ছয় মাস ধরে ব্লগে আছি। একটা জিনিস এর মধ্যে বুঝে গেছি এক একজনের ব্লগ পড়ার ধরণ এক এক রকম। মাঝে একজন ব্লগারের কমেন্টে পড়েছিলাম উনি প্রথমে পছন্দের ব্লগারদের নাম সার্চ দিয়ে বের করেন তারপর তাদের নতুন কোন লেখা থাকলে পড়েন, প্রথম পাতা-সংকলিত পাতা এগুলোর দিকে ভুলেও তাকান না। তাই জানতে ইচ্ছে হয় আরো কি কি বিচিত্র পদ্ধতি আছে ব্লগ পড়ার?
আমার নিজের পড়ার ধরণ খুবই সাধারণ। প্রথম পাতা থেকে শুরু করি, যে লেখা পছন্দ হয় (টাইটেল, লেখকের নাম বা কমেন্টের সংখ্যা দেখে) সেটা আরেক ট্যাবে ওপেন করি। এভাবে ৫/৬ পাতা পর্যন্ত যাই হাতে সময় থাকলে। তারপর আমার নিজের ব্লগে পছন্দের ব্লগারদের লিংক আছে। এক ফাঁকে ঢুঁ মেরে দেখে নেই তারা নতুন কোন লেখা দিলেন কিনা।
আরেকটা জিনিস মনে পড়লো, অন্য কারো ব্লগে ঢুকে তার শো কেসে একবার চোখ বুলিয়ে নেই। ইন্টারেস্টিং কিছু পেলে সেটাও পড়ি।
মোটামুটি এই হলো আমার কাহিনী, এবার আপনাদের 'কাহিনী' গুলো যদি একটু কষ্ট করে বলতেন.......
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৯ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



