূরত্ব মাত্র ৮/১০ কিলোমিটার। আমি তাকে জিঞ্জেস করেছিলাম আঞ্চলিক ভাষা বলতে পার না কেন?

সে আমাকে উত্তর দিয়েছিল ছোটকাল থেকে আমার মা, বাবা এবং আমাদের প্রতিবেশী, স্কুল, কলেজ কোথাও আমার সাথে কেউ আঞ্চলিক ভাষায় কথা বলেনি। তাই আমি বলতে ও পারি না, বুঝতে ও পারিনা।

আমরা শিশুদের সাথে ছোটকাল থেকেই বইয়ের ভাষায় কথা বলে (চলিত ভাষা) তাদেরকে সেটাতে অভ্যস্থ করার চেষ্টা করি। কিন্তু শিশুটি যখন লেখাপড়া করবে তখনতো সে এমনিতেই বইয়ের ভাষাটা শিখে ফেলবে। তাহলে তাকে ছোটকাল থেকে এটা শেখানোর দরকার কি।

আমি এ বিষয়টা এজন্য বলছি যে, আমরা এখন ইংরেজী ভাষা, ফ্রেন্স ভাষা, কোরিয়ান ভাষা, জাপানী ভাষা শেখার জন্য হাজার হাজার টাকা খরছ করছি। কিন্তু তা সত্ত্বে ও আমরা তা যথাযথাভাবে শিখাতে পারছি না। কিন্তু ছোটকাল থেকেই আমরা যদি শিশুদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলি তাহলে সে আপনাআপনিই একটা ভাষা শিখে ফেলল।

এরফলে শিশুটির কোন অসুবিধা হওয়ার কথা নয়। কেননা সে যখন লেখাপড়া শুরু করবে তখন যে ভাষাটা (বইয়ের ভাষা) শেখানোর জন্য আমরা ছোটকাল থেকেই উঠেপড়ি লাগি সেই ভাষাটা ও সে আপনাআপনিই শিখে ফেলবে।

এ বিষয়ে আপনার মতামত কি?
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×