গত কিছুদিন আগে ঘুরে এলাম ঢাকার মিরপুরের চিড়িয়াখানা। খুব সুন্দর লাগলো। নানা রকম পশুপাখি ঘুরে ঘুরে দেখলাম খুবই আনন্দ লাগলো। অনেক হাঁটা হাঁটি করে যখন ক্লান্ত হয়ে পড়লাম তখন বসে পড়লাম একটি গাছের ছায়ায়। ভবতে লাগলাম সম্পূর্ন কি দেখতে পেরেছি। চিড়িয়াখানা প্রবেশের পর রাস্তা দিয়ে হাঁটলে সমনেই পড়ে চিড়িয়াখানার মানচিত্র অনেকক্ষন দাঁড়িয়ে মানচিত্রটি পর্যবেক্ষন করলাম সেই সাথে মনে রাখার চেষ্টা করলাম। ডানদিকেই রয়েছে বানরের খাঁচা। বানরের খাঁচার কাছে সময় কাটালাম অনেকক্ষন। বানরের কর্মকান্ড দেথতে দেখতেই ভূলে গেলাম অর্ধেক মানচিত্র আর বাকিটুকু ভুললাম অন্যান্য জীবজন্তু দেখে এবং হাঁটতে হাঁটতে ক্লান্তিতে। তখন মনে হল হাতে যদি একটা মানচিত্র থাকত তবে মানচিত্র দেখে দেখে হাটঁতাম আর টিক দিতাম যে এগুলো দেখা হয়েছে। চিড়িয়াখানা কতৃপক্ষ ইচ্ছে করলে চিড়িয়াখানার মানচিত্র সম্বলিত টিকিট ছাপাতে পারে। টিকিটের একপিঠে থাকবে মানচিত্র এবং অন্য পিঠে থাকবে মূল্য ও গুরুত্বপূর্ণ তথ্যাবলী।এতে টিকিট ছাপানোর ব্যয় তেমন বাড়বেনা, বাড়লেও তা যৎসামান্য।প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাসফরের জন্য নির্ধারন করে চিড়িয়াখানা,বোটানিক্যাল গার্ডেন. জাতীয় জাদুঘর, শিশুপার্ক, ন্যাশনালর্পাক ইত্যাদি। তাই মানচিত্র সংবলিত টিকিট ছাপালে ছাত্রছাত্রীরা শিক্ষাসফরের সাথে সাথে মানচিত্রের সাহায্যে কোন জায়গা বের করার এডভেঞ্চারমূলক শিক্ষাও পাবে।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।