একদিন আমার চিহ্ন মুছে যাবে এই পৃথিবী থেকে
১৪ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৯
ব্লগেই বসে আছি।
হঠাৎ করে বাড়ী থেকে ফোন।
বড় ভাই ফোনে বলল আমাদের বাড়ীর সবচেয়ে প্রবীন ব্যক্তিটির মৃত্যুর খবর।
বয়স ৯০ এর কাছাকাছি।
এই বয়সে ও নিজের জমিতে চাষ করতে পারত।
বীজ বপন থেকে শুরু করে ধান মাড়াই পর্যন্ত সব কাজ করতে পারত।
সকাল থেকেই নাকি অসুস্থ হয়ে পড়েছিল এবং ঘন্টা দুয়েকের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ল।
একদিন আমাদেরকে ও চলে যেতে হবে এই ভুবন ছেড়ে।
কিছুদিন হয়ত মনে রাখবে ভাই, বোন, স্ত্রী, পুত্র, স্বজন এভাবে আস্তে আস্তে তাদের স্মৃতি থেকে ও মুছে যেতে থাকবে।
একটা সময় আসবে (তৃতীয়, চতুর্থ প্রজন্ম) যখন কেউ আর আমাদেরকে চিনবে না।
এভাবে আমাদের স্মৃতি পৃথিবী থেকে একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে।
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
ইন্নানিল্লাহি...রাজেউন। আমরা অতদিন বাঁচবো নারে ভাই।
লেখক বলেছেন: হতে পারে বেশি বাচঁবেন।
চাচামিঞা বলেছেন:
আসলে জিবনটা খুব কঠিন.....সেটা আরো কঠিন হয় যখন বাস্তব কঠোরতা আমাদের সামনে এসে দাঁড়ায়। আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে.....। কেউই জানিনা.....কে আগে যাবে, কে করে যাবে। যারা চলেগেছে তাদের জন্য শুধু শুভ কামনা ছাড়া কি বা আমরা করতে পারি........
জামালiiuc বলেছেন:
শুধুই শুভকামনা রইল।
আগামী দিনের বাড়ীঃ
Click This Link
লেখক বলেছেন: আপনার উপরের লেখাটি আমি যেদিন লিখেছেন সেদিনই পড়েছিলাম।
খুবই হৃদয়স্পর্শী একটা লেখা।
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
আমি নেই ভাবতেই ব্যাথায় ব্যাথায় মন ভরে যায়
যেই ভাবি আর কোন খানে আমি নেই,
আমি নেই আমি নেই
......... কিশোর কুমার।
লেখক বলেছেন: এত ব্যথা?
তবুও সহ্য করতে হবে।
মেঘ দূত বলেছেন:
মৃত্যুর জন্য অপেক্ষা করি ।
লেখক বলেছেন: কেন?
মেঘ দূত বলেছেন:
কারন মৃত্যু আপেক্ষিক একটা জিনিস । আমি যখন মৃত্যুর কথা ভাবি , যা প্রায় সার্বক্ষনিক , তখন একটা জিনিস সবচাইতে বেশি কষ্ট দেয় , খুব গুরুত্বপূর্ণ একটা কিছু থেকে আমি বঞ্চিত হয়েছি , কিন্তু সেটা কি তা আমি জানিনা , যে জীবন যাপন করবার সুযোগ আমি আর কখনো পাবো না , এটা সেই জীবন নয় , সেটা অনয় একটা জিনিস , এখানে যা ছিল কিন্তু যার খোঁজ পাইনি ।
(আমি অসুস্থ এবং যে কোন দিন মৃত্যুর জন্য অপেক্ষা করি ।)


















