অথচ এই বিজ্ঞাপন দেখেই আমরা প্রভাবিত হচ্ছি।
২৫ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৭
হরলিকস আপনার সন্তানকে করবে আরও লম্বা, আরও শক্তিশালী, আরও তীক্ষ্মধী (টলার, স্ট্রংগার এন্ড শার্পার) এমন একটি বিজ্ঞাপন বাংলাদেশের টিভি দর্শকরা প্রতিদিনই দেখছেন। এই বিজ্ঞাপনের দাবির সত্যতা নিয়ে বাংলাদেশে কোনো প্রশ্ন না উঠলেও যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড এজেন্সি (এএসএ) সেদেশে এর প্রচার নিষিদ্ধ করেছে। স্বাস্থ্য ও পুষ্টির ব্যাপারে 'প্রমাণিত নয়' এমন দাবি করায় ম্যাগি নুডুলসের একটি বিজ্ঞাপনও নিষিদ্ধ করেছে সংস্থাটি।
অথচ এই বিজ্ঞাপন দেখেই আমরা প্রভাবিত হচ্ছি।
মেঘ দূত বলেছেন:
news টা জানতাম না। জানানোরজন্য +
লেখক বলেছেন: ধন্যবাদ।
ত্রিভুজ বলেছেন:
আহম্মক টাইপ লোকজনই বিজ্ঞাপণের দেখে প্রভাবিত হয়...
লেখক বলেছেন: বিটিভির ও তো দায়িত্ব, কর্তব্য আছে।
এই চ্যানেলটিই তো আমাদের জাতীয় চ্যানেল।
ধন্যবাদ আপনাকে।
ত্রিভুজ বলেছেন:
সেই হিসেবে আমরা কতটা প্রভাবিত হচ্ছি? তবে আমার জানা নেই আমাদের দেশে আহাম্মকের সংখ্যা আসলে কত... পশ্চিমাদের বেশীর ভাগই আহাম্মক টাইপ। তাদের ওখানে নিষিদ্ধ করাটা বেশী জরুরী ছিলো সেজন্য...
লেখক বলেছেন: আপনাকে আবারো ধন্যবাদ।
লেখক বলেছেন: !!!!!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: http://news.bbc.co.uk/1/hi/uk/7683259.stm
ত্রিভুজ ভাই, আমাদের দেশের বেশীর ভাগ লোকই সচেতন নয়, তাই এ দায়িত্বটা সচেতন প্রচার মাধ্যমেরই বেশী।
লেখক বলেছেন: হ্যাঁ, আমাদের কে ও দায়িত্ব নিতে হবে।
দূরন্ত বলেছেন:
পোস্টের জন্য ধন্যবাদ।বিবিসির নিউজটা এই লিংকে দেখুন।
http://news.bbc.co.uk/1/hi/uk/7683259.stm
লেখক বলেছেন: ধন্যবাদ।
হমপগ্র বলেছেন:
বিজ্ঞাপন করার জন্য অনেকেই অনেক কথা বলেন।যেমন সনি কম্পানি বলে, লাইক নো আদার
আবার এলজি স্কারলেট বলে, দ্যা আলটিমেট সেডাকসন।
এগুলো একান্তই বিজ্ঞাপনের ভাষা। এইসব বিজ্ঞাপন দেখেও আমি চাইনিজ প্যানাসনিক কিনেছি। সগর্বে টিভিখানা ৬ বছর ধরে চলছে।
আমি আহাম্মক নই!
লেখক বলেছেন: কিন্তু এই বিজ্ঞাপন দেখে যদি আপনি আপনার সন্তানকে এই দ্রব্যগুলো খাওয়ান এর পর জানলেন তা সত্য নয় তখন আপনার কি রকম অনুভূতি হবে। আশা করি +টিভ নয়।
ধন্যবাদ।
হমপগ্র বলেছেন:
হরলিকস এর বিকল্প কী? আমার জানা নেই।
তবে ভ্রান্তি-ভরা বিজ্ঞাপনের আমিও পক্ষপাতি নই। তবে পণ্যটা ভাল।
লেখক বলেছেন: আমার ও জানা নেই।
ধন্যবাদ।
আর আমাদের দেশে তো নকলের ছড়াছড়ি। কি আর করা।
সাবধানতা অবলন্বন করতে হবে।
সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ জামাল সাহেব।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রাগিব বলেছেন:
@ত্রিভুজ - বিজ্ঞাপন দেখে কিন্তু আসলেই অবচেতনভাবে অনাহাম্মক লোকেরাও প্রভাবিত হয়। বিজ্ঞাপনের প্রভাব অপরিসীম ... মনে করে দেখুন, অ্যারোম্যাটিক "হালাল সাবান" এর কথা ... দাবী সত্যি হোক মিথ্যা হোক, অল্প দিনেই বিপুল জনপ্রিয়তা পেয়েছিলো।হরলিক্স খেয়ে কেউ বুদ্ধিমান হোক বা না হোক, আমার খেতে ভালোই লাগতো। বিশেষত শীতকালে হরলিক্স খেতে বেশ মজা হতো।
তবে দুরন্তের লিংক দেখে মেজাজ চরম খারাপ হলো, ব্যাটারা ব্রিটেনে কিন্তু ঠিক জিনিষ বিক্রি করছে, আর ফোর্টিফিকেশনের নামে কী না কী মিশিয়ে বাংলাদেশে বেচছে!!
"The manufacturers of both products said the adverts were never meant to be shown in the UK. "
এই ব্যাটা গ্ল্যাক্সো কোম্পানি যেই চাপা ব্রিটেনে মারতে পারেনা, বাংলাদেশে সেটা অনায়াসে মেরে চলছে। আর ব্রিটেনে যে কেমিকাল প্রসেসিং করা মানা সম্ভবত, সেটা দিব্যি বাংলাদেশের বাচ্চাদের গিলাতে পিছপা হচ্ছে না। ফেয়ার অ্যান্ড লাভলির মত এই সব হাবিজাবি বিজ্ঞাপন নিষিদ্ধ করে ব্যাটাদের র্যাবের হাতে দেয়া দরকার।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সুন্দর মতামতের জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
প্রভাবিত করার জন্যই বিজ্ঞাপন গুলো বানানো হয়, তাই সবাই প্রভাবিত হয়।সচেতনতা বাড়ানোর জন্য শিক্ষা দরকার সেটা আমাদের কমই আছে।
শফিক ভাই একটা পোষ্ট দিয়েছিলেন মেলামাইন যুক্ত গুড়া দুধ খাওয়া নিয়ে, সেখানে বলেছিলাম আমরা প্রভাবিত কি কি খাই অথচ খাওয়া উচিৎ নয়।
আমার পরিবারের লোকদের বোঝাতে আমার নাভিশ্বাস উঠে গেছে যে এসব খাবারে আসলে কিচ্ছু নেই।
লেখক বলেছেন: আপনি আপনার পরিবারকে বুঝাতে সক্ষম হয়েছেন কিনা জানি না।
যদি সক্ষম হয়ে থাকেন তাহলেই সবার জন্য ভাল।
ভাল থাকুন।
ধন্যবাদ।


















