কোক এবং নারী!

২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩২

শেয়ার করুন:                   Facebook

জানতাম নারী কোমলতার প্রতীক। একে কেউ বলে মায়ের জাত, কেউ বলে বোনের আর কেউ বলে প্রেমিকার। আসলে যার যা ভাবনা।
কিন্তু ইদানিং কালে একটা বিষয় আমাকে খুব ভাবিয়ে তুলেছে। তা হলো নারীকে ব্যবহার করা হয়েছে পন্য হিসাবে। আন্তর্জাতিক ব্র্যান্ডের কোমল পানীয় কোকের বোতল নাকি দেখতে হুবহু নারীর আদলে তৈরি করা। তাই বলে নারীকে এভাবে প্রেজেন্ট করা কি উচিত হলো? নারীকে যে ভাবেই ডাকুন না কেন, তারাও আসলে মানুষ। তাদের একটা আত্বসম্মানবোধ নিশ্চই আছে। তাই বিজ্ঞাপন নির্মাতাদেরকে বিষয়টি খেয়াল রাখা জরুরী বলে মনে করছি।

আপনারা কি মনে করেন??

 

 

  • ৫২ টি মন্তব্য
  • ৪০৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
comment by: জেসন বলেছেন: এখানে নারীকে অবহেলা করা হয় নি।
মেয়েরা যেমন নমনীয় ও কোমল, সকলের কাছে প্রিয় সেই দিকে খেয়াল করে ডিজাইনটা নির্বাচন করা হয়েছে।
২. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫১
comment by: আরিফুর রহমান বলেছেন: ইংরেজিতে একটা কথা আছে...'সেক্স সেলস'.
অর্থ এরকম দাড়ায়: যেখানেই মানবী বা মানবের সাথে তার জৈবিক বৃত্তান্ত থাকবে সেখানেই মানুষ উতসুক হবে। পন্য এবং তার প্রচার এই সুত্রেরই সুবিধা নিচ্ছে মাত্র। 'কম কষ্টে বেশি লাভ' যেখানে সেখানেই তো বানিজ্য।

তবে হালকা উপস্থাপনার জন্য ১'র বেশি দেয়া গেলো না বলে দুখিত।
৩. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫২
comment by: গনডার বলেছেন: কুকের বোতল কে "hobble skirt" bottle" বলে। বিসতারিত উইকিতে দেকতে পারেন
৪. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৩
comment by: গনডার বলেছেন: কেন কুকের বোতলের ডিজাইন এমুন করা হয়েছিল এটা উইকিতে পাবেন
৫. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
comment by: রিজভী বলেছেন: তাই তো?
৬. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭
comment by: হমপগ্র বলেছেন: বাঙ্গালি সব কিছু নিয়া এত কন্ডফাইন্ড চিন্তা করে কেন?
এইটার মধ্যে খারাপ কিছুই আমি দেখলাম না। যারা খারাপ চোখে দেখেন তারা দেখবেন। কিন্তু জিনিস্টাকে কিন্তু ভাল চোখেও দেখা যায়।
৭. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০১
comment by: অন্যআনন বলেছেন: নারী হিসেবে অন্য কেউ কি এ জাতীয় বিজ্ঞাপনে গর্ববোধ করে? এটা আমার জানতে খুব ইচ্ছা করে।
আর কোকের বিজ্ঞাপনে যে নারীটাকে বা তার শরীরটাকে কোকের বোতলের সাথে মেলানো হচ্ছে, তিনি কিন্তু পুরুষ নন! এতো কিছু ভেবে কিন্তু তিনি বিজ্ঞাপনের মডেল হোননি! বা এ জাতীয় বিজ্ঞাপনের মডেল হতেও কিন্তু তিনি অবমাননা বোধ করেননি।
বাংলাদেশের মতো কনজারভেটিভ দেশে এ বিজ্ঞাপন মার খেলেও বাইরের দেশে কিন্তু হিট (নন-মুসলিম, মডারেট মুসলিম দেশ)। আমাদের দেশে একটা ড্রিংস আছে, নাম র্ভাজিন। কিন্তু দেখেন , ওরা কিন্তু এটা করতে পারেনি। যদিও ওরাও ওদের ব্র্যান্ডের নামে অন্য কিছু বেঁচতে চেয়েছে! আমার মাথায় আসে না একটা বেভারেজ ড্রিংস-এর নাম কেন, র্ভাজিন! যদিও ব্র্যান্ড হিসেবে ওরা ফ্লপ।
নন-ক্রিয়েটিভ এন্ড কমন এ্যাপ্রোচ একটা ব্র্যান্ড সমন্ধে মানুষের বিরক্তি উদ্রেক করে। ব্র্যান্ডের সফলতার সাথে কতোগুলো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, ঐতিহ্য ও সমসাময়িক চাহিদার ধ্রুবক জড়িত সেটা বাংলাদেশের বেশির ভাগ ম্যানুফ্যাকচার কোম্পানীগুলো কম জানে বা বোঝে।
আর, অবমাননার যে ব্যাপারটি আপনার চোখে লেগেছে, সেটা কিন্তু হতে পারে আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গীর প্রতিফলন। ফেয়ার এন্ড লাভলি পুরুষদের জন্য বাজারে এনেছে "ফেয়ার এন্ড হ্যান্ডসাম"। এটা পুরুষকে নায়কোচিত সম্মান এনে দেয়। যা রীতিমতো হাস্যকর। কিন্তু একজন পুরুষ হিসেবে আমি এতে অবমাননাবোধ করিনি। বরং করুণাবোধ করেছি ওদের ব্র্যান্ড ইমেজ বিল্ডআপের ধরণ দেখে।
একটি ব্র্যান্ড বড়োজোড় কনফিডেনস বেঁচতে পারে, কমনসেন্স নয়।
৮. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৯
comment by: জোনাকি বলেছেন: আমার থেকে মজা লাগে
৯. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১০
comment by: মফিজ বলেছেন: অনেক সময় দেখা যায় নারী স্বচ্ছায় পণ্য হতে আগ্রহী।একটি মেয়ে জানে যে,কোন একটি পণ্য বিক্রী করতে তার শারিরীক সৌন্দর্যকে ব্যবহার করা হচ্ছে,তবুও সে টাকার কারণে মডেল হচ্ছে।
১০. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২২
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: রিজভী ভাই আপনি কেমন আছেন?
১১. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৪
comment by: শিলা বলেছেন: ৫
১২. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৪
comment by: বিহংগ বলেছেন: হমপগ্রের সাথে একমত।
তবে বিষয়টি উপস্থাপনের জন্য ৫
১৩. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪
comment by: নিলু বলেছেন: একমত@জান্নাত আপু
১৪. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: নিলু আপনাকে ধন্যবাদ।
১৫. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫০
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: যদি কিছু মনে না করেন মফিজ ।
সব নারী কিন্তু মডেল নয়। তাই মনে হয় সবাই সমান নয়।
১৬. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: শিলা আপনাকেও ৫ দিয়েছি।
১৭. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: যে যেই ভাবে দেখে। আমার কাছে মনে হয় এইখানে একজন মেয়ের যে অপূর্ব সৌন্দর্য তার সাথে কোকের তুলনা করা হয়েছে। তবে এটা ঠিক যে এই সৌন্দর্যের কাছে শাসন, বাধা সবকিছুর বিধি নিষেধ ম্লান। সুন্দর সুন্দরই- আর তা ফুটে উঠেছে এই অ্যডে।

আর কেউ যদি মনে করে এইখানে পন্য হিসেবে মনে করা হয়েছে, সেইটাও হতে পারে।

এখন দেখা যায় এক কোরান হাদিস পইরা আখেরী জামানয় ৭৩টা সারি হবে। আবার এক বই পইড়া কেউ শের-এ-বাংলা আবার কেউ হয় ক্ষেতের কামলা হয়!

জান্নাতুলের ক্ষেত্রেও তাই হয়েছে! আর এটা একটা কথা এসব এ্যড যেসব দেশে চালানো হয় তারাতো দেখি আমাদের চেয়ে হাজার শিক্ষিত এবং উন্নত। আর এসব এ্যড নিয়া যেসব দেশে সমালোচনা হয়, সেসব দেশেই দেখি দুর্নীতি, চুরি বাটপারি, ধর্ষন বেশী হয়।যেমন পাকিস্তানে নাকি ধর্ষন কইরা পার পাইয়া যাওয়া সবচেয়ে সহজ, কিছুদিন আগেও তো ওখানে হুদুদ আইন চালু ছিলো!

জান্নাতী একটু জবাব দেও!
১৮. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০৪
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: উদাসী স্বপ্ন - মন্তব্যের জন্য ধন্যবাদ।
এখানে নারীকে শুধু যাচ্ছে তাই ভাবে ব্যবহারের নমুনা তুলে ধরা হলো। হাদিস কোরআন দেখলে বুঝবেন আল্লাহ নারীকে কতো সম্মান দিয়েছেন। আপনি ভালো থাকবেন।
১৯. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০৬
comment by: পজিটিভ বলেছেন: সহমত@উদাসী
২০. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০৮
comment by: মাহিরাহি বলেছেন: ৫ দিলাম
জিনিষটা আপত্তিকর কিনা এর বিচারের ভার আত্মসম্মানবোধ সম্পন্ন মেয়েদেরকেই দিতে। যাদের আচরন আত্মসম্মানবোধ সম্পন্ন একজন পুরুষ মানুষের মত।
২১. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০৮
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: পজিটিভ
এসেছেন বলে ধন্যবাদ।
২২. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০৯
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: মাহিরাহি
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৩. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:১৫
comment by: মাহিরাহি বলেছেন: আজকেই এস্কিমোর একটি পোষ্ট দেখলাম কর্পোরেট আমেরিকার দুষ্কর্মের উপর, যেখানে বলা হয়েছে ম্যাকডোনাল্ড খেয়ে একজন মানুষ কিভাবে অসুস্হ হয়ে পড়েছিল। আর এরাই যদি মেয়েদেরকে পন্য করে মুনাফা লাভের জন্য অবাক হওয়ার কিছু নেই।
২৪. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:১৭
comment by: মাহিরাহি বলেছেন: আজকেই এস্কিমোর একটি পোষ্ট দেখলাম কর্পোরেট আমেরিকার দুষ্কর্মের উপর, যেখানে বলা হয়েছে ম্যাকডোনাল্ড খেয়ে একজন মানুষ কিভাবে অসুস্হ হয়ে পড়েছিল। আর এরাই যদি মেয়েদেরকে পন্য করে মুনাফা লাভের জন্য অবাক হওয়ার কিছু নেই।
২৫. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:১৯
comment by: মুকুল বলেছেন: হু ম ম
২৬. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৬
comment by: মুহাম্মদ আলমগীর বলেছেন: এই সবের জন্য মূলত মেয়েরাই দায়ী।
এমন কতগুলো মেয়ে আছে যে টাকার জন্য সব করতে প্রস্তুত।ওরা টাকার জন্য নিম্ন মানের এড করতে দ্বিদা করে না।
আর কুক মুসলমানরা পান না করাটাই ভাল।কারণ এই কুক কোম্পানিটা খুবই শুক্ন ভাবেই ইসলাম কে আঘাত করেছে যা সহজে কেউ ধরতে পারবে না।কেমন ভাবে আঘাতটা করা হলো।ইংলিশ কোকাকোলা লেখাটা আপনি যদি আয়নাতে ওল্টা ভাবে ধরেন আয়নাতে আপনি দেখতে পাবেন আসলে ওটা কি লেখা আয়নাতে দেখা যাবে আরবিতে লেখা হইয়াছে লা মুহাম্মদ লা মক্কা মানে হলো=না মুহাম্মদ না মক্কা।لامحمدلامكة
যদি এইখানে ছবি দিতে পারতাম তাহলে আপনাদেরকে বুজাতে আমার সহজ হত।
তবে আমার জন্য এই পোস্টটা গুরুত্বপূন্ন ...।
এর পরেও যদি মেয়েরা মডেলরা এই দিকটা খেয়াল করে।
সেই জন্য জান্নাত কে অসংখ্য ধন্যবাদ
২৭. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১৭
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: মুহাম্মদ আলমগীর--->
সুন্দর যুক্তিসঙ্গত ও সময়োপযোগী উদাহরণ।
গোপন ও অজানা তথ্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
২৮. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৫
comment by: চতুরভূজ বলেছেন: ৫
জান্নাত,
মেয়েরাই এসবের জন্য দায়ী বলে আমারও মনে হয়। যখন কিছু কিছু মেয়ে নিজের মেধার প্রকাশ ঘটাতে ব্যার্থ হয় তখনই কেবল সৌন্দর্য্য আর আর তার যৌবনকে উপস্থাপন করে বিখ্যাত হতে চায়। কিন্তু বোকা মেয়েরা এটা ভেবে দেখেনা যে সৌন্দর্য্য ক্ষনস্থায়ী কিন্তু মেধা ধ্রুব। কিন্তু এতে আবার মেয়েদের দোষও দিতে পারিনা পুরোপুরি। সমাজটাই যেন কেমন করে মেয়েদের এমন হতে বাধ্য করছে। কল্পনা চাওলাকে কয়জন চেনে? জুহি চাওলাকে কে না চেনে? বুয়েটের অপিকে কে চেনে? অপি করিমকে কে না চেনে?
সুন্দর বিষয় উপস্থাপন করার জন্য-
২৯. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৬
comment by: পজিটিভ বলেছেন: মুহাম্মদ আলমগীর ভাই ! আপনার মত প্রকাশ করার অধিকার আছে, আপনি ছবি দিতেই পারেন। ছবি দেখেও যদি কোন দুর্বল মানুষের ঈমানটা শক্ত হই। ভাই, এই ইন্টারনেট টা কিনতু শয়তান মানুষরা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে, তাই আপনে আগে ইন্টারনেট ব্যবহার পরিহার করে আমাদের সামনে ঈমানের জলন্ত উদাহরন তৈরি করুন, তাতে আরো কিছু দুর্বল ঈমান শক্ত হবে।
৩০. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৯
comment by: গনডার বলেছেন: "চতুরভূজ বলেছেন :
২০০৭-১০-২০ ২১:২৫:৪৫
জান্নাত,
মেয়েরাই এসবের জন্য দায়ী বলে আমারও মনে হয়। যখন কিছু কিছু মেয়ে নিজের মেধার প্রকাশ ঘটাতে ব্যার্থ হয় তখনই কেবল সৌন্দর্য্য আর আর তার যৌবনকে উপস্থাপন করে বিখ্যাত হতে চায়।
""

হ এই জন্যই চতুরচুর বেশরীয়তী ফটু লাগাইচে প্রপাইলে
৩১. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৫
comment by: মাথামোটা বলেছেন: ব্লগের বিজ্ঞানী মুহাম্মদ আলমগীরের আবিস্কারে আমি উদ্বেলিত৷

তাকে নোবেল দেয়া হোক৷
৩২. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৭
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: চতুরভূজ সহমত এবং ধন্যবাদ।
৩৩. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫০
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: মাথামোটা আপনি মাথা চিকন করে চিন্তা করুন।
৩৪. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫২
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: মুকুল আপনি ভালো আছেন তো?
৩৫. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫২
comment by: ইসাবেলা বলেছেন: পুঁজিবাদী সমাজে মেয়েরা পণ্য হবে, এটাইতো স্বাভাবিক। যেকোনভাবে পণ্য বিক্রিই আসল কথা। এই বিজ্ঞাপনটা খুবই নোংরা। প্রথম টিভিতে দেখে হতভম্ব হ্য়ে গেছি, তারপর অভ্যস্ত হয়ে গেছি। কোক এর ডিজাইনটা মেয়েদের শরীরের বাঁক নিয়ে, এটা শুনেছি। ভার্জিন পান করুন- এর ইঙ্গিতটাও পরিস্কার। তবে বেশীরভাগ মেয়ে এসব নিয়ে চিন্তা ভাবনা করে না। তারা বরঞ্চ পণ্য হতেই বেশী আগ্রহী। এজন্যই লাক্স সুন্দরী হওয়ার জন্য সবাই দৌড় লাগায়। আমীন জুয়েলার্সে সুন্দরীরা ভিড় করে। ফেয়ার এন্ড লাভলী ঘষে চামড়া সাদা করার আপ্রাণ চেষ্টা করে আর কোম্পানী লালে লাল হয়ে যায় ব্যবসা করে। বহুজাতিক কোম্পানীর হাবিজাবি পণ্য দিয়ে বাজার দখল করতে তারা রিক্রুট করে তরুণীদের, প্রদর্শনীর স্টলে এবং দোকানে দোকানে জরিপের জন্য দাঁড় করিয়ে রাখে। তারপরে হ্য় আরো অনেক কিছু।
আর লিখতে ভালো লাগছে না। তার চেয়ে বসে বসে বরং সার্কাস দেখি!
৩৬. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৬
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: চতুরভুজ
গন্ডারের ছবিটা কেমন যেন গন্ডার গন্ডার লাগছে না। আপনি কি বলেন?
৩৭. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৯
comment by: চতুরভূজ বলেছেন: জান্নাত,
হা হা হা । ঠিক বলেছেন । নামেও যেমন কামেও তেমন।
@গনডার
একটা মেয়ের মুখের ছবি দেখানো বে-শরিয়তী কিনা আপনার আম্মাকে জিজ্ঞেস করবেন । নাস্তিকের মুখে শরিয়তের কথা মানায় না। আল্লাহ বিশ্বাস করে এরপর শরিয়তের কথা বলুন ।
৩৮. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৯
comment by: ডাক্তার অব নাজির শাঈল রমনপ্রিয় বলেছেন: আপনারা কোক খাওন ছাইড়া দেন
৩৯. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০২
comment by: মাথামোটা বলেছেন: ইংলিশ কোকাকোলা লেখাটা আপনি যদি আয়নাতে ওল্টা ভাবে ধরেন আয়নাতে আপনি দেখতে পাবেন আসলে ওটা কি লেখা আয়নাতে দেখা যাবে আরবিতে লেখা হইয়াছে লা মুহাম্মদ লা মক্কা মানে ঁহলো=না মুহাম্মদ না মক্কা
--------------------ঁ
ব্লগের বিজ্ঞানী মুহাম্মদ আলমগীরের এই আবিস্কারে আমি উদ্বেলিত।
তাকে নোবেল দেয়া হোক।
৪০. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০৩
comment by: ডাক্তার অব নাজির শাঈল রমনপ্রিয় বলেছেন: ওরে আমি নো-বাল দিবো
৪১. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:১০
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: "এখানে নারীকে শুধু যাচ্ছে তাই ভাবে ব্যবহারের নমুনা তুলে ধরা হলো। হাদিস কোরআন দেখলে বুঝবেন আল্লাহ নারীকে কতো সম্মান দিয়েছেন।"

আগেই বুঝছি যা কইছি তা আপনের মাথার উপর যে মহাকাশের উপর দিয়া যাইবো! যাই হোক আপনে যা কইছেন , আপনের মাথায় যা খাটছে, থাউক এইটা নিয়া আপনের সাথে কি কমু? আপনেরে আমার প্রশ্ন বুঝার মুড়ি আল্লাহ দান করুন! আইসো বলি ছুম্মা আমিন!

"আমার মাথায় আসে না একটা বেভারেজ ড্রিংস-এর নাম কেন, র্ভাজিন! "
@অন্য আনুন, মাচো নামের একটা আইস ক্রিম বাজারে আছে জানেন বোধ হয়। মাচো মানে কি জানেন? যারা একটু বডি বিল্ডিং এ জড়িত, তাদেরকেই বলা হয়। মিডল ঈস্টে কোনো এক ইন্টারন্যাশনাল খেলায় বডি বিল্ডিং নাকি নিষিদ্ধ করা হইছিলো। তারপরে এশীয়া অলিম্পিকে দেখলাম মিস্টার অলিম্পিক হইছিলো লেবাননের একজন বিল্ডার। আমি একটা কথা বলি, ভ্যান গগের ছবি দেইখা কেউ বলবে থ্রী এক্স আর কেউ বলবে অনন্য সাহিত্য। আসলে ঐ যে এক অংক বই পইড়া কেউ গণিতে ইন্জিনিয়ার ডাক্তার হয় , কেউ বা মাদ্রাসার পোলাপানের মতো জন্গী হয়! কি কমু মানুষ তো হাজারো অপশন, আর সব আছে মনে। ইচ্ছা করলে আমার প্রতিটি পোস্ট আপনে ব্লাসফেমীতে নামাইতে পারেন ,আবার ইচ্ছা করলে সাহিত্যের মহ মূল্যবান সম্পদও বানাইতে পারেন। সব হইলো মাথার ঢুকনের ক্ষমতা!
৪২. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:২০
comment by: মুহাম্মদ আলমগীর বলেছেন: পজিটিভ ভাইঃ- বলেছেন
ভাই, এই ইন্টারনেট টা কিনতু শয়তান মানুষরা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে, তাই আপনে আগে ইন্টারনেট ব্যবহার পরিহার করে আমাদের সামনে ঈমানের জলন্ত উদাহরন তৈরি করুন, তাতে আরো কিছু দুর্বল ঈমান শক্ত হবে।
পজিটিভ ভাইঃ
ভাইজান ছালাম নিবেন। কেমন আছেন?
আমি ভাই আপনার যুক্তিটা মানতে পারলাম না।
কারণ সব কিছুই জিনিষের ভাল বা মন্দ আছে। এই ইন্টার নেট যেমন ইসলামের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে তেমনি ইসলামের ভাল কাজেও ব্যবহার হচ্ছে,আজকের এই তথ্যপ্রযুত্তির মাধ্যমে মানুষ অজানা সব তথ্য খুব অল্প সময়ে জানতে পারছে,আদান প্রধান করতে পারছে,আজকের এই ইন্টারনেটের মাধ্যমে আমরা ইসলামের অনেক গুরুত্বপূণ বিষয় যেমন বাংলা অনুবাদ সহ আল্‌কূরআনুলকরিম সহ অনেক হাদিস শরীফ এবং ইসলামের অনেক অজানা তথ্য আমরা এই ইন্টারনেটে পেয়ে যাচ্ছি ।আমরা যা ভাল তা গ্রহন করবো আর যা ভাল না ইসলামের জন্য ক্ষতিকারক তা বজ্জন করবো।
প্রতিটা মুসলমানের এইটাই কতব্য বলে আমি মনে করি। আর আপনার বিবেগে আপনার কাছে যা ভাল মনে করেন তা গ্রহন করুন। সেইটা আপনার ব্যত্তিগত ব্যাপার।
আপনার মত প্রকাশের জন্য আপনাকে অনেক ধন্যবাদ,
চতুরভূজ ঃ
আপনার মন্তব্য ভালো লাগলো,
আপনাকে আর জান্নাত কে আবার ও ধন্যবাদ।।
মাথামোটা
আপনার কি বিবেক বুদ্দি কম ? যেইখানে সেইখানে থু থু ছিটান কেন?মাথায় কিছু থাকলে লিখেন,আপনার লেখায় আমরা উপক্‌ত হতে চাই।
আমার মতে আপনার নিকের মতই আপনার চিন্তাজগত।আপনার ঐ সব খারাপ চিন্তা থেকে পিরে আসার জন্য অনুরুধ রইলো ভাই।
৪৩. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৭
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: চতুরভূজ থ্যাংক ইউ।
৪৪. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৪
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: জন্গীরা মানুষ ভর্তি গাড়ীতে বুমা মারলে কানো হুজুর কোনো বাতচিত করেনা, বাজার ভর্তি মানুষের মাঝে অথবা পিচ্চিগো স্কুল কিডন্যাপ করলে বা বোমা মারলে কোন হুজুর টু শব্দ করে না, মাইয়ারা একটু সৌন্দর্য দেখাইলো তখন হুজুর রা পুথি ঘাইটা বিচার করতে আসলো, আসলেই বেচাল দেশে বাস করি!
৪৫. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১৮
comment by: সোনার বাংলা বলেছেন: যত সহজ চিন্তা তত সহজ নয় শয়তান...!
আইচ্ছা কোকের ভিতর এমন কি আছে যা মানুষের
দেহের জন্য ভালো? আমি যতটুকু জানি ভিতরের
পানির থেইকা বোতলের উত্তপাদন খরচ বেশী!
তাহলে সেই বোতলরে এমন রুপ সোহানা তেমন কিছু না শুধু প্রতারনা ছাড়া।
আমি গত ৭/৮ বছরে এই ধরনের কোন অকোমল
পানি পান করি নাই! এবং আশাকরি মরিবার আগে
আর পান করিবো না!
৪৬. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১৯
comment by: সোনার বাংলা বলেছেন: ৫
৪৭. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৮
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: আমি কখনো শুনি নাই কোকাকোলা খাইয়া মানুষ মরছে, মাগার পানি পড়া চিনি পড়া খাইয়া বিনা চিকতসায় মানুষ মরছে, এইটা অনেক শুনছি! ব্লগের ভন্ড খেজুররা কি জানাইবেন?
৪৮. ২১ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৫০
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: মেয়েরা মা হওয়ার পরেই হয় মায়ের জাতী এর আগে এরা থাকে আদিম জাতী ।
৪৯. ২১ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:৫৪
comment by: ধুসর গোধূলি বলেছেন: খালি কোকের কথা কন ক্যা? হাজার পদের নামকরা পারফিউমের বোতল আছে যেটাতে নারীর অঙ্গঅবয়ব সুস্পষ্ট বিদ্যমান। কোন দোকানে কোকের বোতল দেখলে ভিতরের কালাপানিডা খঐবার তেষ্টা জাগে আর পারফিউমের সেইসব বোতল দেখলে কি জানি কি অনুভূতি জাগে- অখন দোষ কার?
কোকের বোতলের, পারফিউমের বোতলের নাকি আমার নিজের?
৫০. ২১ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:২২
comment by: ভিন্ন দৃষ্টি বলেছেন: জান্নতুল ফেরদাউস, আপনি ইদানিং বিষয়টি নারীদের পন্য হওয়ার বিষয়টি খেয়াল করলেও নারীদের পন্য হওয়া বা পন্য প্রচারে নারীদের ব্যবহার শত শত বছরের পুরাতন। কোকাকোলার এই বোতলের ডিজাইনটিও শতাধিক বর্ষ পুরোনো। এই বোতলটি কোকাকোলা কম্পানির ইতিহাসে ২য় ডিজাইনকৃত বোতল। ৩য় ডিজানইটি দেখতে ছিল প্লেইন (কার্ভ বিহিন) অনেকটা অসুধের বোতলের মত। এতে কোকাকোলার সেলস মারাত্নক ভাবে কমে যায় এবং শুধুমাত্র ২য় ডিজাইটি পূনরায় ব্যবহারের পর কোকাকোলা তার মার্কেট পজিশন আবার পুনরুদ্ধার করে নেয়। পরবর্তিতে ব্র্যান্ডিং-এ বিভিন্ন ধরনের পরিবর্তন আনলেও বোতলের চেহারাটি পরিবর্তনের রিস্ক আর কখন নেয়টি কোকাকোলা।



একটা বিজ্ঞাপন ডিজাইন করা হয় এর ভোক্তা শ্রেনীর সাইকোলজী ও এক্সেপ্টেবিলিটি মাথায় রেখে। আর নারী বিষয়ক যে কোন কিছুই প্রায় সব শ্রেনীর মানুষকেই কোন না কোন ভাবে আন্দোলিত করে, ফলে লক্ষ্য করলে দেখবেন ৯৮% বিজ্ঞাপনেই (পন্যটির সাথে নারীর সম্পর্ক থাকুক বা না থাকুক) কোন না কোন ভাবে নারীদের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট উপস্থিতি রয়েছে। তবে নারীকে যে শুধু সরাসরি পন্য হিসেবে ব্যবহার করা হয় তা নয়, নারীকে যেহেতু নমনীয়তা, কোমলতা, ভালোবাসা, মাতৃত্ব, পরিবারিক বন্ধন ইত্যাদির প্রতিক হিসেবে রিপ্রেজেন্ট করা যায় তাই কিছু কিছু অবান্তর ক্ষেত্রেও নারী মডেলের ব্যবহার দেখতে পাওয়া যায়। তবে নারীকে বিজ্ঞাপনে ইরোটিক ভাবে প্রদর্শন না করলে বিষয়টিকে নেগিটিভলি দেখাটা মনে হয় ঠিক হবে না। কারন তখন নারীর উপস্থিতিহীন বিজ্ঞাপনগুলো হয়ে উঠবে ডাক্তারী প্রেসক্রিপ্সন অথবা অসুধের লিফলেটের মতই নিরস।



'অল ইউ নিড টু নো এবাউট মার্কেটিং ' নামের একটা বিখ্যাত বইএর উক্তি ছিল অনেকটা এই রকম: "কোন বইতে প্রতিবার 'সেক্স' শব্দটি ব্যবহারের জন্য ওই বইটির বিক্রি বেড়ে যাবে গুনিতক হারে আর বইটিতে প্রতিবার কোন অংকের সূত্র ব্যবহারের জন্য বইটির বিক্রি কমবে ব্যস্তানুপাতিক হারে। স্টিফেন হকিন্স তার ব্রিফ হিস্ট্রি অব টাইম বইটিতে সেই রিস্ক নিয়েছিলেন মাত্র একবার"।


এখন আশাকরি বুঝতে পারছেন কি করে একটা সফট্ ড্রিংক-এর নাম 'ভার্জীন' হতে পারলো।
৫১. ২১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৫
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: িভন্ন দৃিষ্ট
মন্তব্যের জন্য ধন্যবাদ।
এটি শত বছরের পুরনো সেটা সবাই জানে ।
তবে ইদানিং কালে কোকের বোতলের সামনে নারী দেহকে তুলে ধরাটাকেই শুধু বেমানান বলছি।(ছবিতে দেখুন)।
৫২. ২১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৩
comment by: ভিন্ন দৃষ্টি বলেছেন: এই তুলনামুলক চিত্রটিও কিন্তু নতুন নয়। ৬০ এর দশকে প্রায় একই ধরনের একটি বিজ্ঞাপন তৈরী হয়েছিলো।


ঠিক আগে যেমনটি বলেছি নারীর উপস্থিতি ইরোটিক ভাবে প্রদর্শন না করলে বিষয়টিকে নেগিটিভলি দেখাটা মনে হয় ঠিক হবে না। এই ছবিতে ব্যপারটি কিভাবে উপস্থাপিত হয়েছে তা অবশ্য ব্যক্তি বিশেষে বিভিন্ন হবে।

 

 


সবার মাঝে আমি একা_________নই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১০৭২১