মেয়েটি আত্মহত্যাই করল
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৬
কমরুন নাহার।
আমাদের গ্রামের মেয়ে।
৬ষ্ঠ কি ৭ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে।
দুবোন, একভাই।
বড় বোন বিবাহিতা, বড় ভাই সব্জি ব্যবসায়ী।
পিতা মৃত, মা জীবিত আছে।
সহায় সম্পত্তি বলতে থাকার ভিটেটাই শুধু আছে।
দরিদ্র পরিবার।
কোনভাবে চলে যাচ্ছিল।
একদিন মেয়েটির বিয়ে ঠিক হল।
পাড়ার সবাই টাকা দিয়ে সাহায্য করছে।
বিয়ের আয়োজন ও চলছে।
কিন্তু বিয়ের ঠিক দুদিন আগে।
বিষপানে আত্মহত্যার চেষ্ঠা করল।
কিন্তু কেন?
আমরা সবাই অনেক চেষ্টা করে ডাক্তারের অনেক পরিশ্রমের ফসল।
সে আবার সুস্থ জীবনে ফিরে আসল।
এরই মধ্যে জানতে পারলাম মেয়েটির সাথে একটি ছেলের সম্পর্ক ছিল তাই সে বিষপানে আত্মহ্ত্যা করতে চেয়েছে।
তাহলে আমাদেরকে আগে জানাওনি কেন?
এখন কি সবাই মিলে যে বর ঠিক করেছে তার সাথে বিয়েতে বসবে, নাকি তোমার পছন্দ ছেলের সাথে বিয়েতে বসবে।
"না, আপনাদের পছন্দ করা ছেলের সাথে বিয়েতে বসব", মেয়েটি বলল।
আবার আয়োজন চলছে।
সবই প্রস্তুত।
বিয়ের দিন।
সবাই যখন বর নিয়ে ব্যস্ত।
মেয়েটি আবার বিষপানে আত্মহত্যার চেষ্টা চালাল।
তবে এবার কারণ জানার সুযোগ হয়নি।
কারণ তার আগেই সে মৃত্যুর কোলে নিজেকে সপে দিল।
হঠাই ঘুম ভেঙ্গে গেল।
দেখি সকাল ৭টা ৪ মিনিট।
মনে মনে হাসলাম।
সেহেরী খেয়ে যখন ঘুমিয়েছি এরপরই স্বপ্নটা দেখলাম।
কিংশুক০০৭ বলেছেন:
এরকম দুঃস্বপ্ন কেন দেখলেন? কাউকে ....................................
লেখক বলেছেন: আরে না।
কৌশিক বলেছেন:
স্বপ্ন না, টিভি নাটক দেখছিলেন।
লেখক বলেছেন: টিভি নাটক ভাই তেমন দেখা হয়না।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
এরকম ঘটনা আমাদের সচরাচর হয়ে থাকে...........।এসব থেকে কবে আমরা মুক্তি পাব!!


















