প্রথমেই বলে নেই Week 2 এর খেলা শেষ হয় নাই, রবিবার পর্যন্ত চলবে। তবে বড় দলগুলোর প্রায় সবারই খেলা শেষ (আর্সেনাল ছাড়া) আর অফিসও ছুটি, তাই ভাবলাম লেখাটা এখনই দেই। দরকার হলে পরে আপডেট করা যাবে। আর হ্যাঁ, যারা খেলার ইনফরমেশন খুঁজছেন তাদের জন্যেও এই লেখা না। এখানে আমরা ফুটবল ভক্তরা মন খুলে 'জ্ঞানী'
এই সপ্তাহে আমার 'পিক অব দ্যা উইক'- হাল সিটির বিরুদ্ধে টটেনহামের বড় জয়, ৫-১ গোলে। সাথে জারমেইন ডিফোর হ্যাট্রিক। হ্যাঁ, ম্যান ইউ হেরেছে কিন্তু তারা গত সিজনের শুরুতেও এভাবে কিছু ম্যাচ হেরেছিলো (এবং যথারীতি সিজন শেষে ঠিকই শিরোপা জিতেছে)। তাছাড়া লিভারপুল বড় ব্যবধানে জিতেছে স্টোকের সাথে (জিততেই পারে, নিজেদের মাঠ বইলা কথা)। কিন্তু টটেনহামের ব্যাপারটা এই সিজনে নাটকীয় কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে আমার মনে হয়। লীগ টেবিলের ৩য়, ৪র্খ আর ৫ম স্থান নিয়ে ভাল লড়াই হবে লিভারপুল, ম্যান সিটি আর্সেনাল আর টটেনহামের মাঝে। গতবারের ৫ম স্থানে থাকা এভারটনকে হিসাবের বাইরেই রাখতে হচ্ছে, ওরা এবার প্রথম ১০ এ থাকতে পারবে কিনা সন্দেহ।
হ্যারি রেডন্যাপ অনেক দিন ধরেই প্রিমিয়ারশীপের বিভিন্ন দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। টটেনহামে যোগ দেয়ার আগে পোর্টসমাউথে ছিলেন এবং ভাল পারফর্মেন্স দেখিয়েছিলেন। এবারের ট্রান্সফার সিজনে খুব চিন্তাভাবনা করে নতুন কিছু খেলোয়াড় কিনেছেন যারা ভাল পারফর্ম করবে বলেই আশা করা যায়। ডিফো- ক্রাউচ- প্যালাসিওস এরা হয়ত সুপারষ্টার না কিন্তু প্রিমিয়ার লীগে কার্যকর প্লেয়ার। সাথে আছে গতবারে কেনা লুকা মডরিচ। ইংলিশ লীগের সাথে মানিয়ে নিতে নিতেই গত সিজনটা চলে গেছে মডরিচের। তাই আশা করা হচ্ছে এই সিজনে সে পূর্ণ মাত্রায় 'প্রস্ফুটিত' হবে। লেননের খেলা কেউ খেয়াল করেছেন? দূর্দান্ত স্পীড, যদিও বয়স কম বইলা সেরকম ফিনিশ দিতে পারেনা।
দূর্দান্ত সব গোল হয়েছে এই সপ্তাহে। ডিফোর হ্যাট্রিকের ২টা গোল চমৎকার ছিলো। লিভারপুলের ২য় গোলটা অসাধারণ, ছোট ডি বক্সের মধ্যে গ্লেন জনসনের বাইসাইকেল কিক।
ম্যান ইউ সম্পর্কে একটা কথা না বলে পারছিনা। বার্বাতভ আর ন্যানি যদি পারফর্ম না করে, রেড ডেভিলদের শিরোপা জেতার কোন আশা নেই। রোনাল্দো ছিলো সিজন প্রতি ৩০ গোল করা প্লেয়ার। এখন সে নাই, তার গোল গুলা তো কাউকে না কাউকে করতে হবে। রুনি গতবারের চেয়ে ১০ গোল বেশী করবে বলে আমার মনে হয়না। মাইকেল ওয়েন ইজ অ্যা গ্রেট লুজার। লিভারপুল ছেড়ে মাদ্রিদে জয়েন করাটা ছিলো ওর ক্যারিয়ারের সবচেয়ে বাজে ডিসিশন। ঐখান থেকে আর উঠে দাঁড়াতে পারে নাই, পারবেও না। ফুলের ঘায়ে মূর্ছা গেছে পুরো খেলোয়াড় জীবনে। হারগ্রীভস থাকলে ভাল হতো।
লিভারপুলের ৪-০ গোলের জয়ে আশাবাদী হওয়ার কিছু নাই। জেরার্ড- টরেসের কেউ ইনজুরিতে পরলে এই দলের কি হবে ভাবতেই শিউরে উঠি। (সাপোর্টার বইলা)
সামনে আর্সেনালের খেলা দেখার অপেক্ষায় আছি। প্রথম খেলায় তো ৬টা দিছিলো, ২য় খেলায় কয়টা দিবো আল্লাই জানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



