ভালোবাসতে জানাও কিন্তু একটা আর্ট!

০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫১

শেয়ারঃ
0 0 0

পৃথিবীতে বাঁচতে হলে অনেক কাজ জানতে হয়। তার ভিতর একটি বড় আইটেম হচ্ছে ভালোবাসা। যে জিনিষটি না জানলে ভালো মানুষ হওয়া যায় না। আর ভালোবাসাও একটা আর্ট। যা দিয়ে রাঙানো যায় মনকে। আমি ভালোবাসি শুধু একজনকে। যে আমাকে নিয়ে ভাবে। যার জন্য বসে থাকি প্রহরের পর প্রহর। যাকে ভেবে আমার কেটে যায় সারা বেলা এমনকি অন্ধকার রাত্রি। জানতে চান সে কে? না তা বলা যাবে না। কারন আমার ভালোবাসা এমন এক জায়গায় পৌছেছে যা আমি আর আমার সে ছাড়া আর কেউ শেয়ার করতে পারবে না। তবে কেন লিখলাম? হ্যাঁ আসলে ব্লগের বন্ধুদের মাঝে ভালো গল্প করার কথা ভেবেই লিখা। আমি চাই ব্লগে বসেই আমার প্রিয়কে খুজবো। যদি তার সাড়া পাই। তবেই তো আমার অপেক্ষার পালা শেষ হবে। তাকে যে দিন স্বপ্নে দেখি সে দিন থেকেই মন উজাড় করে ভালোবাসতে লাগলাম। জানিনা এ অপেক্ষার শেষ কোথায়। তার জন্য আমি আঁচল বিচিয়ে সাজিয়ে রেখেছি অনেক অনেক ভালোবাসা, ভালোবাসা।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
ভাস্কর চৌধুরী বলেছেন: সুন্দর লিখেছেন।

ব্লগে বসে কি আপনার প্রিয়'কে পেলেন?
২. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭
জান্নাতুল ফেরদাউস বলেছেন: পাবো অবশ্যই। ধন্যবাদ ভাস্কর।
৩. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০১
মোঃ ইবরাহিম আরমান বলেছেন: আপু যাই কর।যদি তাকে সত্যি পেতে পার অথবা তুমি যদি তাকে তার ভালোবাসাটাকে শক্তিতে রুপানতর করে নিতে পার তবেই ভালোবাসতে যেও.... শুভ কামনা রইল।
৪. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০১
মোঃ ইবরাহিম আরমান বলেছেন: আপু যাই কর।যদি তাকে সত্যি পেতে পার অথবা তুমি যদি তাকে তার ভালোবাসাটাকে শক্তিতে রুপানতর করে নিতে পার তবেই ভালোবাসতে যেও.... শুভ কামনা রইল।
৫. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০১
মোঃ ইবরাহিম আরমান বলেছেন: আপু যাই কর।যদি তাকে সত্যি পেতে পার অথবা তুমি যদি তাকে তার ভালোবাসাটাকে শক্তিতে রুপানতর করে নিতে পার তবেই ভালোবাসতে যেও.... শুভ কামনা রইল।
৬. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০১
গন্ডমূর্খ বলেছেন: হুমম!!!
এক এক করে লিখে যান তার প্রতি আপনার একান্ত অনুভূতিগুলো। তার চোখে পড়তেও পারে।
৭. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০২
হমপগ্র বলেছেন: সুন্দর লেখা।
৮. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৩
সারওয়ারচৌধুরী বলেছেন: 'আমি চাই ব্লগে বসেই আমার প্রিয়কে খুজবো। যদি তার সাড়া পাই। তবেই তো আমার অপেক্ষার পালা শেষ হবে।'

ওয়াও!!!!! আমাকে পালাতে হবে!!! আমি ভালোবাসা থেকে যোজন যোজন দূরে থাকতে চাই!
৯. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
তুষারমানব বলেছেন: হুমম...আর্টস নিয়া পড়লেই মনে হয় ভালা হইত!
১২. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৩
সুখী মানুষ বলেছেন: ভলবাসা এমন একটা সহজ/জটিল বিষয় যা আমার মাথায় ঢুকে না:(। ভালবাসার আঁচল বিছায়ে রেখেও কেউ কেউ ভালবাসা পায়না। কেউ বা ছলনা করেই তারে পেয়ে যায়, যার মূল্য তারা দিতে জানেনা। কেউবা ভালবাসা যে পাচ্ছে তাই বুঝতে পারেনা, এরা সবচেয়ে অভাগা।
১৪. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৫
চতুরভূজ বলেছেন: ঠিক, একদম ঠিক , সবাই ভালোবাসতে জানে কিন্তু সবাই ভালোমত ভালবাসতে জানেনা।
১৫. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:২৮
খুশবু বলেছেন: ভালো কথা ভালোবাসার কথা
১৬. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৭
রিজভী বলেছেন: কুন ঝামেলা নাই, সব ক্লিয়ার!
১৭. ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৪১
আহমেদ শারফুদ্দীন বলেছেন: ব্লগে বইসা বইসা বগা খোঁজ !!! পাইলে ও পাইতে পারো। বাইচান্চের যে লাইসেন্স নাই।
সেকেন্ড লাষ্ট লাইনের "বিচিয়ে" হবেনা হবে বিছিয়ে।
১৯. ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৪
মানুষ বলেছেন: হারিকেনটা সাথে এনেছেনতো? ওটা জ্বেলে নিন, খুঁজতে সুবিধে হবে।
২০. ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:১৫
শিলা বলেছেন: দারুণ। ৫ এর কম দেয়া কি ঠিক হবে?
২১. ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২০
কালপুরুষ বলেছেন: মন যেখানে ক্যানভাস, দৃষ্টি যেখানে তুলি, ভাবনা যেখানে রং, অনুভব যেখানে নান্দনিকতা .... সেই শিল্প কী ভালবাসা না হয়ে পারে? ভালবাসা ঈশ্বরের গড়া সর্বশ্রেষ্ঠ শিল্পকলা... যা শুধুই মানুষের মধ্যে বিরাজমান।
২২. ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২৩
কালপুরুষ বলেছেন: ফেরদৌস, আপনার লেখায় বানানের দিকে একটু নজর দিতে হবে।
২৩. ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৮
প্রশান্ত বলেছেন: "জানিনা এ অপেক্ষার শেষ কোথায়।" ভালবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে বলে জোরে জোরে চিতকার দেন, হয়তোবা অপেক্ষার অবসান হয়ে যেতে পারে।
২৫. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৯
শিলা বলেছেন: ছবিটা চেনা চেনা। কোথায় যেন দেখেছিলাম!!!
২৬. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৬
এখনও গল্প লিখি বলেছেন: লেখার হেডিং দেখে মনে করেছিলাম বোধহয় ভালবাসার কিছু টেকনিক শিখব। যেহেতু এটা আর্ট।
তবে ব্যক্তিগত অনুভুতিভ প্রকাশও ভাল হয়েছে
২৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:০৩
উমারা বলেছেন: আপনার ছবিটা তো গ্রামীণ ফোন কোম্পানির একটি বিজ্ঞাপনের ছবি। ব্যাপারটা বুঝলাম না!
২৮. ১০ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৭
বসুরহাট বলেছেন: শিলা কি এ লোকটাকে চেনেন কিনা?
২৯. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৪২
স্বাধীন বাংলা বলেছেন: পাবেন অবশ্যই
ধন্যবাদ
মেহ্দী
http://www.blsbd.org
৩০. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:০৪
জান্নাতুল ফেরদাউস বলেছেন: রিজভী ভাই কদাচিত ছবি চেইন্জ কেন?

 

মোট সময় লেগেছে ০.৯২৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সবার মাঝে আমি একা_________নই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই