আমি একটা খঞ্জর কিনে ভ্যানিটি ব্যাগের এককোনে লুকিয়ে রেখেছি,
তারপরে সুন্দর করে সেজেছি,কড়া লিপষ্টিক লাগিয়েছি ঠোটে,
হাতে পড়েছি চুড়ি।।বড় বড় ঝুমকা ঝুলিয়েছি কানে,
পায়ে দিয়েছি নুপুর,কপালে লালটিপ পড়ে,টাইট কামিজ আর জিন্সের সাথে
রুপের রানি সেজে আমি তার কাছে যাচ্ছি,যে আমার রুপকে অপবিত্র করেছে,আমাকে খুবলে খুবলে খেয়েছে যেমন খায় শিয়ালের পাল কিংবা ঝাক বাধা হায়েনা,যে হিংস্র হাতে খুলে নিয়েছে আমার সমস্ত বসন,তারপরে আমাকে ছিড়ে ছিড়ে লাভ করেছে পাশবিক আনন্দ,আমার করুন আর্তনাদে যার অশালীন আনন্দ বেড়ে গিয়েছে বহুগুন,কেপে কেপে উঠেছে শীৎকারে,
তারপরে যে আমাকে ছুড়ে ফেলেছে,আমার দিকে তাকিয়েছে তীব্র ঘৃনা নিয়ে,যেমন করে তাকায় মানুষ পিটিয়ে সাপ
মারার পরে তার দিকে।।আমি তার কাছে যাচ্ছি,খুন করতে
আজ আমি একটা খুন করব।।একটা পশুকে,মানুষকে নয়।।
আমার অপেক্ষায় সে বসে আছে তীর্থের কাকের মত,
কিংবা ক্ষুধার্ত লোভী কুকুরের মত যার জিহবা দিয়ে লালা
ঝরতে থাকে অবিরাম,সে জানে আমি যাব।।
কারন সেলুলয়েড়ের ফ্রেমে ফ্রেমে সে জমিয়ে রেখেছে আমার
লজ্জার ইতিহাস,চিরদিনের জন্য আমাকে বানিয়েছে তার সেবাদাসী,
বার বার আমাকে বাধ্য করেছে তার নির্লজ্জ খায়েশ মিটাতে।
যে কেড়ে নিয়েছে আমাকে আমার কাছ থেকে,ধবংস করেছে
আমার জীবন,আমার আশা-আকাঙ্ক্ষা,কেড়ে নিয়েছ আমার
ভালোবাসার মানুষটিকে আমার কাছ থেকে,আমাকে বানিয়েছে
রক্ত মাংসের একদলা মাংস পিন্ড,বার বার আমাকে নিয়ে খেলেছে
নিষ্ঠুর খেলা,আমি তার কাছে যাচ্ছি।
আজ আমি তাকে খুন করব।।
আমি তাকে দেখে হাসবো,মিষ্টি করে।।ঠোটে লাগাব ঠোট,
গভীর আলিংগনে জড়িয়ে নিয়ে যাবো আমার বুকের ভিতরে,
আমার দেহের উষনতা দিয়ে জাগিয়ে তুলবো তাকে,নরম দেহের ফাদে
ফেলে নেশায় ভুলিয়ে দেব তাকে,তারপরে আবক্ষু ঢুকিয়ে দেব বিশাল খঞ্জর খানা,হাসবো ডাইনিদের মত করে,ফিনকি দিয়ে বেরোবে রক্ত।।
তাড়িয়ে তাড়িয়ে দেখব,গরম রক্তে গলা ভিজিয়ে মিটাবো হৃদয়ের তৃষনা,
একের পর এক আঘাতে ছিন্নভিন্ন করে দেব ফুসফুস,হৃদপিন্ড,কলিজা।
রক্তে ভাসিয়ে দেব চারপাশ,তারপরে কেটে নেব তার সেই অহংকার
তার পুরুষত্বের গর্ব ,উথ্বিত অসভ্যতা,চিবিয়ে চিবিয়ে খাব।।
একের পর এক জান্তব চিৎকার ঢাকা পরে যাবে আমার খিল খিল হাসিতে।।
এভাবেই আজ আমি একটা খুন করবো।।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১১ বিকাল ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



