somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাত্রাতিরিক্ত ভোগবিলাসই কি বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি?

২৬ শে জুন, ২০০৯ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটবেলায় শুনতাম 'অপচয়কারী শয়তানের ভাই'। কিন্তু আজ চারদিকের অবস্থা দেশে মনে হয়, ভাগ্যিস লোকজন অপচয় করে! যদি না করতো তাহলে লাখ লাখ মানুষ না খেয়ে মরতো। বুঝলেন না তো? ঠিক আছে, বুঝিয়ে বলি তাহলে..........

এক সময় ব্যাংকে চাকরী করায় বাংলাদেশের পোশাক শিল্পের সাইজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। কি বিশাল পরিমাণে কাপড় যে তৈরী হয়, শার্ট-প‌্যান্ট থেকে শুরু করে সোয়েটার, গেন্জী-আন্ডারওয়ার পর্যন্ত। এই কাপড়ের বেশীর ভাগই যায় আমেরিকা আর ইউরোপে। আর ঐ সব দেশে যে শুধু বাংলাদেশের কাপড়ই যায় তা নয়, আরো অনেক দেশের কাপড়ই যায়। বরং ইউরোপ আমেরিকার মার্কেটে বাংলাদেশী কাপড়ের শেয়ার খুব বেশী হলে ১০% হবে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে এত কাপড় কারা ব্যবহার করে? কিভাবে ব্যবহার করে? একটা মানুষের বছরে কত কাপড় লাগে?

আমেরিকার ৩০ কোটি মানুষ আমাদের দেশ তো বটেই সেই সাথে চীন, ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান, মেক্সিকো সহ আরো বহুদেশের রপ্তানী করা কোটি কোটি পিস কাপড় ব্যবহার করছে। যদি তাদের কাপড় ব্যবহারের পরিমাণ আমাদের একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মত হতো তাহলে এই দেশগুলোর রপ্তানী করা এত কাপড় কে ব্যবহার করতো? লক্ষ লক্ষ গার্মেন্টস কি বেকার হয়ে যেতনা? আর ঐ গার্মেন্টসে কাজ করা মানুষগুলোর কথা না হয় বাদই দিলাম। তারমানে কি? অপচয়-ভোগবিলাস জিন্দাবাদ? বাস্তব চিন্তা করলে অবস্থাটা কিন্তু সেরকমই দাঁড়ায়।

শুধু কাপড় কেন মোবাইলের কথাই ধরুন না। নোকিয়া এন ৭০ তো মনে হয় সেদিন এলো কিন্তু তারপর এন সিরিজেরই কত গুলো সেট এসেছে। একটা ভাল ব্র্যান্ডের মোবাইল হেসে খেলে ৩/৪ বছর ব্যবহার করা যায়। ভাগ্যিস সবাই তা করেনা, যদি তাই করতো তাহলে 'নোকিয়া-স্যামসাং-এলজি' এরা সবাই পথে বসে যেত সেই সাথে বেকার হতো অনেক মানুষ। (আমি নিজেই মনে হয় গত ৩ বছরে কমপক্ষে ৩ বার সেট বদলেছি) ;)

তারপর অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ৯৮ দিয়ে কি এখনো কাজ চলেনা? কিন্তু গত ১০ বছরে কত কিছু এলো গেলো '২০০০', এক্সপি, ভিসতা.......। আমরা না হয় ৫০ টাকার সিডি কিনি, কিন্তু পশ্চিমা দুনিয়ার বেশীরভাগ লোক তো পয়সা দিয়ে কিনছে। যদি পুরনো '৯৮' এই পড়ে থাকতো তাহলে বিল গেটস সাহেবের আর শীর্ষ ধনী হওয়া লাগতোনা।

আরেক অপচয় হয় গাড়িতে, ৩/৪ বছর ব্যবহার করেই ফেলে দাও। অথচ ৪০ বছরের পুরনো ভক্সওয়াগন দিব্যি চলতে দেখি রাস্তায়। কিন্তু না ফেলেই বা উপায় কি বলেন? গাড়ি কোম্পানী গুলোকে তো বাঁচাতে হবে। ;) এরকম উদাহরণ আরো দেয়া যায় কিন্তু সবকিছুর মূল কথা হচ্ছে 'ভোগবিলাস জিন্দাবাদ'। কিছুলোক মাত্রাছাড়া ভোগ করছে বলেই কোটি কোটি গরীব মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×