somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূরে থাকুক ছিনতাইকারী

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৩ সালের এই মাসে আমি ঢাকা শহরে আসি- এম বি এ করতে আর চাকরী খুঁজতে। আগেও বহুবার এসেছি (ঢাকা আমার হোম ডিস্ট্রিক্ট) কিন্তু সেবারই প্রথম এসেছিলাম পাকাপাকি ভাবে থাকতে। দুই মাসের মাথায়ই আমার মোবাইল ছিনতাই হলো। ঢাকা শহর যেন বললো, 'Welcome to Dhaka.' এমন নয় যে গ্রাম থেকে এসেছিলাম, শহরের ভাবসাব বুঝিনা। বাংলাদেশে ঢাকার পরে যে শহর, সেই শহরেই জন্মের পর সাতাশটি বছর কাটিয়েছি। কিন্তু হায়, এই 'ঢাকা শহর' সম্পূর্ণ আলাদা জিনিস।

যাক, ছিনতাইয়ের কাহিনী বর্ণনা করা আমার ঊদ্দেশ্য নয়। যেটা বলতে চাই, ছয় বছর আগের সেই ঘটনার পর আর কখনো ছিনতাইয়ের কবলে পড়িনি। ঢাকা শহরের হিসেবে রেকর্ড ভালই বলতে হবে। আজকে তাই ভাবতে বসলাম এর পেছনে নিরেট সৌভাগ্য ছাড়া আর কি কি কারণ থাকতে পারে।

সেদিনের ছিনতাইয়ের পর আমি প্রথমে বোঝার চেস্টা করেছিলাম এত লোক থাকতে কেন আমরাই ছিনতাইয়ের কবলে পড়েছিলাম। কারণটা বোঝা গেলে তার প্রতিকারের উপায় বের করা সহজ হয়। ঐদিন আমরা ৬ বন্ধু ক্লাস শেষ হওয়ার পর সাইন্স ল্যাব মোড়ের 'মালন্চ' তে যাই খেতে। খাওয়ার পর আমরা হোটেলের বাইরে বেশ কিছুক্ষণ গল্পগুজর করি। তারপর মোড়ে রিক্সা নেয়ার সাথে সাথেই ছিনতাইকারীরা আমাদের ধরে। আমার ধারণা ঔ গল্প গুজবের সময়ই আমরা টার্গেট হয়ে যাই। আম্মার বহু কষ্টের টাকায় কেনা নকিয়া সেট টা খোয়াতে হয়।

ঢাকা শহরের যে কোন ব্যস্ত মোড়ে একটু বেশী সময় ধরে গল্পগুজব করা মানে বিপদ ডেকে আনা। আর এর মাঝে যদি আপনি আপনার 'এন ৯৫' টা পকেট থেকে বের করেছেন তো সোনায় সোহাগা, চোখে মলম এই লাগলো বলে। দামী মোবাইল রাস্তাঘাটে শো করা ভীষণ রিস্কি একটা কাজ বিশেষতঃ যদি আপনি হাঁটার উপরে থাকেন। ছিনতাইকারীরা সবসময় গ্রুপে কাজ করে এবং টার্গেট ভিত্তিক কাজ করে। আপনি যদি একবার তাদের টার্গেটে পড়ে যান তবে আলটিমেটলি আপনার রেহাই পাওয়ার সম্ভাবনা খুবই কম।

সামনে যদি লম্বা রাস্তা হেঁটে পার হতে হয় তবে 'খুউব খিয়াল কইরা'। ভীড় থাকলে অবশ্য বিপদ কম তবে নির্জন রাস্তা হলে ফুটপাতে হাঁটারই দরকার নেই, আইল্যান্ড দিয়ে হাঁটুন যথাসম্ভব দ্রুত।

একা একা সি এন জি তে উঠা একেবারে যদি বাদ দিতে পারেন সবচেয়ে ভাল। ঢাকায় এখন প্রচুর বাস সার্ভিস, একটু কস্ট করে হলেও এগুলো ব্যবহার করুন। বাসে পকেটমারের ভয় আছে কিন্তু ছিনতাইয়ের ভয় নাই বললেই চলে। আর বাসে যত আরামে এফ এম বা এম পি থ্রি গান শোনা যায় সি এন জি তে সেটা একেবারেই সম্ভব না।

ছিনতাইকারীরা অনেক সময় পকেটের ফোলা দেখে মোবাইলের দাম বোঝার চেষ্টা করে। আজকালকার সব দামী মোবাইলই তো বেশ ভার ভারিক্কী হয়। এদিকটা একটু খেয়াল রাখতে পারেন। আর খুব ভোরে নাইটকোচ থেকে নেমেই রিক্সা নেবেন না। এই সময়টা আমার কাছে মনে হয় ঢাকা শহরের সবচেয়ে বিপদজনক সময়। আমার কয়েকজন পরিচিতের এই সময়টাতেই ছিনতাই হয়েছিলো। এট লিস্ট সূর্য উঠতে দিন, তারপরে বের হোন বাস কাউন্টার থেকে।

আপাততঃ এটুকুই, পাঠকরা আমার মত ঠেকায় পড়ে আরো যা যা শিখেছেন শেয়ার করতে পারেন।
সুস্থ ও নিরাপদে থাকুন।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৯
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×