তিন বছর।
অনেক লম্বা সময়।
কিন্তু এত তাড়াতাড়ি কেটে গেল যে মনে হচ্ছে তিন মাস।
এই তিন বছরে অনেক কিছু ঘটেছে।একের পর এক টার্ম শেষ হয়েছে।জুনিয়র থেকে সিনিয়র হয়েছি।বয়স বেড়েছে।পরিবর্তন হয়েছে অভ্যাসের।আচার-আচরন,রুচির।
এই তিন বছর তুমি আমি কয়েক হাত তফাতে বসে ক্লাস করে গেলাম।একি গ্রুপে সেশনাল করলাম।তারপরেও দেখ আমি তোমার কত দূরে।সুদুর আমেরিকার ঘরে চলে এসেছে,আর তুমি দু হাত দূরে থেকেও রয়ে গেলে এক অসীম দূরে।
তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন তুমি হলদে একটা জামা পরে এসেছিলে।ঝর্ঝেটের ওড়নাটা একদিকে ঝুলে ছিল।মোটা চশমাটা ও এখনকার মতই ছিল।তোমার সেই না কৈশোর না যৌবন সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে ছিলাম।
আমি যখনই তোমার কথা ভাবি সেই হলদে জামা পড়া ছবিটাই আমার চোখে ভাসে।এই তিন বছরে তুমি কত জামা পরে এলে!কিন্তু তা আমার চোখে লাগলো না,লেগে থাকলো সেই হলদে জামার ছবি।
আবার একদিন্ আসোনা সেই জামা পড়ে,দুর থেকে লুকিয়ে লুকিয়ে তোমায় দেখি।সেই সেদিনের মত।।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১১ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



