কেউ কেউ বলেন, এবার রাজাকার মুক্ত সংসদ হয়েছে। ভুল, রাজাকার সাকা চৌ বরাবরের মত এবারও সংসদকে অপবিত্র করার প্রস্তুতি নিচ্ছেন। সম্ভবতঃ সংসদে উনিই হবেন একমাত্র রাজাকার। জামাতের দুই সাংসদ- শামসুল ইসলামের (সাতকানিয়া) ব্যাপারে আমি শিউর না তবে হামিদুর রহমান আজাদ (কক্সবাজার) স্বাধীনতা পরবর্তী প্রজন্মের। সাকা শুধু ৭১ এই খুন করেছেন তা নয়, স্বাধীনতার পরেও বহু নিরীহ মানুষের রক্তে রন্জিত হয়েছে তার হাত। কিন্তু কুখ্যাত এই লোক বার বার কি করে সংসদে আসে? কি তার গোপন রহস্য? আসুন একটু খতিয়ে দেখি।
রহস্য আর কিছুনা, সাকা বার বার আসন পরিবর্তণ করে আর সব সময়ই নতুন আসন থেকে নির্বাচিত হয়। ৯১ তে দাড়িয়েছিল রাউজান থেকে। ৯৬ তে যখন দেখল অবস্থা ভাল না, ছোট ভাইয়ের হাতে রাউজান ছেড়ে দিয়ে দাড়ালো পার্শ্ববর্তী রাংগুনিয়ায়। ছোট ভাই গিয়াস কাদের হেরে গিয়ে ভাইয়ের কুকর্মের মাশুল দিলো কিন্তু সাকা ঠিকই পাশ করল। ২০০১ এ ৯৬ এর পুনরাবৃত্তি, সাকা পাশ, গিকা ফেল। মহা ধুরন্ধর সাকা এইবার (২০০৮) দেখল রাউজান-রাংগুনিয়া কোথাও পাশ করা যাবেনা, দাড়ালো গিয়ে ফটিকছড়ি। ফলাফল দেখেন,রাজাকারটা আবারও পাশ করছে। কিন্তু রাউজান-রাংগুনিয়া দুই জায়গাতেই নৌকা জিতছে।
খালেদার প্রায় সব লিডার যেহেতু ধরাশায়ী, আগামীতে সাকার মহাসচিব অথবা বিরোধীদলের উপনেতা হওয়া প্রায় নিশ্চিত। অবশ্য জাতীয পার্টি যদি বিরোধী দলে বসতে চায় তাহলে ভিন্ন কথা।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



