ব্লগের বেশী ভাগ আলোচনা ইদানিং রাজনীতি নিয়ে হচ্ছে- অবশ্য সেটাই স্বাভাবিক। তবে ইলেকশন যেহেতু শেষ, ভাবলাম নতুন কিছু শুরু করি (মানে যারা ইন্টারেস্টেড আর কি....)।
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় আর প্রতিদ্বন্দিতাপূর্ণ ফুটবল লীগ গুলো আমরা অনেকেই জানি ইউরোপে হয়ে থাকে। আর এই লীগ গুলো এখন মাঝপথে, দলগুলোর লড়াই এখন চরমে। কেউ লড়ছে শিরোপার জন্য আবার কেউ লড়ছে রেলিগেশন থেকে বাঁচার জন্য। আসুন এই লীগ গুলোর দিকে নজর দেই এক এক করে। আজকে ইংলিশ লীগের কথা বলি।
ইংলিশ প্রিমিয়ার লীগ
বিশ্বের সবচেয়ে দামী আর প্রতিদ্বন্দিতাপূর্ণ ফুটবল লীগ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ। ২০০৬ এর বিশ্বকাপে সবচেয়ে বেশী খেলোযাড় গিয়েছে এই লীগ থেকেই- মোট ১১৪ জন। বর্তমানের সবচেয়ে দামী দুজন খেলোয়ার রোনালদো আর রবিনহো এই লীগেই খেলেন।
প্রিমিয়ার লীগের শিরোপা লড়াই মূলতঃ চারটি ক্লাবের মধ্যে সীমাবদ্ধ থাকে, এদেরকে বিগ ফোর বলা হয়। ক্লাবগুলো হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল আর লিভারপুল। তবে এ বছর হিসাব কিছুটা পাল্টে গেছে, আর্সনালকে টপকে ৪ নম্বর জায়গাটা দখল নেবার চেষ্টা করছে এস্টন ভিলা। তবে শিরোপার লড়াইয়ের চেয়ে আরো বেশী জমে উঠেছে রেলিগেশন লড়াই। সর্বমোট ২০ টি দলের মধ্যে ১০ টিরই রেলিগেটেড হবার সম্ভাবনা আছে অর্থাত এদের পয়েন্ট খুব কাছাকাছি। প্রিমিয়ার লীগে খুব ছোট দলেও অনেক ভাল খেলোয়ার খেলে থাকে। নীচে কিছু নাম দিলাম, খেলা দেখার সময় এদের খেলা একটু বেশী নজর দিয়ে দেখবেন।
ম্যানচেস্টার ইউনাইটেড: রোনালদো, রুনি, তেভেজ, বারবাটভ
চেলসি: দ্রগবা, বালাক, ডেকো, বসিনওয়া, ল্যামপার্ড, জন টেরী
আর্সেনাল: ফ্যাবরেগাস, সামির নাসরি, ভ্যান পারসি
লিভারপুল: জেরার্ড, ফার্নান্ডো টরেস, মাস্সারানো, রায়ান বাবেল
ম্যানচেস্টার সিটি: রবিনহো
নিউক্যাসেল: মাইকেল ওয়েন, ওবাফেমি মারটিনস
খেলা দেখার নিয়ম:
প্রিমিয়ার লীগের খেলাগুলো সাধারণত: শনি আর রবিবারে হয়। শুক্রবার রাত সাড়ে ৯ টায় ইএসপিএন চ্যানলে এই খেলাগুলোর ব্যাপারে প্রেডিকশন করা হয়। এই প্রোগ্রামটা দেখতে ভুলবেননা। কে কোন পজিশনে খেলে এইটা খেয়াল করবেন, তাহলে খেলা দেখার মজা অনেক বেড়ে যাবে। শনিবার সাড়ে ৭ টা থেকে খেলা শুরু হয়, সাড়ে ১০ টার দিকে সব খেলার হাইলাইট দেখানো হয়। সবগুলো খেলাই যদি মিস করেন, তাহলে সোমবার ৭ টায় হাইলাইট প্রোগ্রাম দেখতে পারনে যা সপ্তাহের অন্য সময়ও রিপিট করা হয়।
লেখাটা মূলত: যারা নিয়মিত খেলা দেখেননা তাদের জন্য লেখা। আর যারা দেখেন, তাদের প্রতি অনুরোধ শুক্র, শনি, রবি এই তিনদিন- আসেন ফুটবল নিয়া ব্লগ গরম করি। ভালকথা, আমি কিন্তু লিভারপুল সাপোর্টার- আপনি কোন দলের?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

