আমার প্রিয় পোস্ট
- গানের ভিতরে শ্লোগান: বৃষ্টিতে ভেজার অধিকার চাই ... - ইমন জুবায়ের
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- মহান মুক্তিযুদ্ধ ও মাওলানা মতিউর রহমান নিজামী / রনেশ মৈত্র - ফকির ইলিয়াস
- বিহংগের বয়কট - বিহংগ
- বাবা-----যে কথা তোমাকে বলা হয়নি। - অন্তিম
- তোমার অসীমে প্রাণ মন লয়ে, যতদুরে আমি ধাই...........! - জানা
- আগুণের পরশমনিতে ফাহমিদুল হক ও তার সাহিত্যের সুবাস - কৌশিক
- শহীদ, শাহাদাৎ এবং জিয়া - বিতর্কিত বিষয়, বিতর্কিত পোস্ট, বিতর্কিত আলোচনা। - হ্যারি সেলডন
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
- ব্লগারদের প্রতি – আরিল, সামহোয়্যার ইন... - নোটিশবোর্ড
চোখের তারায় জলের জোছনা
১৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৫
কি দেখছো ওভাবে জলের ভেতর মন ডুবিয়ে?
জল তো কেবল জল নয়; জলীয় আর জলজের জাল বোনার গল্প,
মসৃন লেন্সের ওপর ফুরফুরে হাওয়ায় নীলাভ চুলের ছোট ছোট ঢেউ,
বেগুনী বেদনায় কঁেপে ওঠা কলমীর দল ঢেকে যায় স্বচ্ছ চাদরের আদোরে।
ছোট্ট চাওয়ায় জলের বৃত্ত, বৃত্তের বিন্দু আর নীলাভ ঢেউয়েরা কোথায় হারায় নিভৃতে?
জোনাকীরা ডেকে নেয় আলোর উৎসবে, নির্ভুল মায়ায়, মহুয়ার মাতাল সৌরভে।
পাশেই তো বয়ে চলে জলের চোখ, চোখের জলের বিরামহীন আনন্দে।
তবে যে ময়ূররাতের কাকজোছনায় কাজল পরো,
গুনগুনিয়ে ওঠো অমন করে যঁুথির বনে মেঘমল্লার রাগে?
সেতো কেবল অনেক দুরের রাজার পুরের রথের চাকার সুর!
সুরের সঁাতার গহীন বন পেরিয়ে গভীর হতে হতে নিবিড় হয়ে যায় অনন্তে,
মেঘের চুলে বিলি কেটে একটুখানি জোছনা আনে উতল হাওয়ারা।
জলের জোছনায় মন ডুবিয়ে ওভাবে কি দেখছো মগ্ন হয়ে?
তারাদের জ্বলজ্বলে চোখ, জলজের জলকেলি আর দুরের সুরের অনন্ত সুবাস ।
---------------------------------------------
লেখক বলেছেন: আপনার এন্টেনাটা মাথার খুব বেশী উপরে থাকলে একটু নামিয়ে নিন না! ![]()
হিমালয়৭৭৭ বলেছেন:
ভাষার ব্যবহার ভাল েলেগেছ, ভােবর ব্যবহার েকমন লাগল বুেঝ উঠেত পারিছনা//
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
নাঈম বলেছেন:
মোঃ নাজমুল হাসান বলেছেন: মাথার এন্টেনায় ধরতে পারে নাইউপ্রে দিয়া গেছে
______________-
একই অবস্থা

লেখক বলেছেন: আহারে!
এন্টেনার চেকআপ করিয়ে নিন । ![]()
লেখক বলেছেন: এটা আমার সাথে 'অপেরা'র অসহযোগ।
ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।
মিলটন বলেছেন:
হুম ভাল লাগলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মিলটন।
রাঙা ঠোঁট বলেছেন:
আপু তুমি কিন্তু মাঝে মাঝেই লিখবা... ঠিক আছে?
লেখক বলেছেন:
![]()
রুবেল শাহ বলেছেন:
ওরে সাংঘাতিক ..................ক........ঠি.............ন লেখা আরো বেশী করে লিখ না কেন আপু.......
তোমাদের এই লেখা গুলো আমরা ভীষণ ভাবে মিস করি।
ভাল লাগা রেখে গেলাম...........
শুভেচ্ছা রইল
লেখক বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ রুবেল শাহ,
আইরিন সুলতানা বলেছেন:
শুনেছিলাম, কি পড়েছিলাম -
আমার জলেই টলমল করে আঁখি
তোমার চোখের অশ্রু কোথায় রাখি ...
+ + +
লেখক বলেছেন: চমৎকার আইরিন,
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভাল থাকুন।
লেখক বলেছেন:
এ,টুকু বুঝলেই হলো। আর বাকীটুকু বড় হয়ে বুঝতে পারবেন ঠিক। ![]()
ভাল আছেন সারিয়া?
লেখক বলেছেন: হুম, এখন দেশেই আছি।
ধন্যবাদ পড়ার জন্য।
মুজিব মেহদী বলেছেন:
জানা যে কবিতাও লিখেন, এ ধারণা অর্জিত হলো এবারই প্রথম। আমি আনন্দিত। কিন্তু কবিতাটা কেমন হলো? 'মসৃন লেন্সের ওপর ফুরফুরে হাওয়ায় নীলাভ চুলের ছোট ছোট ঢেউ' বাতাসোচ্ছল ক্ষণে জলোপরিভাগের এই বর্ণনা যিনি লিখেন, তাকে কবি বলে সম্মান না করা যায় কীভাবে?
কাব্যালঙ্কার হিসেবে অনুপ্রাস যত ক্লিশে ব্যাপারই হোক না কেন, ভালো করে খেলিয়ে তোলা গেলে তা মুন্সিয়ানা বৈ তো নয়!
এখানে যেমন 'জ'-এর খেলা--
'জল তো কেবল জল নয়; জলীয় আর জলজের জাল বোনার গল্প',
কিংবা এখানকার 'র'-এর খেলাটা--
'সেতো কেবল অনেক দুরের রাজার পুরের রথের চাকার সুর!'
আপনার কল্পনাপ্রতিভা আপনাকে আরো কবিতা লিখিয়ে ছাড়ুক।
আমরা পড়ি।
লেখক বলেছেন:
আপনার কাছ থেকে এমন বিশ্লেষনী মন্তব্য পেয়ে সত্যি সত্যিই সাহসী হয়ে উঠছি আবারো এ,পথে আসতে।
খুব আনন্দ হচ্ছে, প্রিয় কবির িবশেষ প্রেরণায়।
অশেষ ধন্যবাদ কবিবন্ধু।
ভাল থাকুন, মঙ্গল হোক, জয় হোক সর্বদা।
লেখক বলেছেন: থাক না! এত বোঝাবুঝির বোঝা না বাড়িয়ে যদি একটু ভালই লাগে, মন্দ কি?
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: হা হা হা।
খামোখা কষ্ট করছেন কেন?
বিষাক্ত মানুষ বলেছেন:
বাপ্রে !!!!!!!কবিতা এন্টেনায় ঝিরঝির করছে । তবে, নিজের মত করে বুইঝা নিলাম ।
কবের লেখা!!
মানে কোথায় থাকতে লিখা !!
লেখক বলেছেন:
যাক, আপনার তো কবিতা এন্টেনায় তবু ঝিরঝির করছে। আর সবার অবস্থানতো আরো দুরে
!
এক্কেবারে নিউ অ্যারাইভাল। কাল রাতেই বেরিয়েছে
।
এখানেই, স্বদেশের বারান্দায়।
কেমন আছেন বিমা? পরবাসের মেয়াদ কত?
গান শুনছি, জগজিৎ ও চিত্রার ডুয়েট গজল---
" কিয়া হ্যায় পেয়ার জিস্সে, হাম জিন্দেগী কি তারহা,
ও আশনা হ্যায় মিলা হামসে আজনাবি কি তারহা"
ভাল থাকবেন।
জেনারেলিসিমো বলেছেন:
কবিতা তেমন বুঝি না, তবে ভালো লাগছে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার ভাললাগা পেলাম।
ধন্যবাদ আবু সালেহ।
বিষাক্ত মানুষ বলেছেন:
এজন্যই জানতে চাইলাম ...আমি আরো ভাবলাম স্ক্যন্ডিনেভিয়ান কোন বারান্দায় বসে লিখলেন কিনা !!
মেয়াদ আরো আটমাস । তবে দেশে কবে ফিরবো বুঝতাছি না ।
পছন্দের গানগুলো সবার সাথেই দেখি মিলে !! (আমার অবশ্য সবচেয়ে পছন্দ 'তুমকো দেখা তো ইয়ে খেয়াল আয়া')
ভিডিওটা দিলাম ..
লেখক বলেছেন: ধন্যবাদ বিমা, খুব ভাল লাগলো। "গামকা খাজানা তেরাভি হ্যায়, মেরাভি ইয়ে নাজরানা" ও আমার খুব পছন্দের।
একরামুল হক শামীম বলেছেন:
ছোট্ট চাওয়ায় জলের বৃত্ত, বৃত্তের বিন্দু আর নীলাভ ঢেউয়েরা কোথায় হারায় নিভৃতে?
দারুন লিখেছেন জানা আপু।
লেখক বলেছেন: ধন্যবাদ শামীম,
এতো রাত জাগলে তো দিনের বেলায় ঘুম পাবেই![]()
ভাল থাকুন।
লেখক বলেছেন: তার মানে?
এখানেই চলা শেষ?
লেখক বলেছেন: হা হা হা,
খুব সহজ কাজ মনে করে নিজেকে পরখ করে দেখা আরকি ![]()
ভাল আছেন মাহবুব?
উদাসী স্বপ্ন বলেছেন:
বস, অনেক চেস্টা করলাম, কিন্তু পারলাম না কিছু এমন সমকক্ষ লিখতে। অবশ্য সমকক্ষ হবার চেস্টা করি না, কারন সেটা হবার মতো আমার কিছু নাই। তার চেয়ে আমার একটা কবিতার লিংক দেই। ইংলিশ কবিতা লিখলে অনেক কিছু এত ভিভিডলি ডিস্ক্রাইব করা লাগে না! আমার কবিতাটা একটা কবিতার সিক্যুয়েল, কালকে লেখা:
Click This Link
লেখক বলেছেন:
ধ্যাৎ! তুমি শুধু শুধু ঝিমাও আর নিজেকে নিয়ে ভুল বলো!
তোমার লেখা পড়তে খুব মজা লাগে।
ওহ! তুমি ভিভিডলি ডেস্ক্রাইব করার ভয়ে ইংরেজি কবিতা লেখো? ফাঁকিবাজ!
তবে কবিতাটা খুব ভাল লেগেছে।
ভাল থেকো ভাইয়া।
ধন্যবাদ।
রোবট রাজকন্যা বলেছেন:
চমৎকার একটি প্রক্ষাপট নিয়ে এই পোস্টটি ।
"কি দেখছো ওভাবে জলের ভেতর মন ডুবিয়ে?", মাঝে মাঝে নদীর শান্ত মিষ্টি জল, কিংবা পুকুরের জলে মন ডুবিয়ে মানুষ কোন রহস্যময় দূর দেশে চলে যায়, কে জানে । এমন কি এক সম্মোহনী শক্তি আছে জলের ভিতর ??
জলের এই ব্যাখ্যাটাও পরের লাইনে চমৎকার দিয়েছেন... "জল তো কেবল জল নয়; জলীয় আর জলজের জাল বোনার গল্প," ।
লেখার কোন কোন লাইন মাথার উপর দিয়া গেলেও....অভারঅল চমৎকার একটি জলছবি পোস্ট । ধন্যবাদ ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি মন্তব্যের জন্যে।
ভাল থাকবেন।
তানজু রাহমান বলেছেন:
পড়তে অন্য রকম ভালো লাগলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন:
![]()
মানুষ বলেছেন:
কদ্দিন পর লিখলেন? কবি খেদাও আন্দোলনের মাঝখানে অবশ্যই একটা সাহসী পদক্ষেপ। ভাল লাগা জানিয়ে গেলাম। প্রাপ্ত প্লাস অনেক আগেই দিয়েছি।
লেখক বলেছেন: হা হা হা,
কবিতা লিখলেই কি আমি কবি নাকি?
তবে ভেবে দেখার ব্যাপার, কবি খেদাও আন্দোলনের মাঝখানে এটা একটা সাহসী পদক্ষেপ নাকি আন্দোলনের অনুপ্রেরণা?
দু'টোর যে কোন একটা হলেও নিরাপদ আছি। কি বলেন?
অনেক ধন্যবাদ 'মানুষ'।
মানুষ বলেছেন:
প্রাপ্য*
চিকনমিয়া বলেছেন:
পড়চি
লেখক বলেছেন: আপনেরে দ্যাকলেই মায়া লাগে চিকনা!
শইল্যের এই অবস্তা নিয়া এ্যাত্ত কষ্ট কৈরা আমার 'দুর্বোধ্য' কবিতাডা পৈরা আবার এক শব্দ বিশিষ্ট হৈলেও একটা বাক্য লেইখা ফালাইছেন!
ক্যান, আপনের ভান্ডারে কি - (মাইনাচ) ফুরায়া গ্যাছে?
দৈন্যবাদ আপনেরে।
লেখক বলেছেন:
হুমম!
সবাক ভাইজানের অবস্থান মনে হচ্ছে আন্দোলনের অগ্রভাগে।
এই ..... মানের কোবতে ওনার বিরক্তির সীমানা পেরিয়ে গেছে। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: কাকসমাজ? এইবার আমার এ্যান্টেনায় ধরলো না
বৃত্তবন্দী বলেছেন:
আপনে কবিতাও লেখেন???ঝানতাম না তো
বিচ্ছিরীই তো হইসে...
আগের কিসু পোস্ট কি মুইছা দিসেন???
লেখক বলেছেন: 'বিচ্ছিরীই তো হইসে....' শুইনা মজা পাইছি।
ধন্যবাদ।
অদ্ভুত আঁধার এক বলেছেন:
হুম আপনার কবিতা প্রথম পড়লাম,ছোট্ট চাওয়ায় জলের বৃত্ত, বৃত্তের বিন্দু আর নীলাভ ঢেউয়েরা কোথায় হারায় নিভৃতে?
লাইনটা খুব ভাল লাগল।
শুভেচ্ছা নিন।
লেখক বলেছেন:
আপনার ভাল লাগায় আনন্দ হচ্ছে। ধন্যবাদ ।
ভাল থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
নিজেরে কেমন জানি ছাগল ছাগল লাগতেসে ...
সুরভিছায়া বলেছেন:
ভাল লেগেছে ,ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, পড়ার জন্য।
হুদাই বলেছেন:
আমার যে দাত লর্তাছে তার কি হৈপে?
লেখক বলেছেন: দাত লারানির বিষয়ডাতো আপনের পুরান ব্যাপার! আপনের পুরান খোমাটা হগ্গলতের দাতের বারোডা বাজায়া লাইছে।
ভালোই কর্ছেন আপনের দাত লারানি পুরান চেহারাটা থেইকা সইরা গিয়া!
জানা বলেছেন:
ধন্যবাদ মুকুল,নিজেকে একটু বাজিয়ে দেখার সাহস করলাম ।
আপনিতো খুব ভালো লেখেন তবে ইদনিং এতো কম কম আসছেন কেন?
ভাল থাকুন।
মেসবাহ য়াযাদ বলেছেন:
আমি সহজ সরল মানুষ। এইসব বুঝিনা। না বুঝেও ভালো আছি। তবে আপনাকে আশা করেছিলাম অন্য কোথাও...অন্য কোন কাজে...আমি আশাবাদী মানুষ....তাই হতাশ হইনি (কিছু বুঝলেন ???)
মানবী বলেছেন:
জানা কবি!!! ভালো লিখেছেন। মন্তব্যগুলো পড়ে মনে হলো.. এই কাব্য ভাবের পিছনে কিছুটা হলেও জাগজিৎ সিং এর ভূমিকা আছে :-)
ব্লগে কবিতার কিছুটা ঘাটতির এ সময় সুন্দর একটি কবিতার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
জানা বলেছেন:
আপনার জুড়ে দেয়া, আমার নামের পরের অংশটি আমাকে ভিষন নার্ভাস( তারসাথে ভাবনায় পড়ে গেছি, যে এই দুঃসময়ে
ভাল আছি, খুব ভাল আছি আমি ও আমরা।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভাল থাকুন আপনিও।
আনিসুজ্জামান উজ্জল বলেছেন:
জানা, একটু সহজ করে কবিতা লেখা যায় না? শব্দের জাল এতই জটিল, মনে হচ্ছে গোলক ধাঁ ধাঁয় পড়েছি।
আনিকা বলেছেন:
জটিল তো.. নতুন পোস্ট খুঁজতে এসে আস্তো একখানা কবিতা, মন্দ না..... লেখক বলেছেন:
আছো কেমন?
কালপুরুষ বলেছেন:
ব্লগে অনিয়মিত থাকায় আগে পড়া হয়নি। এমন চমৎকার লিখেছেন তা আর বলার অপেক্ষা রাখেনা। খুব ভাল লাগলো। এভাবেই আরো কিছু লিখে ফেলুন।
লেখক বলেছেন:
ধন্যবাদ দাদা!
রাজর্ষী বলেছেন:
ভালো লাগলো খুব।
লেখক বলেছেন:
আপনাকে ধন্যবাদ পড়ার জন্য।
বদরুল খান বলেছেন:
জানা আপু ব্লগ আড্ডায় আসেন না একদিন।
লেখক বলেছেন:
আমি তো যাই, আপনি কোথায় ছিলেন?
আসিফ আহমেদ বলেছেন:
মনে হলো কুয়াশা ঘেরা পথে হাটলাম কিছু সময়।
লেখক বলেছেন:
!!!
ইউনুস খান বলেছেন:
আপনার লেখার হাততো চমৎকার। আরে সবসময় লিখবেন।খুবই ভালো হয়েছে লিখাটি। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ইউনুস খান।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ নুরুন্নবী হাছিব।
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: ধন্যবাদ অন্তিম।
ভাল থাকবেন আপনিও।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আপনার লেখা কবিতা পড়িনি.........ভালো লাগলো জানা।
ভালো থাকবেন।শুভেচ্ছা...........
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সাজি।
খুব ভালো থাকুন আপনিও।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
তবে যে ময়ূররাতের কাকজোছনায় কাজল পরো,গুনগুনিয়ে ওঠো অমন করে যঁুথির বনে মেঘমল্লার রাগে?...........চমৎকার!!!!
এই প্রথম আসলাম আপনার ব্লগ বাড়ীতে.........।
মাঝে মাঝে আসবো.......।
ভালো থাকুন। শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন:
ধন্যবাদ চিটি,
আপনাকে এখানে পেয়ে খুব ভাল লাগছে।
ভাল থাকুন আপনিও।
বাবুয়া বলেছেন:
ছোট্ট লেখা, কিন্তু আকর্যনীয়!
ফিউশন ফাইভ বলেছেন:
অফটপিক
আমার এই পোস্টটা দেইখা আপনার পাঁচটা প্রিয় কবিতার নামধাম দিয়া গেলে ভালো হৈতো।
অর্থীঅর্ণব২৮২২ বলেছেন:
ভালো লাগলো। জানা কেমন আছেন?
ইউনুস খান বলেছেন:
শুভ রাত্রি জানাপু এবং আরিল ভাইয়া
মহারাজা বলেছেন:
ওরে বাবা কঠিনস্ !!! এবসট্রাকট কবিতা। ধন্যবাদ।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ভালো লেখা জানা। বেশ ভালো।
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
জলের জোছনায় মন ডুবিয়ে ওভাবে কি দেখছো মগ্ন হয়ে? আমি হারিয়ে যাওয়া দিনকে দেখি। কিন্তু আপনি অনেক কিছু দেখতে পান কবিতা পড়ে বুঝলাম।
নিবিড় বলেছেন:
সুরের সঁাতার গহীন বন পেরিয়ে গভীর হতে হতে নিবিড় হয়ে যায় অনন্তে,মেঘের চুলে বিলি কেটে একটুখানি জোছনা আনে উতল হাওয়ারা
খুব ভালো লিখেছেন..।লেখা চালিয়ে যান....এবারই প্রথম আপনার ব্লগে আসা
ইউনুস খান বলেছেন:
আপনি আর লিখা দিচ্ছেন না কেন?প্লিজ একটা গদ্য-পদ্য লিখুন। তবে সিরিয়াস কিছুনা।
ভালো থাকুন।


















উপ্রে দিয়া গেছে