somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুই কাতলার ব্যবসা বাদ দিয়ে দালালী ব্যবসা শুরু করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন।

২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে দুই শীর্ষ রাজনৈতিক দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মুখোমুখি করার কৃতিত্ব নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এ ব্যাপারে তার ভূমিকা বর্ণনা করে উপদেষ্টা এমএ মতিন উচ্ছ্বাস প্রকাশ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "দুই নেত্রী ম্যাডাম শেখ হাসিনা ও ম্যাডাম খালেদা জিয়ার কথা বলার ব্যবস্থা করতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। কারণ জাতি গত দুই বছর তাদের একখানে করা এবং কথা বলার দৃশ্য দেখার জন্য অপেক্ষা করেছে। সেই মুহূর্তটি ছিল অত্যন্ত দুর্লভ।"
ইতিমধ্যে টেলিভিশনে অসংখ্যবার প্রচারিত আলোচিত দৃশ্যটির বর্ণনা করতে গিয়ে এমএ মতিন বলেন, "সেনাকুঞ্জের ওই অনুষ্ঠানে আমি সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম শেখ হাসিনার সঙ্গে কথা বলছিলাম। এ সময় দেখি ম্যাডাম খালেদা জিয়াও সেদিক দিয়ে যাচ্ছেন। এ সময় ম্যাডাম হাসিনাকে একটু অপেক্ষা করতে বলি। তাকে অপেক্ষায় রেখে আমি ম্যাডাম খালেদা জিয়ার কাছে যাই।"
উপদেষ্টা বলেন, এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সনের কাছে যান এবং বলেন, "ম্যাডাম এইদিক দিয়ে যেতে হবে।" খালেদা জিয়া উপদেষ্টাকে অনুসরণ করলে তিনি দুই নেত্রীকে মুখোমুখি করে তাদের কথা বলার অনুরোধ করেন।
এম এ মতিন বলেন, "তারা দু'জন কথা বলতে শুরু করলে তা উপস্থিত সবার কাছে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা করে।"

শেখ হাসিনার মন্তব্য উদ্ধৃত করে উপদেষ্টা আরও বলেন, "এ সময় ম্যাডাম হাসিনা বলেন, 'আমরা কথা বলি না, তাতো নয়। আমরা তো কথা বলি।' এ সময় আমি তাকে বলি, 'এজন্যই তো ম্যাডাম আমরা আপনাদের একই জায়গায় থাকার ব্যবস্থা করেছিলাম'। তখন ম্যাডাম হাসিনা বলেন, 'একখানে ছিলাম ঠিকই, তবে মাঝখানে দেয়াল ছিল'।"
উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "তখন আমি তাকে বলি, 'ম্যাডাম দেয়াল তো ভাঙা ছিল। সেখানে ছিল কাঁচের দরজা। তাই আপনাদের কথা বলতে কোন সমস্যা হয়নি বলেই আমরা শুনেছি'। তখন ম্যাডাম হাসিনা বলেন, 'কাঁচের দরজায় তো ঝালাই করা ছিল। তাই আমরা কথা বলতে পারিনি, তবে আমার ওখানে রান্না করার ব্যবস্থা ছিল। সেখানের রান্না আমি টিফিন বাটিতে করে ম্যাডাম খালেদা জিয়ার কাছে পাঠিয়েছি, তিনিও তা খেয়েছেন'।" খালেদা জিয়া ওই খাবার পাওয়ার কথা স্বীকার করেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

অথচ ১/১১ পর এই উপদেষ্টা দাম্ভিকতার সাথে বলে ছিলেন তারা চুনো পুটি নিয়ে নয় রুই, কাতলা ধরবেন। নির্বাচন সামনে রেখে এম এ মতিন এখনি দালালি শুরু করেছে।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১৪
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×