somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের পাদুয়া দখল করেছে ভারতের বিএসএফ, সরকারের নিরবতা কার স্বার্থে?

১৬ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বুধবার সিলেটের পশ্চিম জাফলং ইউনিয়নভুক্ত এলাকা পাদুয়া বিএসএফের দখল করা এবং সৈন্য জমায়েতের ঘটনায় তীব্র ােভ ও নিন্দার ঝড় বইছে বাংলাদেশের বিভিন্ন মহলে।এ ধরনের ঘটনার জন্য সরকারের কুটনৈতিক দুর্বলতাকে দায়ী করেছেন অনেকে। এ প্রসঙ্গে বিডিআরের সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান রেডিও তেহরানকে বলেছেন, ভারতীয় সীমান্ত রীবাহিনীর পাদুয়া দখল করা এবং সীমান্তে সৈন্য বৃদ্ধি করা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের ঘটনা ভারতীয় আগ্রাসনের সবচেয়ে বড় প্রমাণ বলে মন্তব্য করেছেন বিডিআরের সাবেক এই ডিজি। তিনি বলেন, বর্তমানে ভারত বাংলাদেশের যৌথ জরিপ কাজকে প্রভাবিত করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ভারতীয় সীমান্ত রী বাহিনী এ ধরনের ঘটনা ঘটাচ্ছে । তবে সরকারের উচিত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তা মোকাবেলা করা। নইলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুরোপুরিই ভারতের কাছে বিকিয়ে দিতে আর বেশি কিছু বাকী থাকবে না। তিনি বলেন, পাদুয়া, রৌমারী, ডিবির হাওর বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। কোন ভাবেই এসব এলাকা হাতছাড়া করা যাবে না। আর এজন্য বিডিআর ও স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন ও প্রতিরোধের বিষয়টি বাংলাদেশ সরকারকে বিবেচনায় নিতে হবে। নইলে এ ভুলের জন্য বড় ধরনের খেসারত দিতে হবে এ জাতিকে, এমন আশংকা নিরাপত্তা বিশ্লেষক ও বিডিআরের সাবেক ডিজি আ ল ম ফজলুর রহমানের। তিনি ভারতকে হুশিয়ার করে দিয়ে বলেছেন, আর যা কিছু সম্ভব হলেও বাংলাদেশকে কোন ভাবেই সিকিম বানানো যাবে না। এ প্রসঙ্গে সিলেটের স্থানীয় সাংবাদিক কাদের তফাদার রেডিও তেহরানকে বলেছেন, ১৯৭১ সালের পরে থেকে বিভিন্ন সময়ে নানা অযুহাতে ভারত বাংলাদেশের সিলেট সীমান্ত এলাকায় হামলা, সৈন্য সংখ্যা বৃদ্ধি ও দখলের অপচেষ্টা করেছে। কিন্তু স্থানীয় জনগণ ও বিডিআরের প্রতিরোধের মুখে তাদের বারবার ফিরে যেতে হয়েছে। কিন্তু এই মহাজোট সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত আবারো সেই দখলের অপচেষ্টা শুরু করেছে বলে অভিযোগ করেছেন এ সাংবাদিক। তিনি বলেন, সিলেট সীমান্তের খনিজ সম্পদ আর ভুসম্পদ ভারতকে আগ্রাসী করে তুলেছে। এর হাত থেকে দেশকে রা করার জন্য সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নইলে ভারতের আগ্রাসনের কারণে বাংলাদেশ তার অনেক ভূমিই হারাতে পারে। গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এটা ভারতের নির্লজ্জ আগ্রাসন ছাড়া আর কিছুই নয়। সীমান্তে একের পর এক মানুষ হত্যা, লুটপাট, অপহরণ এবং সবশেষে পাদুয়া দখল- এসব কিছুই সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের ভারত তোষণ ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে ।বুধবার বিকেলে কয়েক'শ বিএসএফ সদস্য ভারতীয় লোকজন নিয়ে আকস্মিকভাবে সীমান্তের ১২৭০ ও ১২৭১ নম্বর পিলার অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডের প্রায় ৫০০ মিটার ভেতরে ঢুকে পড়ে। বিএনপি মহাসচিব ভারতীয় হাইকমিশনারকে ডেকে কঠোর ভাষায় প্রতিবাদ জানানোর এবং পাদুয়া উদ্ধারে সর্বাত্মক পদপে নিতে সরকারের প্রতি আহবান জানান।
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×