ইউ টিউব বন্ধ করে দিয়েছে সদাশয় সরকার। কত বড় সাহস! নাজায়েয কথাবার্তা শুনে অসভ্য মানুষ!!!
কিন্তু তাতেও লাভ হচ্ছেনা। আজকে অফিসে গিয়ে দেখি সেখানে ঠিকই চলে। সেইসাথে ব্লগের ধড়িবাজ পুলাপানগুলা কইথ্যেইকা কইথ্যেইকা দুনিয়ার লিংক আইনা হাজির করতাছে ইউ টিউব দেখার লেইগা। তাহলে কি বন্ধ করা যাবেনা এই মরার ইউ টিউব? আরে নাহ! আমি আছি না?
সরকারের যেসব আমলার মস্তিষ্ক থেকে (যদি সেরকম কিছু আদৌ থাকে) এই সমস্ত বুদ্ধি বাইর হয় তাগোরে একটা ফ্রী পরামর্শ দেই। ইউ টিউব, ই স্নাইপস এইগুলা মানুষ কি দিয়া দেখে? ইন্টারনেট দিয়া। আর ইন্টারনেট কি দিয়া দেখে? পিসি আর (কিছু ক্ষেত্রে) মোবাইল দিয়া। অতএব যত নাজায়েয কাজের ধারক বাহক, দেশের সমস্ত কম্পিউটার আর মোবাইল সীজ করে বঙ্গপোসাগরে নিক্ষেপ করা হোক।
না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরী।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


