আমার প্রিয় পোস্ট

আমি জবাব দিতে এসেছি, যারা জবাব চায়, তবে অবান্থর নয়।

সেই রাতে মহিলাটির সাথে

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৪

শেয়ার করুন:                   Facebook

চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলাম।

রাত তখন ১২টা।

আমরা যখন গাড়ীতে উঠলাম তখন আমার সামনের সিটে এসে বসল এক মহিলা। গাড়ীর লাইট অফ ছিল। তাই মহিলাটির চেহারা দেখা যায়নি। বয়স কত তাই আন্দাজ করতে পারলাম না।

উঠেই সুপারভাইজারকে বলল, "আমার পাশে কোন মহিলা পেলে বসাবেন না হয় আমার পাশের সিট খালি যাবে, কোন পুরুষ বসানো যাবে না"।

যাক একজন মহিলা পাওয়া গেল। এবং যথারীতি উনার পাশে বসানো হল।

ভদ্রমহিলা দুজন বসল একদম সামনের সিটে। আমি এবং আমার ভাগনি (বয়সে আমার কাছাকাছি) বসলাম ২য় সিটে।

গাড়ী যখন যাত্রা শুরু করল তখন রাত ১২টা ৫ মিনিট।

গাড়ী ছাড়ার সাথে সাথে মহিলাটির মোবাইলে কথোপকথন শুরু হল।

কথোপকথনের কিছু অংশ তুলে ধরলাম। শুধু মহিলাটির কথাই যেহেতু শুনছিলাম, শুধু তার কিছু কথা লিখব।

১) রাত কয়টা বাজছে এত তাড়াতাড়ি ঘুমাও কেন?
২) তুমি আমার বাসায় আস, আমাদের বাসায় কেউ মাইন্ড করবে না।
৩) আমার ছেলের কথা বলছ, আরে না ওদরেকে নিয়ে কোন সমস্যা নেই।
৪) তোমার সাথে আমার পরিচয় হয়েছে পাচঁ বছর অথচ তুমি দেখা করেছ একবার।
৫) তুমি কত সাল এস, এস, সি পাশ করেছ? ১৯৯৮ সালে? অসুবিধা নাই।
৬) আমার আত্মীয় - স্বজন কেউ কিছু বলবেনা। আরে আমি কাউকে পরোয়া করি না কি?
৭) আচ্ছা তুমি আমার সাথে কখন দেখা করবে?
৮) আরে ঘুম ঘুম করছ কেন, এখন মাত্রতো একটা বাজে?
৯) আচ্ছা তুমি আমারে পছন্দ কর না?
১০) আমার স্বামীতো বিদেশে, কোন সমস্যা নাই?
১১) টাকা নিয়ে চিন্তা করতে হবে না?

এভাবে আরো অনেক কথা বলেছে। কথা যখন শেষ হল তখন রাত ২টা ১০ মিনিট। পাক্কা ২ ঘন্টা ৫ মিনিট।

সুপারভাইজার বলল, "আপনার মোবাইলের চার্জ কি শেষ হয়ে গেছে?" উনি বললেন, না।
সুপারভাইজার আবার বলল, "মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে?
না।
তাহলে কথা বন্ধ করলেন যে, উনি বললেন ঘুমানোর সময় হয়েছে তো তাই।

মহিলাটির গলার স্বর এত উচ্চ ছিল যে পিছনের সিট থেকে ও স্পষ্ট শোনা যাচ্ছে।

অনেকে সুপারভাইজারকে অভিযোগ করেছিল।
কিন্তু মহিলাটিকে কথাটি বলার পরে ও উনি তার মতো করে চালিয়ে যাচ্ছিলেন।

এতক্ষণে একটু বুঝলাম, কেন উনার পাশে একজন মহিলাকে বসাতে বলেছিল।

গাড়ী থেকে ফকিরাপুল নামলাম। নেমে দেখি উনার বয়স ৪০-৪৫বছর মধ্যে হবে।

 

 

  • ২০ টি মন্তব্য
  • ৩৬১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮
comment by: আবূসামীহা বলেছেন: কী আর করবেন? কিছু মানুষ তাদের চার পাশের আর কারোর ব্যাপারে কোন খবর রাখেননা। কার ডিস্টার্ব হল তাতে তাদের কী আসে যায়? বে খবর দুনিয়া সম্পর্কে।
২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫০
comment by: ভাঙ্গন বলেছেন: বৈদাশ ন যাইয়ো বউ ফালাইয়া।
৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৫
comment by: চাঙ্কু বলেছেন: হা হা হা
৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৯
comment by: অন্তিম বলেছেন: ):):):):)

কোন মন্তব্য নেই শুধু হাসি:):):)

৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০১
comment by: চোরকাঁটা বলেছেন: খাক খাক খাক
;) ;) ;)
:D :D :D
৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৬
comment by: তোহিদ মিলটন বলেছেন: হ, কইরো না কেউ বৈদাশী বিয়া, তাইলে এমনি ফোন করন লাগবো ৪০ বছর বয়সেও।
৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৪
comment by: সোনালীডানা বলেছেন: নেমে দেখি উনার বয়স ৪০-৪৫বছর মধ্যে হবে।
হা: হা: হা: ............ + :)
৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫
comment by: প্রশ্নোত্তর বলেছেন:


...নাইলে কি পিছে পিছে হাটা দিতো?
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: আমি মহিলাটির কথা বলতে চেয়েছি।

আর আমি উল্লেখ করেছি ঢাকা একটা কাজে যাচ্ছিলাম।

সুতরাং সেই মহিলাটির পিছে পিছে হাটা দেওয়া সম্ভব নয়।

অবশ্য যার চরিত্র যে রকম সে সেরকম মন্তব্য করতেই পারে। এতে দোষের কিছু নেই।

৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০০
comment by: জেরী বলেছেন: মোবাইল ভালোর পাশাপাশি অনেকের ক্ষতি ও করে।
১০. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১১
comment by: প্রশ্নোত্তর বলেছেন:

চ্যাতেন কেন, চ্যাতলে তো মউহাম্মাদরে ডিফেন্ড করতে পারবেন না, মাথা ঠান্ডা রাখতে হবে।

আর ওটা আপনাকে কিন্তু জিজ্ঞেস করিনি, অথচ আপনি দৌড়ে এসে উত্তর দিলেন - ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না!
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: প্রশ্নোত্তর বলেছেন:


...নাইলে কি পিছে পিছে হাটা দিতো?

শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে যে প্রশ্ন হয় না, এটা আমার জানা ছিল না ভাই।

১১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২২
comment by: লাল পিপড়া বলেছেন: লুল মার্কা টাইটেল । মাইনাচ
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: লেখি প্লাস, মাইনাচ পাওয়ার জন্য নাকি।

ধন্যবাদ আপনাকে।

১২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৮
comment by: মুহিব বলেছেন: আমি একবারও এমন পাইনা।
১৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৩
comment by: আহমেদ চঞ্চল বলেছেন: জীবন থেকে নেয়া ,চলতি পথের কাহিনী।++++++
এ ধরনের লেখা আরো চাই।।।
১৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৩
comment by: আহমেদ চঞ্চল বলেছেন: জীবন থেকে নেয়া ,চলতি পথের কাহিনী।++++++
এ ধরনের লেখা আরো চাই।।।
১৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
comment by: সুখী মানুষ বলেছেন: ভাঙ্গন বলেছেন: বৈদাশ ন যাইয়ো বউ ফালাইয়া।--------হা হা হা হা...
১৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৮
comment by: সজল বলছি বলেছেন: লুইচ্ছা মাইয়া মানুষ।
১৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৫
comment by: শফিকুল বলেছেন: আমি বলব মেয়েটা অভাগা ।

আমাদের কিন্তু এটাও চিন্তা করতে হবে।

 

 


েলইটার
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৭২৮০