somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে ঝড় তোলা ৩টি বই

১৩ ই জুন, ২০০৯ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটবেলা থেকেই বইয়ের পোকা, খাবারের প‌্যাকেটের লেবেল পর্যন্ত গভীর মনোযোগে দিয়ে পড়ি। তাই প্রিয় বইয়ের আলোচনা করতে গিয়ে বই বাছাইয়ের কাজ বেশ ঝামেলার বৈকি। সেজন্য 'প্রিয়'র ঝামেলায় গেলাম না বরং যে বইগুলো পড়ার পর মনের মধ্যে একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে গিয়েছিলো তাদের কথাই আজ বলবো।

মনে ঝড় তোলা বই নং- ১
প‌্যাপিলন

যে গল্পের প্রতিটা পাতাই অবিশ্বাস্য কিন্তু পরে যদি জানতে পারেন এটা গল্প নয় বরং পুরোপুরি সত্য কাহিনী তখন মনের অবস্থাটা কি দাঁড়ায়? প‌্যাপিলন এমনই এক অসাধারণ এডভেন্চারের গল্প যা কল্পনাকেও হার মানায়।
এক জেল পলাতক কয়েদীর কাহনী, চলার পথে যাকে মোকাবেলা করতে হয় বিপদের পর বিপদ। জন্ম হয় অকৃত্রিম বন্ধত্বের আর মুখোমুখি হয় চরম শত্রুর। দুটো ঘটনার কথা বিশেষ ভাবে মনে পড়ছে। জলজ্যান্ত একটা মানুষকে হাত পা বেঁধে পিঁপড়ার ঢিবির মধ্যে ছেড়ে দেয়া হয়। খুবই 'খতরনাক' লোক ছিলো সে, কিন্তু প্রায় ৩/৪ দিন ধরে সে যে অসহ্য কষ্ট পেয়ে মারা যায় তাতে শিউরে না উঠে পারা যায়না। তারপর গীর্জায় শেষকৃত্য অনুষ্ঠানের ঘন্টা শুনেই জমায়েত হতো শত শত হাঙ্গর- কি খুশী! আজ ভোজ হবে। মৃতদেহটা সাগরে পড়া মাত্র..........।

মনে ঝড় তোলা বই নং- ২
ওয়ান হানড্রেড ইয়ারস অফ সলিটিচিউড

এক রহস্যময়, স্বপ্নীল ভূবনের হাতছানি এই বই। চেনা চরিত্রগুলোও যেন কেমন অচেনা। হোসে বুয়েন্দিয়া পরিবারের সাত পুরুষের কাহিনী। ভারতবর্ষের এক জিপসী দল নিয়ে এসেছিলো অচেনা ভাষায় লেখা একটা খাতা। কেউ জানেনা কি লেখা আছে সেখানে। কাহিনী গিয়ে সাত পুরুষে খতম হওয়ার পর জানা গেল সংষ্কৃত ভাষায় লেখা সেই খাতায় আছে- বুয়েন্দিয়া পরিবারের শেষ পরিণতি। 'প্রথম জন মরিবে গাছে, শেষ জনের মরণ হবে পিঁপড়ায়'।......মনে পড়লে এখনো গা ছমছম করে।

মনে ঝড় তোলা বই নং- ৩
দ্যা ওয়াকিং ড্রাম

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওয়েষ্টার্ন লেখক (যিনি স্যাকেট পরিবারের কাহিনী লিখেছেন, সেবার ওয়েষ্টার্নে যার নাম ওসমান পরিবার) লুই লামুর লিখেছেন এই বই যদিও এটি মোটেই ওয়েষ্টার্ন কাহিনী নয়। বরং এটি ১৩/১৪ শতকের এক ইংরেজ নাবিকের কাহিনী যে নিজের দেশ থেকে জীবন বাঁচাতে তৎকালীন মুসলিম স্পেনে চলে আসে। তারপর শুরু হয় এক মনোমুগ্ধকর এডভেন্চারের যেখানে সে ভ্রমণ করে তখনকার জ্ঞান বিজ্ঞানের শীর্ষে থাকা মুসলিম সাম্রাজ্যের এক দেশ থেকে আরেক দেশে। বাংলাদেশের গ্রামের কৃষক আমেরিকা গেলে তার যে সম্ভাব্য প্রতিক্রিয়া হতে পারে মোটামুটি সেই রকম প্রতিক্রিয়াই তার হতে থাকে মুসলমানদের সভ্যতার বিভিন্ন নিদর্শন দেখে। সাথে আছে প্রেম, বিরহ, যুদ্ধ, রাজনীতি ইত্যাদি। তখনকার জীবনপ্রণালী, খাবার-দাবার, যুদ্ধ-সংগ্রাম- এত সাবলীল ভাষায় বর্ণিত যে মনে হবে চোখের সামনে দেখছি। বিশেষ করে তখন ব্যবসায়ীদের (যারা এক দেশ থেকে আরেক দেশে পণ্য নিয়ে যেত) জীবন যে কত কঠিন ছিলো তা ভাল ভাবে বুঝতে পারবেন এই বই পড়লে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০০৯ সকাল ১১:২৫
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×