somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় একটি বিপর্যয় কি আসন্ন?

২৫ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ২ বছর কাজ করেছি একটা শীর্ষ স্থানীয় ব্যাংকের ক্রেডিট ডিভিশনে। বাংলাদেশের টোটাল ব্যাংক ব্যাবস্থা এবং ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটা ভাল ধারণা হয়েছিল তখন। ইদানিং আমেরিকাতে অর্থনৈতিক বিপর্যয়ের পর এই বিষয়টা নিয়ে বেশ খানিকটা স্টাডি করার চেষ্টা করেছি, দেশী বিদেশী বিভিন্ন মিডিয়াতে লেখালেখি পড়েছি। সাথে সাথে খুব কৌতুহল নিয়ে বোঝার চেষ্টা করেছি এর ইফেক্ট বাংলাদেশে কি হতে পারে।

কয়েকদিন আমার সেই ব্যাংকের বসের বাসায় দাওয়াত ছিল, পুরনো কলিগরা সবাই একত্র হয়েছিলাম। কথায় কথায় অনেক প্রসংগই উঠে আসল। তবে ঘুরে ফিরে এক কথাই বললো সবাই, ব্যাংক গুলোর অবস্থা ভাল না। আগামী বছরের মাঝামাঝি কিছু ব্যাংক বিপর্যয়ের মধ্যে পড়তে পারে।

একটা জিনিস সবাইকে বুঝতে হবে, বর্তমানের এই সংকট থেকে বিশ্বের কোন দেশই বাঁচতে পারবেনা। আমেরিকা থেকে শুরু হয়েছিল কিন্তু এখন ইউরোপের দেশগুলো থেকেও খবর আসছে বিলিয়ন ডলার দিয়ে শীর্ষস্থানীয় ব্যাংকগুলোকে বেল আউট করার। সম্প্রতি ভারতেও সরকারের পক্ষ থেকে বিলিয়ন ডলার আলাদা করে রাখা হয়েছে সম্ভাব্য বেল আউটের জন্য।

তবে বাংলাদেশের ব্যাংকগুলোর সামনে ইমেডিয়েট যে বিপদ সেটা বর্তমানের অর্থনৈতিক সংকটের সাথেই একটু পরোক্ষ ভাবে সম্পর্কিত। সবার নিশ্চয়ই মনে আছে, তেলের দাম এই কিছুদিন আগে ব্যরেল প্রতি ১৪০ ডলারে গিয়ে ঠেকেছিল। তখন অনেক নিত্য প্রয়োজনীয় আমদানী নির্ভর খাদ্যসামগ্রীর দামও বেড়ে গিয়েছিল। দাম আরো বেড়ে যাওয়ার আশায় আমাদের ব্যবসায়ীরা ব্যাপক হারে এই সব খাদ্যসামগ্রীর এল সি খোলেন। কিন্তু অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর তেলের দাম নাটকীয় ভাবে কমে যায়, সাথে সাথে খাদ্যসামগ্রীগুলোর দামও কমে যায়। এখন বেশী দামে আমদানী করা পণ্য কম দামে বিক্রী করতে হবে। ব্যাংকের কিস্তি ঠিকমত পরিশোধ করতে পারবেননা আমদানীকারকরা।

একটু উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করি। গম, ভোজ্য তেল আর অপরিশোধিত চিনি- এই ৩ আমদানী নির্ভর পণ্যের দাম ২০% থেকে ৫০% কমে গেছে। আমি একটি ব্যাংকের কথা জানি, যাদের ৫০০ কোটি টাকার উপরে এল সি খোলা হয়েছে উপরোক্ত পণ্যগুলির জন্য। অন্য ব্যাংকগুলোর ও পিছিয়ে থাকার কথা নয়। সেই সাথে আছে বেশী দামে আমদানী করা সুতা যা দিয়ে তৈরী করা কাপড় এখন কমদামে বিক্রী করতে হবে। ফলে অনেক ব্যাবসা প্রতিষ্ঠানই খুব শিঘ্রই হয়ত খেলাপীর তালিকায় নাম লেখাবেন। সবমিলিয়ে ভবিষ্যত বেশ চ্যালেন্জিংই মনে হচ্ছে।

২০০৯ এ যদি বাংলাদেশেও যদি দু একটা ব্যাংক কে বেল আউট করতে হয় তবে অবাক হওয়ার কিছু থাকবেনা।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×