somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেবেলার যত মজার খেলা ৪ (মার্বেল খেলা)

০৮ ই মে, ২০০৯ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৩য় পর্ব

দোগার তেগার সাবকুছ, নো দুর্গী নটকুছ
দোগার তেগার সাবকুছ, নো দুর্গী নটকুছ


কুড়ি থেকে পঁচিশ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেবেলার স্মৃতিগুলো যখন চোখবুজে মনে করার চেষ্টা করি তখন এই লাইনগুলো নার্সারী রাইমের মত মাথার ভেতরে দূরের ঘন্টা ধ্বনির মত টুনটুন করে বাজতে থাকে। যারা মার্বেল খেলেছেন তারা জানেন এই কথাগুলোর মানে কি। আর যারা জানেন না তারা ধৈর্য্য ধরে পড়তে থাকুন।

হ্যাঁ, আজকে মার্বেল খেলা নিয়ে লিখবো। এই খেলা কয়েকটি কারণে বিশেষ ভাবে উল্লেখের দাবী রাখে। প্রথমত: এটা ছিলো এক ধরণের নিষিদ্ধ খেলা। অভিভাবকদের ধারণা এটা বস্তির পোলাপানের খেলা, কোন ভদ্র শিক্ষিত ঘরের ছেলে এটা খেলতে পারেনা। এই খেলার এক্সপার্ট হিসেবে যাদের নামডাক ছিলো তারা সবাই এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তারপর মার্বেল খেলায় হারজিতের পর মার্বেল হাত বিনিময় হয় যা মোটেই মাগনা জিনিস নয়-কিনতে পয়সা লাগে, কাজেই এর মধ্যে একটা জুয়ার গন্ধ আছে। মার্বেল কেনার জন্য বাপের পকেট মারার প্রচুর উদাহরণ দেখা গেছে। দ্বিতীয়ত: মার্বেল খেলা মাত্র দুজনেও খেলা যায়। কাজেই 'শাম' যদি বেশী নাও পাওয়া যায় কোন সমস্যা নাই, একা একা খেলেও মজা পাওয়া যায়।

মার্বেল খেলার দুটো ভার্শন প্রচলিত ছিলো। একটা হচ্ছে 'ডিপ' খেলা আরেকটার নাম ভুলে গেছি তবে নিয়মকানুন মনে আছে। 'ডিপ' খেলায় দুই থেকে শুরু করে ৮/১০ জন খেলতে পারতো। বাড়ীর পাশে ছোট খোলা জায়গায় এই খেলা হতো। একটা ছোট গর্ত খোঁড়া হতো যার নাম ডিপ। সবাই একটি নির্দিষ্ট দূরত্ব হতে মার্বেল ছুঁড়তো। যার মার্বেল ডিপের সবচেয়ে কাছে পড়তো সে সবার আগে খেলার সুযোগ পেতো। প্রথমে ডিপ লক্ষ্য করে আঙ্গুলে মার্বেল ছুঁড়ো, ডিপে ফেলো, তারপর সুবিধামত প্পতিপক্ষের যেকোন মার্রেল লক্ষ্য করে মার্বেল ছুঁড়ো। লাগলে সেই মার্বেল তোমার। অবশ্য প্রতিপক্ষ অন্য একটি মার্বেলও ইচ্ছা করলে দিতে পারে।

দুটি নাম খুব প্রচলিত ছিলো এ খেলায়- ডাগ্গি আর চুঁই। সবচেয়ে গোলাকার এবং সুবিধাজনক মার্বেল, যেটা দিয়ে খেলা সবচেয়ে সহজ তাকে বলা হতো ডাগ্গি। প্রতিটা খেলোয়াড় তার ডাগ্গি কোন ভাবেই হাতছাড়া করতোনা, কারণ এটা দিয়েই সে খেলে। আর সবচেয়ে ছোট মার্বেলকে বলা হতো চুঁই। প্রতিপক্ষের খেলোয়াড় আমার মার্বেল লক্ষ্য করে মারার আগে আমার কাজ হতো ডাগ্গির বদলে চুঁই বসানো যাতে সহজে লাগাতে না পারে। খেলার শুরুতে যে 'সাবকুছ' বলতো সে মার্বেল সই করে মারার আগে মার্বেলের জায়গাটা পরিস্কার করে নেয়ার অধিকার পেত। আর 'নটকুছ' মানে এই সুবিধা প্রতিপক্ষ পাবেনা। 'দোগার তেগার' মানে এক সাথে দু'তিনটা মার্বেলে মারার অধিকার।

এবার আসি পরের ভার্শনে। এখানে অংশগ্রহণকারীরা সবাই ১/২/৩ টি করে মার্বেল জমা দিত। তারপর লটারি করে ঠিক করা হতো কে আগে মারবে। তারপর একটি নির্দিষ্ট দূরত্ব হতে সবগুলো মার্বেল ছোঁড়া হতো। প্রতিপক্ষের সবাই মিলে একটি মার্বেল কে ঠিক করতো যেটাকে লাগানো সবচেয়ে সহজ। তারপর ঐটা ছাড়া অন্য যেকোন মার্বেলে লাগাতে পারলে সব মার্বেল তার।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×