আগের পর্ব পড়ুন এখানে..
Click This Link
পাত্রী দেখার হিসাব নং ২: সুন্দরী বনাম উচ্চ শিক্ষিতা পাত্রী
এইখানে প্রায়োরিটি সেট করার একটা ব্যাপার আছে। অবশ্য খুব স্বাভাবিক ভাবেই সবাই চায় এই দুটি গুণের কম্বিনেশন। তবে দুটো একসাথে পাওয়া খুবই কঠিন ব্যাপার- বিশেষ করে তাদের জন্য যারা জীবনে প্রতিষ্ঠিত হবার পর পাত্রীর খোঁজে নামেন। সুন্দরী উচ্চশিক্ষিতা একটা মেয়ে বড় জোর অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত সিঙ্গেল থাকতে পারে, তারপর হয় বিয়ে নাহয় গভীর প্রেম। আমার সহপাঠীদের মধ্যে যারা নিতান্ত টেনেটুনেও সুন্দরী ছিলো তারাও সেকেন্ড ইয়ার ফাইনালের আগেই গলায় মালা পরে খালাস।
একবার আমাদের ফ্লোরে মোটামুটি সুন্দরী এক মেয়ে এলো, আমাদেরই অন্য ডিপার্টমেন্টে চাকরী করে। কাজ শেষে চলে যাওয়ার পর এক সিনিয়ার নারী কলিগ খুব উৎসাহ নিয়ে তার খোঁজখবর করতে এলেন- কোথায় চাকরী করে, কোথ্থেকে পাশ করেছে ইত্যাদি। আমরা খুব তাড়াতাড়ি তার উচ্ছাসে ঠান্ডা পানি ঢেলে দিলাম, "আপু মেয়েটা ম্যারিড"। উনি ছোটখাট একটি চিৎকার দিয়ে উঠলেন, "কী বলো? এই পিচ্চি মেয়েটার বিয়ে হয়ে গেছে?" মনে হয় কল্পনার চোখে উনার কোন বিবাহযোগ্য দেবরের সাথে মেয়েটার বিয়ে প্রায় দিয়েই ফেলেছিলেন আর কি! একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, একটা সুন্দরী মেয়ে দীর্ঘ ৪ টি বছর বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় (সম্ভবতঃ এনএসইউ) ড্যাং ড্যাং করে ঘুরে বেড়িয়েছে- কেউ তাকে প্রোপোজ করবেনা, কেউ তাকে এনগেজ করবেনা এতটা আশা করা কিছুটা বাড়াবাড়ি বৈকি। তাছাড়া এই সময়ে নিশ্চয়ই অনেক বিয়ে, জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছে, সেখানে কত বড়বোন, ভাবী, খালাম্মার চোখ পড়েছে তার উপর! এতসব চোখ এড়িয়ে একটা সুন্দরী মেয়ের দীর্ঘদিন অবিবাহিত থাকাটা খুব বিরল একটা ব্যাপার।
সুতরাং আগে থেকে গ্রাউন্ড ওয়ার্ক করা না থাকলে সুন্দরী এবং উচ্চশিক্ষিতা পাত্রী পাওয়া যাবেনা এটা মোটামুটি নিশ্চিত। এখন আপনি যদি যেকোন মূল্যে সুন্দরী চান তাহলে সদ্য ইন্টার পাশ (বা অনার্স ফাস্র্ট ইয়ার) কোন 'পিচ্চি'কে বিয়ে করতে হবে, আর উচ্চ শিক্ষিতা পাত্রী চাইলে বাইরের সৌন্দর্য্যের ক্ষেত্রে ছাড় দিতে হবে। চয়েস আপনার। ভাগ্য ভাল হলে দু'এক জন সুন্দরী উচ্চ শিক্ষিতা পাত্রীর সন্ধান পাওয়া যায় কিন্তু তাদের চাহিদা থাকে আকাশছোঁয়া। দুটো ঘটনার কথা বলতে পারিঃ প্রথমটিতে মেয়ের ডিমান্ড ছিলো ছেলের ঢাকায় বাড়ি থাকতে হবে, দ্বিতীয়ক্ষেত্রে মেয়ের দাবী- পাত্রের ফ্যামিলিকে তিন পুরুষ ধরে ঢাকায় বসবাসকারী হতে হবে।
চলবে........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

