somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজুসের 'জট্টিল' অফার

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজুসের একটা নতুন অফার এসেছে- ৪৯ পয়সা আর ৬৬ পয়সায় নাকি কথা বলা যাবে। মফস্বলের কলেজে পড়া যুবক রহিমুদ্দিন খুবই আহ্লাদিত অফারটা দেখে। তার একটা ডিজুস সিম বেশ কিছুদিন ধরে পড়ে আছে। সে ভাবছে সিমটা আবার চালু করবে, ডিজুসের কম রেটে কথা বলে কিছু অর্থ সাশ্রয় করবে। কিন্তু মনের মধ্যে কেমন একটা সন্দেহ হচ্ছে, মোবাইল কোম্পানীগুলোর সব অফারেই নাকি কোন না কোন 'পেজগী' থাকে। বন্ধুদের সতর্কবাণীগুলো সে উপেক্ষা করতে পারলোনা। অফারটা একটু যাচাই করতে ফোন দিলো কাস্টমার কেয়ারে.................। চলুন শুনি তাদের (কাল্পনিক) কথা বার্তা।

..................'হ্যালো, আমি কাস্টমার ম্যানেজার **** বলছি। কিভাবে সাহায্য করতে পারি?'

'জ্বি, মানে.........ডিজুসের নতুন অফারটা নিয়া একটু কথা কইতে চাইছিলাম। আমার একটা ডিজুস সিম আছে, ঐটা যদি চালু করি তাইলেই তো আমি ৪৯ আর ৬৬ পয়সা রেটে কথা কইতে পারুম, ঠিক না আফা?'

'ইয়ে, না ঠিক তা না। চালু করলেই আপনি কথা বলতে পারবেন না। আপনাকে একটা এসএমএস পাঠাতে হবে ৩০৩০ নাম্বারে।'

'ধুর! আবার এসএমএস? এসএমএস মানেই তো ২ টাকা।.........আইচ্ছা ঠিক আছে, কম রেটে কথা কওনের লিগা না হয় ২ টাকা খরচই করলাম। এসএমএস পাঠানোর পর তো আমি কম রেটে কথা কইতে পারুম?'

'না, আপনি তারপরও পারবেন না। এই অফারটা উপভোগ করতে আপনাকে কমপক্ষে ১০ টাকার কথা বলতে হবে। তারপর..........'

'হায় হায় কি কয়? আমি সারাদিনে মোবাইলের পিছনে বড় জোর ২০ টাকা খরচ করি কিনা সন্দেহ, তাছাড়া আমার সিম তো আর একটা না ;) আইচ্ছা যাউক, কম রেটের লাইগা বেবাক কথাই না হয় ডিজুসে কমু। কিন্তু ১০ টাকার কথা কওনের পর কম রেট পামু তো?'

'হ্যাঁ, অবশ্যই পাবেন'

'রাতদিন ২৪ ঘন্টা?'

'না না, রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই রেটে কথা বলতে পারবেন।'

'খাইছে! সন্ধ্যা ৬টার পরই তো বেশীর ভাগ কথা কই। আইচ্ছা যাউক, এখন থিকা তো এই রেটেই সবসময় কথা কইতে পারুম?'

'না না, একবার এসএমএস করলে ৭দিন পর্যন্ত আপনি অফারটি উপভোগ করতে পারবেন।'

'..............আবার এসএমএস. আবার ২ টাকা।' /:)

'আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমাদের অফার কিন্তু সীমিত সময়ের জন্য। ২৭ তারিখের পর এসএমএস পাঠালেও কিন্তু এই অফার পাবেন না।'

'..................তর অফারের গুষ্ঠি কিলাই' X(X((







সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১০
১৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×