আমার প্রিয় পোস্ট

আমি জবাব দিতে এসেছি, যারা জবাব চায়, তবে অবান্থর নয়।

সভ্য (!) আমেরিকা এবং ১৪০০ বছর পূর্বে ইসলামের ঘোষণা।

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১০

শেয়ার করুন:                   Facebook

বিংশ শতাব্দীর শুরুর দিকের কথা।

মদ খেয়ে আমেরিকানরা এতই মাতাল হয়ে পড়ত যে তারা ঠিক সময়ে অফিস করতে পারছে না।
অফিসে আসলেও কাজ করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে।

এমনি দুর্যোগপূর্ণ মুহুর্তে ১৯৩০ সালে আমেরিকার সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শক্রমে একটি বিল সংবিধানে উত্থাপিত হল। যা সর্বস্মতিক্রমে পাস হয়।
সংবিধানে যা সংযোজিত হল তার মূলকথা হল, "আজ থেকে মদ পান বন্ধ ঘোষণা করা হল। এবং মদ পান করার শাস্তি স্বরুপ বিভিন্ন মেয়াদে শাস্তি এবং জরিমানা করা হবে, আদালত তা নির্ধারণ করবে।"

ঘোষণা দেওয়ার পর থেকে তিন বছর বিভিন্ন ধরপাকড়, জেল, জরিমানা করা হল। কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। অবশেষে ১৯৩৩ সালে আবার বিলটি সংসদে উত্থাপিত করে বিলটি বাতিল করতে হয়েছিল।

অথচ যখন কোরআনের আয়াত নাজিল হল, "মদ হারাম।" সাথে সাথে মুসলামনেরা মদ ছেড়ে দিল। মদীনার রাস্তায় মদের নহর বয়ে যেতে লাগল। যেসব মুসলমানরা মদ বিক্রি করত তারা তাদের দোকানের সব মদ রাস্তায় ঢেলে দিল। যারা মদ অর্ধেক পান করেছে বাকী অর্ধেক পান করেনি তারা মুখ থেকে তা ফেলে দিল।

আজ আমেরিকাকে সভ্য হিসেবে মানি কিন্তু তারা একটা আইন করে তা আবার ফিরিয়ে নিতে হয়েছিল।

আর ইসলাম? যা একবার ঘোষিত হয়েছে তাই চিরকাল ব্যাপী থাকবে। কারণ ইসলাম এমন একটা জীবন বিধান, মানব জীবনের উন্নতির সব পথ এখানে আছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। মানব জাতির প্রয়োজনীয় সব কিছুই কোরাআনে নিহিত আছে।

 

 

  • ২৬ টি মন্তব্য
  • ২৭৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ১০ জনের ভাল লাগেনি
১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৪
comment by: রাগিব বলেছেন: আপনার তথ্যে বেশ কিছু ত্রুটি আছে।

১) প্রহিবিশন, তথা মার্কিন সংবিধানের ১৮ তম সংশোধনী মার্কিন সিনেটে পাস হয় ১৯১৭ সালে, মার্কিন প্রেসিডেন্ট উইলসন এতে ভেটো দেন, তার পরেও কংগ্রেসে পাস হয়১৯১৯ সালে, এবং সারা দেশে চালু হয় ১৯২০ সালে।

২) আমেরিকাতে কখনোই মদ খাওয়া নিষিদ্ধ করা হয়নি। বরং এই সংশোধনীতে যা নিষিদ্ধ করা হয়েছে, তা হলো মদ উৎপাদন, পরিবহন, এবং বিক্রয়।

৩) সর্বসম্মতিক্রমে কথাটিও ঠিক নয়। ২টি স্টেট, রোড আইল্যান্ড ও কানেটিকাট, এই সংশোধনী মেনে নেয়নি।

--------

মার্কিন সংশোধনী এবং আল-কোরআনের নির্দেশ, দুটির কোনোটি দিয়েই কিন্তু মদখোরদের মদ খাওয়া বন্ধ করা যায়নি। পৃথিবীর প্রায় সব মুসলিম দেশেই আড়ালে আবডালে মদ ব্যাপক হারেই বিক্রি ও পান করা হয়। খোদ বাংলাদেশেই এক সময় সরকারী কেরু অ্যান্ড কোম্পানি মদ বেচতো।

---------
কাজেই, আপনার পোস্টের তথ্যগুলো ঠিক করে নিন। ধন্যবাদ।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৩

লেখক বলেছেন: @ পৃথিবীর প্রায় সব মুসলিম দেশেই আড়ালে আবডালে মদ ব্যাপক হারেই বিক্রি ও পান করা হয়। খোদ বাংলাদেশেই এক সময় সরকারী কেরু অ্যান্ড কোম্পানি মদ বেচতো।


মুসলিম দেশ ও ইসলাম শাসিত দেশের মধ্যে তফাৎ আছে।
বাংলাদেশ কোনদিন ইসলাম শাসিত ছিল না।

ধন্যবাদ।

২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪১
comment by: অপ্রিয় কথা বলেছেন: হালার য়্যুরোপীয়ান রা মদ খাইয়া আম্রিকা অস্ট্রেলিয়া আবিস্কার কইরল ,এবং ৩০০ বছরে এত উন্নতি কইরলযে যা আমরা মদ না খাইয়া হাজার বছরেও পারিনাই এবং এখন GRE , IELTS তাদের ওইখানে নাসারাদের দেশে যাওয়ার সপন দেখি এবং কৃতার্থ হই।

আফসুস
৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫২
comment by: কুয়াশা বলেছেন: ইসলামে মদ কে হারাম করা হয়েছে। কোন মুসলীম দেশ এটি বিক্রয় করল কে করলনা এতে ইসলামের কোন যায় আসে না।

ইসলামী রাষ্ট্র আর মুসলীম রাষ্ট্র এক নয়। ইসলামী আইন মানা না মানা আপনার ব্যপার তাই বলে আপনি ইসলামকে দোষ দিতে পারনে না। বিশ্বের সকল মুসলীম দেশও যদি সরকারী ভাবে মদ খাওয়াকে বৈধ্য করে তবুও এটি ইসলামে হারাম। পৃথিবীর কোন পীর ফকির আলেম করাও ক্ষমতা নেই একে হালাল বা বৈধ্য বলার।
৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৪
comment by: কাঙ্গাল মুরশিদ বলেছেন: @রাগিব ভাই
তথ্যে সামান্য গরমিল থাকলেও মুল বক্তব্য কিন্তু ঠিকই আছে। আমেরিকানরা মদের অপকারীতা বুঝতে পেরেই এর উৎপাদন, পরিবহন এবং বিক্রয় নিষিদ্ধ করেছিল। কিন্তু তাদের ভোগবাদি স্বভাবের কাছে পরাজিত হয়ে সেই আইন বাতিল করতে হয়। এই মাত্রাতিরিক্ত ভোগবাদিতাই তাদেরকে সমকামিতারমত নোংরামি এবং গর্ভপাতের মত নিস্ঠুর হত্যাকান্ডকেও বৈধ করতে বাধ্য করেছে। উপরের চাকচিক্যের আড়ালে এগুলো হচ্ছে আমেরিকান সমাজের কলংক জনক বৈশিস্ট।
৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৮
comment by: রবিন০৪ বলেছেন: অপ্রয়ি কথা@হালার য়্যুরোপীয়ান রা মদ খাইয়া আম্রিকা অস্ট্রেলিয়া আবিস্কার কইরল ,এবং ৩০০ বছরে এত উন্নতি কইরলযে যা আমরা মদ না খাইয়া হাজার বছরেও পারিনাই এবং এখন GRE , IELTS তাদের ওইখানে নাসারাদের দেশে যাওয়ার সপন দেখি এবং কৃতার্থ হই।

সহমত
৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১০
comment by: বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: কাজটি কি আপনি ভাবিয়া করিয়াছেন? আমার মনে হয় ভাবিয়া করেন নাই। সবচেয়ে বড় ভূল করেছেন কুরআন এর আয়াত এর সাথে একটি রাষ্ট্রীয় আইনের তুলনা করে।

আপনি যে সময়ের কথা বলেছেন সে সময় ধর্ম হিসাবে ইসলাম প্রতিষ্ঠার শুরুর দিকের কথা। তখন ধর্মীয় আবেগ যেমন ছিল এখন তেমনটা নাই। ১৯৩০ সালে অথবা এখন ঐ রকম কোন ঘটনা ঘটলে ভিন্ন ফল পাবেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

তবে কোরআন এবং রাষ্ট্রীয় আইনের সাথে তুলনা করলাম এই কারণে যে, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যেখানে সমাজ, অর্থনীতি, রাষ্ট্রনীতি, ব্যক্তিজীবন এমন কিছু নেই যা ইসলামে নেই।

আমেরিকানরা আজ ইসলামকে হেয় প্রতিপন্ন করে নিজেদেরকে আধুনিক বলছে। তাই ইসলামের কাছে তারা যে কিছুই নয় তা বুঝানোর জন্য এই তুলনাটা দিলাম।

৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৭
comment by: বিবেক সত্যি বলেছেন: সুন্দর একটা ব্যাপার তুলে ধরেছেন । ধন্যবাদ... ইসলাম এক শাশ্বত -সুন্দর-ব্যালেন্সড জীবনবিধান...
৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৭
comment by: তপন চৌধুরি বলেছেন: ওয়াইন (মদ) শরীরের বিশেষ করে হার্টের জন্য উপকারি৷ চেস্টা করে দেখতে পারেন৷
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: আপনার কথার সাথে একমত হতে পারলাম না।

খাবার পরে একটু ফল বা মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নত (হাদীস)।
তাই পশ্চিমারা এই হাদীস অবলম্বন করে ফলের রস থেকে আপনার কথিত ওয়াইন তৈরী করছে। যা মদ বা ওয়াইন নয়।

এই ফলের রস যা বোতল বন্দি করে তারা বিক্রি করছে তাই শরীরের জন্য উপকারী।

৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩১
comment by: কানা বাবা বলেছেন:
১. Drinking Alcohol Reduces Coronary Vascular Disease�(CVD) Riskhttp://www2.potsdam.edu/hansondj/InTheNews/MedicalReports/Heart/1063912859.html


২. Alcohol Reduces Heart Disease Says U.S. Government
Click This Link


৩. Overall Heart Health Improved by Drinking Alcohol
Click This Link


৪. Drinking Alcohol Protective against Coronary Heart disease (CHD)
Click This Link


৫. Frequent Consumption of Alcohol Reduces Coronary Heart Disease (CHD) Risk
Click This Link


৬. Drinking Alcohol Reduces Congestive Heart Failure
Click This Link


৭. Cardiovascular Deaths and Alcohol
Click This Link


৮. ...Alcohol or some substances such as resveratrol (res-VAIR'ah-trol) found in alcoholic beverages may prevent platelets in the blood from sticking together. That may reduce clot formation and reduce the risk of heart attack or stroke. (Aspirin may help reduce blood clotting in a similar way.)

...but right now the American Heart Association does not recommend drinking wine or any other form of alcohol to gain these potential benefits....

Click This Link

দিনে দুই ইউনিট কৈরা মদ্যপান কোর্লে এইসব সুবিদাগুলান পাওন জাইতারে বৈলা জেই দাবী নাসারাগণ কোর্তাচে হেইডারে তো মিচা ভাবোন মুশ্কিল... তয় মাত্রা ছাড়াইলেই বিপদ এইডাও কতা সৈত্য...
জদ্দুর্জানি আপ্নেগো কুরআনেও কিন্তুক মদের উপকারিতারে অস্বীকার করা অয়নাই...
@জামাল সাহেব


কেরু এ্যান্ড কোং বেচতো মাইনি কী? অহন্তুরি তো ব্যাচে...
আপচুস্... মডার্ন ডিস্টিলারিজের সাকী, সিরাজী বাজারে নাইক্কা...
@রাগিব
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: খাবার পরে একটু ফল বা মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নত (হাদীস)।
তাই পশ্চিমারা এই হাদীস অবলম্বন করে ফলের রস থেকে আপনার কথিত ওয়াইন তৈরী করছে। যা মদ বা ওয়াইন নয়।

এই ফলের রস যা বোতল বন্দি করে তারা বিক্রি করছে তাই শরীরের জন্য উপকারী।

১০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৭
comment by: কানা বাবা বলেছেন:
পোর্তম লিন্কুখান ঠিকঠাকমতুন আহেনাই... আবার দিলাম...
Click This Link

নিচের্লিন্কুতে দ্যাক্তারেন 'অ্যালকোহল ফ্যাক্টজ অ্যান্ড ফিকশান'... মজাক্ পাইবেন...
Click This Link
১১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪১
comment by: তপন চৌধুরি বলেছেন: ফলের রস আর ওয়াইন এক হইলে, সেই কথাই তো বলত? বিগ্গান নিয়ে আজেবাজে কথা একদম বলবেন না ৷
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: তপন ভাই, আমি যা বললাম তা তো বললেনই না। তার উপর শাল্টিং দিলেন। বিজ্ঞান বানানটা কেমুন জানি এট্টু ভুল হইল।

আর আমি যা বললাম তা যে সত্য তা স্বীকার করেন।
কারণ আমি বিজ্ঞান অস্বীকার করছি না। বরং বিজ্ঞান যে কোরআন, হাদীস নিয়ে চলেছ তাই বললাম।

১২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪২
comment by: কানা বাবা বলেছেন:
ওয়াইন জুদি মদ না অয় বীয়ার হুইস্কি, রাম, জিন, শেরি, টাকিলা, ভদকা- ইগলানের মৈদ্যে মদ তাইলে মদ কউন জাইবোনা এ্যাক্টারেও...

ব্যাকগুলানেই অ্যালকো আচে... খালি পার্চেনের হের্ফের...

জান্তে ইচ্চা কোর্তাচে আপ্নে কি জুস মুনে কৈরা ওয়াইন খাইতে রাজি আচেন?
@জামাল
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: না, তা হবে কেন? আমার কথাটা আপনাকে বলেছি।

১৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫২
comment by: তপন চৌধুরি বলেছেন: ফরাসিদেরা খাদ্যাভাস ভালো না, আমেরিকানদের খাদ্যাভাসও খারাপ৷ কিন্তু দেখা গেচে ফরাসিরা হার্টের রোগে কম ভোগে কারন তারা খাবারের সাথে অল্প ওয়াইন পান করে যা কিনা আমেরিকানরা করে না৷
১৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৭
comment by: কানা বাবা বলেছেন:
ভাইরে সুন্নত মাইনা চলোন্ডাই তো ভালা আচিলো...

আপ্নেই না কৈলেন: "খাবার পরে একটু ফল বা মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নত (হাদীস)।
তাই পশ্চিমারা এই হাদীস অবলম্বন করে ফলের রস থেকে আপনার কথিত ওয়াইন তৈরী করছে। যা মদ বা ওয়াইন নয়..."

তাইলে নিজেই ক্যান্ আবার্সুন্নতের পা'বন্দী কোর্তে পিছপা হৈতাচেন?
কামঅন ম্যান... স্টিক টু ইওর স্ট্যান্ড...

তাচারা এই রুজার মাসে সুন্নতি তরিকায় চল্লে ছওয়াব নাকি সত্তুর্দিয়া মাল্টিপ্লাই অয়, হাচা নিহি? ইফতারে রুহ্ আফজার বদলে ওয়াইন খাইতারেন... শ্যাম-কূল দুই-ই থাক্লো...
সুন্নতও পালন কোল্লেন, আবার্পুষ্টিও হৈলো...
@জামাল
১৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯
comment by: ভোদাই বলেছেন: জামাতিগো কইস্যা গদাম লাত্থি
১৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২০
comment by: ভুডুল বলেছেন: +
১৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬
comment by: দ্বিতীয়নাম বলেছেন: আফসোসের কিছু নাই, বেহেশতে মদ হালাল।
১৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩
comment by: কাঙ্গাল মুরশিদ বলেছেন: মদের উপকারীতা নিয়ে যারা উৎফুল্ল তাদের বলছি - কোরআনেও কিন্তু বলা হয়েছে মদের মধ্যে কিছু উপকারিতা আছে। কিন্তু অপকারীতা এত বেশী যে তার তুলনায় উপকারীতা কিছুই নয়। এ'জন্যই মদ হারাম।
১৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৩
comment by: কানা বাবা বলেছেন:
আমিও তো হেই উপকারিতার কতাডাই কৈতে চাইতাচি...
তয় দিনে দিনে দুই পেগের বেশি না খাইলেই ভালু...
২০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৫
comment by: মানচুমাহারা বলেছেন: কিন্তু ঘটনাতো একই দাঁড়ালো ।

 



 


েলইটার
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬৫৬২