somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাত্রী দেখার হিসাব নিকাশ- শেষ পর্ব

২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

//আগের পর্বগুলো পড়ুন এখানে-
Click This Link

নিজের আর কয়েকজনের বন্ধু-বান্ধবের জীবনের অভিজ্ঞতা নিয়ে শুরু করেছিলাম এই সিরিজ। এক বন্ধু এর মধ্যে বিয়ে করেছে, একজন এখনো ঘুরপাক খেয়েই যাচ্ছে আর একজন লন্ডন থেকে এসেছিলো পাত্রীর খোঁজে কিন্তু পছন্দমত না পাওয়ায় আবার ফিরে গেছে। যা হোক, আবার হিসাব নিকাশে ফিরে আসি।



শুধুমাত্র ঘনিষ্ঠ আত্নীয়-স্বজন আর শুভাকাংখীদের পাত্রী দেখতে বলুন
এই একটা ভুল অনেকেই করে, যাকে তাকে বলে বেড়ায়- এই আমার জন্য একটা ভাল 'মেয়ে' দেখোনা? আপনি না বললেও হয়ত আপনার বাবা-মা বলে বেড়াচ্ছেন (আমার বেলায় এরকম হয়েছিলো)। পরবর্তীতে এ নিয়ে সিরিয়াস জটিলতা সৃষ্টি হয়। একটু বুঝিয়ে বলি, সত্যিকারের শুভাকাংখী ছাড়া আপনি যাকেই 'মেয়ে' খুঁজে দেয়ার কথা বলবেন সে প্রথমেই চিন্তা করবে তার সার্কেলের মধ্যে বিবাহযোগ্য কোন মেয়ে আছে কিনা। এখন সেই মেয়ে আপনি যেরকম চাইছেন আদৌ সেরকম কিনা এটা সে মোটেই দেখবেনা, সে তার নিজের হিসাব করবে। হয়ত তার বস মেয়ের জন্য পাত্র খুঁজছেন, এখন আপনার মত 'সুপাত্রে'র (যদি হয়ে থাকেন) সাথে যদি বিয়েটা লাগিয়ে দেয়া যায় তাহলে তার সুনজরে পড়ার সম্ভাবনা আছে.....এরকম নানা হিসাব। এই লোক শেষ পর্যন্ত চেষ্টা করবে বিয়েটা হওয়ানোর জন্য এবং ফাইনালি যখন হবেনা তখন সম্পর্কটা নষ্ট হবে।
তাই পাত্রী দেখার কাজে রিক্রুট করুন কেবল একান্ত আপনজনদের যারা নিঃস্বার্থ ভাবে শুধু 'আপনার কথা' বিবেচনা করে আপনার জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গিনী খোঁজার চেষ্টা করবে।

ঘটকের কাছে শুধু ভাল পাত্রের খোঁজ থাকে, ভাল পাত্রীর খোঁজ থাকেনা
অনেকে উপায়ন্তর না দেখে ঘটকের শরনাপন্ন হয়। কিন্তু ঘটকের কাছে কখনোই আপনার পছন্দের পাত্রীর সন্ধান পাবেননা। কারণ পছন্দ হওয়ার মত পাত্রী ঘটক পর্যন্ত আসার সুযোগ পেলে তো? সেই অষ্টম শ্রেণী থেকে তার বাসায় সম্ভাব্য শ্বশুর-শ্বাশুরীদের লাইন পড়ে আছে।

শেষ কথা
পাত্রী দেখার হিসাব নিকাশে যদি আপনাকে বসতে হয় তাহলে সেটা আমি মনে করি আপনার জীবনের একটা পরাজয়। কাছাকাছি বয়সের পছন্দের একটা মেয়েই হতে পারে আপনার সবচেয়ে ভাল জীবনসঙ্গী। কিন্তু এরকম মেয়েকে পেতে হলে আপনাকে ছাত্র জীবনেই তৎপর হতে হবে কারণ আপনার চোখে যে পছন্দনীয় অন্য অনেকের চোখেই সে তা-ই হওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারেই কোমর বেঁধে লেগে পড়ুন। একটি মেয়ের অনুপ্রেরণা আপনাকে ক্যারিয়ারেও ভাল করতে সাহায্য করবে (কারণ ক্যারিয়ার ভাল না হলে তো মেয়েটাকে হারাবেন)। পাত্রী দেখার অভিজ্ঞতা বিশেষ করে ট্রায়াল এন্ড এররের ব্যাপারগুলো সত্যি খুব বেদনাদায়ক- আপনার জন্য এবং আপনার 'না' করে দেয়া সম্ভাব্য পাত্রীদের জন্যও। তাই পাত্রী দেখার চলন আস্তে আস্তে আমাদের সমাজ থেকে যেন লোপ পায় সেই কামনাই করি।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৪০
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×