পুরুষের লোভ এবং অন্ধকারের মেয়ে

২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৪

শেয়ার করুন:                   Facebook

ইদানীং প্রায় প্রতিটি বড় জনপদ ও শহরে এটা একটা নিত্য-নৈমিত্তিক চিত্র। দেখতে দেখতে গা সওয়া হয়ে গেছে প্রায় সবারই। এ সমস্যা নিয়ে চিন্তাভাবনা কেউ করে বলে মনে হয় না আমার।
/গাল জুড়ে পাউডারের আলগা ছোপ, ঠোটে রঙ, কপালে রঙচঙে টিপ, খোপায় জড়ানো কড়া গন্ধের ফুলের মালা, আধ-পুরনো চটকদার শাড়িতে শরীর জড়িয়ে মেয়েটি ভরসন্ধ্যায় রিকশায় চড়ে এদিক-ওদিক চক্কর দেয়। কখনো আধো অন্ধকারে পার্কের কোনা, রাস্তার মোড়ে ঠায় দাড়িয়ে আকারে-ইঙ্গিতে খদ্দের খোজে। তাকে দেখে আপনার চোখে ঘৃণা, ঠোটের কোণে বিদ্রƒপের হাসি। হয়তো মেয়েটির দিকে অনুচ্চারিত একটা কুৎসিত ইঙ্গিত জুড়ে দিয়ে আপনি পাশ কাটান। মনে মনে জপতে থাকেন, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র।
/এককালে বাবা-মায়ের রাখা মেয়েটির কোনো একটা নাম থাকলেও এখন তার একটাই পরিচয়Ñ পতিতা। কেউ কেউ সাহিত্য করে বলেন যৌনকর্মী। যে নামেই ডাকুন, মেয়েটির দুর্নাম কমে না একটুও। নিছক বেচে থাকার তাগিদে, পেটের ধান্ধায়, দেহটাকে পেতে দেয় পুরুষের আগ্রাসী ক্ষুধা মেটাতে। পুরুষ যদি সংযত করতো তার ক্ষুধা, মেয়েটির প্রয়োজন হতো না রঙ মেখে এমন সঙ সাজতে।
/একই যাত্রায় যদি পৃথক ফল না থাকে, তবে অসহায় ক্ষুধার্ত মেয়েটির শরীর দিয়ে যে পুরুষটি তার চাহিদা মেটায় তাকেও কেন পতিত বলবেন না? পুরুষ শাসিত সমাজে শুধু পুরুষ হওয়ার কারণেই কি সে পার পেয়ে যাবে আর যতো দোষ এসে জুটবে অসহায় মেয়েটির কপালে।
/আমরা কিন্তু একবারও ভেবে দেখছি না, কেন মেয়েটি তার জীবনটাকে এমন কদর্যতার মধ্যে বয়ে বেড়াচ্ছে। এমন কেউ কি আছে শখ করে নিজেকে বঞ্চিত রাখে সুস্থ আনন্দের মেলা থেকে? নিতান্ত অপারগ না হলে কোনো মেয়ে কি পেটের ক্ষুধা মেটাতে গভীরতম লজ্জাকে অকুণ্ঠে বিসর্জন দেয়!
/আমি খুব ভালো করে জানি, পৃথিবীর কোনো মেয়েই নিছক শখ করে এ পথে পা বাড়ায় না। প্রতিটি মেয়েরই আজন্ম লালিত সাধ, স্বামী-সন্তান নিয়ে একটি সংসার। সেই সাধের ঘরে আগুন লাগায় পুরুষেরই আগ্রাসী ক্ষুধার আগুন। উপায়হীন যে মেয়েটি সে আগুনে আত্মাহুতি দিতে বাধ্য হয়, তাকেই আসামির কাঠগড়ায় দাড় করিয়ে একতরফা রায়ে সব কলঙ্ক তার মাথায় চাপিয়ে দেয়া হয়। উচ্চকণ্ঠে অপবাদ দিতে একটুও বাধে না, দেহের তাড়নায় মেয়েটিই নাকি প্রলোভিত করে তোলে ভালো মানুষ পুরুষগুলোকে।
/যদি প্রশ্ন করি, মেয়েটিকে এ পথে আসতে বাধ্য করেছে কে? জবাব, অবশ্যই পুরুষ। প্রত্যক্ষ বা পরোক্ষে পুরুষ জড়িত থাকেই। প্রেমের প্রলোভনে হোক, ভয় দেখিয়ে বা অপহরণ করে হোক কিংবা ভালো উপার্জনের স্বপ্ন দেখিয়েই হোক, মেয়েটিকে ঘরের বাইরে এনেছে পুরুষের লোভ। উদ্দেশ্য একটাই, ছলে-বলে-কৌশলে যতো বেশি নারীদেহ ভোগ। ভোগ ফুরালো তো পুরুষটি সাধু। কপাল পুড়লো মেয়েটির। শুরু হলো অন্ধকারের জীবন। সুখের সূর্য আর কোনোদিন ওঠে না মেয়েটির জীবনে।
/আচ্ছা, আমাদের সমাজের পুরুষরা কি ক্লেদাক্ত লালসার রাশ টেনে নিষ্কৃতি দিতে পারে না অসহায় মেয়েটিকে। ফিরিয়ে দিতে পারি না ওর স্বপ্নের পৃথিবী। মেয়েটি অবশ্যই আমাদের কারো না কারো মা, বোন বা মেয়ে। তবে দ্বিধা কেন পুনর্বাসিত করে মেয়েটিকে আপন করে নিতে, সমাজে তাকে একটা সম্মানজনক স্থান দিতে?
/আসুন, সবাই মিলে সত্যবদ্ধ হই যেন আমাদের কোনো মা, বোন কিংবা মেয়েকে এ কদর্য জীবনে আর কোনোদিনই টেনে না নামানো হয়। সত্যবদ্ধ হতে আপনার কি দ্বিধা আছে?

লিখেছেন- জেনী চৌধুরী



 

 

  • ৩১ টি মন্তব্য
  • ৩১৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪১
comment by: অক্ষর বলেছেন: একতরফা কথা, কেননা মহিলা দ্বারা লিখিত
২. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪২
comment by: নাজিরুল হক বলেছেন: বিষয়টা তুলে ধরার জন্য ৫।
"নিছক বেচে থাকার তাগিদে, পেটের ধান্ধায়, দেহটাকে পেতে দেয় পুরুষের আগ্রাসী ক্ষুধা মেটাতে"
কথাটা সত্য হলেও কিছুটা দ্বিমত আছে। কোন মেয়ে চেষ্টা করলে অন্য ভাবে বেচে থাকতে পারে। তবে সে পথটা একটু কঠিন তার জন্য। সহজ এ পথটা সে ইচ্ছা করলে পরিত্যাগ করতে পারতো।
৩. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৫
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: ধন্যবাদ নাজিরুল+নাজমুল।
৪. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫০
comment by: চতুরভূজ বলেছেন: ৫৫৫৫
দারুণ বিষয় তুলেছেন জান্নাত!

সবাই বলে আমি শরীর বেঁচি কিন্তু আমি বলি আমি পুরুষত্ব কিনি, তাও পয়সা দিয়ে নয় পয়সা নিয়ে!
--- আমি জুলি । একজন নিশীকন্যা।
৫. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫১
comment by: বিহংগ বলেছেন: "আমরা কিন্তু একবারও ভেবে দেখছি না, কেন মেয়েটি তার জীবনটাকে এমন কদর্যতার মধ্যে বয়ে বেড়াচ্ছে। এমন কেউ কি আছে শখ করে নিজেকে বঞ্চিত রাখে সুস্থ আনন্দের মেলা থেকে? নিতান্ত অপারগ না হলে কোনো মেয়ে কি পেটের ক্ষুধা মেটাতে গভীরতম লজ্জাকে অকুণ্ঠে বিসর্জন দেয়!"
৫+
৬. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫১
comment by: লাল টমেটো বলেছেন: একতরফা কথা, কেননা মহিলা দ্বারা লিখিত

৭. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৪
comment by: কালপুরুষ বলেছেন: নিঃসন্দেহে ভাবনার একটা বিষয়। সংবেদনশীল পোষ্ট। ধন্যবাদ জান্নাত।
৮. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৭
comment by: মহফুজ মেহদী বলেছেন: জান্নাতুল ফেরদৌস,
আপনি খুবই স্পর্শকাতর একটা বিষয় নিয়ে লিখেছেন। আপনি এদেরকে নিয়ে ভাবছেন, খুবই ভাল কথা।

কিন্তু যেসব মেয়েরা সেচ্ছায় এ কাজগুলো করছে...?
যারা পর্ণো ছবি গুলোতে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে অভিনয় করছে...?
যারা তাদের বয়ফ্রেন্ডদেরকে প্রফুল্লচিত্তে সুযোগ করে দেয় তাদের শ্লীলতাহানি করার জন্য, প্রকাশ্যে, সকলের সামনে, নির্লজ্জের মত...?
যারা ওয়েস্টার্ণাইজ হওয়ার জন্য, তাদের পোশাক নকল করতে গিয়ে পুরো স্বচ্ছ কাপড় পরে ঘুরে বেড়ায়...?
আপনি আপনার মতামত জানাবেন কি?
আচ্ছা বলুনতো, মেয়েরা এত স্বচ্ছ পোশাক কেন পরে...?
আমি অনেক চিন্তা করেই এর কোন কারন খুজে পাই নি।
আপনি হয়তো বলবেন নারীলোভী পুরুষদের জন্য।
কিন্তু উত্তরটা কি সঠিক হবে?

আপনি খেয়াল করেছেন কিনা জানিনা, ঐ সব মেয়েগুলো যাদেরকে আপনি কোথাও পতিত আবার কোথাও যৌনকর্মী বলে উল্লেখ করেছেন, তারাও কিন্ত অনেক শ্লীলভাবে পোশাক পরে,
কখন কখন আমি তাদেরকে বোরখা পরিহিত অবস্হাতেও দেখেছি।

আপনার উত্তর এর অপেক্ষায়...
"ভালো থাকবেন"
৯. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৮
comment by: গন্ডমূর্খ বলেছেন: লেখাটি ভাল। তবে কিছু দ্বিমত আছে।
"পুরুষ যদি সংযত করতো তার ক্ষুধা, মেয়েটির প্রয়োজন হতো না রঙ মেখে এমন সঙ সাজতে।" - আপনি কি তাকে পূনর্বাসনের কোন পথ দেখাতে পারবেন ? যতক্ষণ না তার পূনর্বাসনের কোন ব্যবস্থা হবে, দূনিয়ার সব পূরুষ মানুষকে খাঁচায় বন্দী করে রাখলেও কোন লাভ নেই। কারণ মেয়েটি না খেয়ে মারা যাবে।

"আমি খুব ভালো করে জানি, পৃথিবীর কোনো মেয়েই নিছক শখ করে এ পথে পা বাড়ায় না। " - কথাটা বাংলাদেশের বেলায় প্রযোজ্য। ধনী দেশগুলিতে, যেখানে সেক্স কোন ব্যপার না, সেখানে দেহ ব্যবসা হয় কি করে ?

তবে আমার দৃষ্টিতে এটা একটা অমানবিক পেশা।
১০. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৮
comment by: মফিজ বলেছেন: পুরুষ এককভাবে দায়ী নয়।সমাজ দায়ী।পুরুষ কেনে বলেই নারী শরীর বিক্রী করে আবার নারী শরীর বিক্রী করে বলেই পুরুষ কেনে।ইউরোপ আমেরিকা যেখানে দারিদ্র নেই সেখানেও পৃথিবীর আদিম এই পেশাটি আছে।
১১. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২২
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: আসলে ব্যাপারটাকে পুরুষের লোভ বলে জেনারেলাইজ করা ঠিক না। নারী পুরুষের সমান্তরাল ভালোবাসায় জগত সুন্দর হয়, পরিশুদ্ধ হয়। কিছু মানুষ, নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই আছে, যাদেরকে আমরা দোষারোপ করতে পারি তাদের কার্যকলাপের কারণে।
হ্যাঁ কিছু মানুষের জীবন যাপনের প্রসঙ্গটি সত্যি প্রশ্নবিদ্ধ। কেন এমন হয় তার জবাব খুঁজে পাওয়া যায় না।

জানানোর জন্য ৫
১২. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৪
comment by: মুহাম্মদ আলমগীর বলেছেন: আমি
মহফুজ মেহদীর সাতে কিছুটা একমত...তবে এইসব নিয়ে আমাদের ভালভাবে চিন্তাভাবনা করার দরকার। কিছু নারি আছে যারা নিজের নগ্ন শরীর পর পুষকে দেখাতে মজা পাই।(তবে সব নারী এক না ,১০০তে ৫ জন হবে এই সব নারী) ।
পোস্ট এর জন্য জান্নাত কে ধন্যবাদ।
জান্নাতুল ফেরদৌস,
আপনি খুবই স্পর্শকাতর একটা বিষয় নিয়ে লিখেছেন। আপনি এদেরকে নিয়ে ভাবছেন, খুবই ভাল কথা।

কিন্তু যেসব মেয়েরা সেচ্ছায় এ কাজগুলো করছে...?
যারা পর্ণো ছবি গুলোতে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে অভিনয় করছে...?
যারা তাদের বয়ফ্রেন্ডদেরকে প্রফুল্লচিত্তে সুযোগ করে দেয় তাদের শ্লীলতাহানি করার জন্য, প্রকাশ্যে, সকলের সামনে, নির্লজ্জের মত...?
যারা ওয়েস্টার্ণাইজ হওয়ার জন্য, তাদের পোশাক নকল করতে গিয়ে পুরো স্বচ্ছ কাপড় পরে ঘুরে বেড়ায়...?
আপনি আপনার মতামত জানাবেন কি?
আচ্ছা বলুনতো, মেয়েরা এত স্বচ্ছ পোশাক কেন পরে...?
আমি অনেক চিন্তা করেই এর কোন কারন খুজে পাই নি।
আপনি হয়তো বলবেন নারীলোভী পুরুষদের জন্য।
কিন্তু উত্তরটা কি সঠিক হবে?

আপনি খেয়াল করেছেন কিনা জানিনা, ঐ সব মেয়েগুলো যাদেরকে আপনি কোথাও পতিত আবার কোথাও যৌনকর্মী বলে উল্লেখ করেছেন, তারাও কিন্ত অনেক শ্লীলভাবে পোশাক পরে,
কখন কখন আমি তাদেরকে বোরখা পরিহিত অবস্হাতেও দেখেছি।

আপনার উত্তর এর অপেক্ষায়...
১৩. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৮
comment by: মাথামোটা বলেছেন: ইদানীং প্রায় প্রতিটি বড় জনপদ ও শহরে এটা একটা নিত্য-নৈমিত্তিক চিত্র
----------------------
এটা আদিমতম পেশা। ইদানিং তম নয়।
১৪. ২১ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:১৩
comment by: সাইফুর বলেছেন: মেয়েদের জন্য কিছু প্রশ্ন জমা হয়েছে....
দেখি তারা কি জবাব দেয়....
১৫. ২১ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:৩৪
comment by: ধুসর গোধূলি বলেছেন: পরথম ফটুকটা কি উমরাও জানের না?
১৬. ২১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৩
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: মহফুজ মেহদী এবং সবাইকে বলছি-
প্রথমে মন্তব্যের জন্য ধন্যবাদ।
আসলে হাতের সব আঙ্গুল যেমন সমান নয়। তেমনি সব মানুষও সমান নয়।
পৃথিবীতে অনেক আলেমের ঘর থেকে জালেম হয় আবার হয় উল্টোটাও।
নারীরা পাতলা কাপড় পরে আর এতে সাহায়তা করে নারী লোভী কিছু মানবদেহী পূরুষ।
এ ক্ষেত্রে সব পুরুষ যেমন এটাকে প্রভাবিত করেন না। তেমনি আছে উল্টোটাও।
সৃষ্টিকর্তা সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমীন।
১৭. ২১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৯
comment by: প্রচেত্য বলেছেন: সময়, পরিবেশ একটি বড় নিয়ামক যা কিনা যেকোন ভাবে সাজিয়ে নিতে পারে আবার ভেঙ্গেও ফেলতে পারে তাই কারও উপর দোষ চাপিয়ে কোন সমাধান খোজা সম্ভব নয়, বরং মনমানসিকতা উন্নত করে সময়ে সাথে এগিয়ে যুগের বিবর্তনে গা না ভাসিয়ে বরঞ্চ তাকে গ্রহণ করা উচিত।
ছেলে মেয়ের একে অপরেরর লিঙ্গের প্রতি আকর্ষন থাকবেই কাউকে বাদ দিয়ে কোন চিন্তাই সম্ভব নয়, তাই পতিতা যেমন নিজে তৈরী হচ্চে অথবা কেউ তৈরী করছে, আবার কেউ খদ্দের হচ্ছে এটা সময়ের অপব্যবহার, মানুষের হাত তাতে বৈকি কম নেই বরং প্রকট !
১৮. ২১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫০
comment by: মদন বলেছেন: নিতান্ত অপারগ না হলে কোনো মেয়ে কি পেটের ক্ষুধা মেটাতে গভীরতম লজ্জাকে অকুণ্ঠে বিসর্জন দেয়!৫
১৯. ২১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০২
comment by: ভাঙা চাঁদ বলেছেন: ভালো লিখেসেন.........।
২০. ২১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪০
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: থ্যাংকস অল।
২১. ২১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৪
comment by: শিলা বলেছেন: সুপারহিট। ৫।
২২. ২১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৩
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: শিলা আপনি ভালো আছেন?
২৩. ২১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৩
comment by: মোঃ ইবরাহিম আরমান বলেছেন: চতুরভুজের কমেন্টটাই তুলে ধরলাম
২৪. ২১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৫
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: সবাই বলে আমি শরীর বেঁচি কিন্তু আমি বলি আমি পুরুষত্ব কিনি, তাও পয়সা দিয়ে নয় পয়সা নিয়ে!
--- আমি জুলি । একজন নিশীকন্যা।


ধন্যবাদ চতুরভুজ।
২৫. ২১ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৩
comment by: বিহংগ বলেছেন: আপনার সময় নিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
২৬. ২১ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৭
comment by: মহফুজ মেহদী বলেছেন: জান্নাতুল ফেরদৌস,
আমার মনে হয় না আপনি পুরোপুরি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন...
২৭. ২২ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৩
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: ভাই মহফুজ মেহদী@
আপনি বলেছেন----

যেসব মেয়েরা সেচ্ছায় এ কাজগুলো করছে...?
যারা পর্ণো ছবি গুলোতে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে অভিনয় করছে...?
যারা তাদের বয়ফ্রেন্ডদেরকে প্রফুল্লচিত্তে সুযোগ করে দেয় তাদের শ্লীলতাহানি করার জন্য, প্রকাশ্যে, সকলের সামনে, নির্লজ্জের মত...?
যারা ওয়েস্টার্ণাইজ হওয়ার জন্য, তাদের পোশাক নকল করতে গিয়ে পুরো স্বচ্ছ কাপড় পরে ঘুরে বেড়ায়...?
আপনি আপনার মতামত জানাবেন কি?
আচ্ছা বলুনতো, মেয়েরা এত স্বচ্ছ পোশাক কেন পরে...?
আমি অনেক চিন্তা করেই এর কোন কারন খুজে পাই নি।
আপনি হয়তো বলবেন নারীলোভী পুরুষদের জন্য।
কিন্তু উত্তরটা কি সঠিক হবে?

আমি আগেও বলেছি সব লোক সমান । যারা এ কাজ করছে তারা যেমন দোষী আর যারা এ কাজে সহযোগিতা করছে তারাও সমান দোষী।
আর মেয়েরা সচ্ছ পোষাক পরে রুচী বিকৃতির কারণে। ভালো থাকবেন।
২৮. ২২ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৩
comment by: প্রশান্ত বলেছেন: খুবই ভাল পোস্ট।
২৯. ২২ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৬
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: প্রশান্ত আপনাকে ধন্যবাদ।
৩০. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০৯
comment by: এস এম মোমিন বলেছেন: প্প্ব্লপ্প্বজ্জপ্প্বক্ষ্ম প্প্ব্রপ্প্ম্কপ্প্বক্সপ্প্ম প্প্ব্ব.....................প্প্ম্র
৩১. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১৩
comment by: জান্নাতুল ফেরদাউস বলেছেন: এস এম মোমিন কি লিখলেন?
সবাইকে ধন্যবাদ।

 

 


সবার মাঝে আমি একা_________নই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১০৭২৪