আমরা প্রতিদিন সূরা ফাতিহা পাঠ করি। প্রতি নামাজ, প্রতি ওয়াক্তে , প্রতি রাকাতে। কেন?! কি আছে এই সূরাতে?! বলা হয় পুরো কোরান শরীফের সারমর্ম এতে আছে!
“ সূরা আল ফাতিহা ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৭
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
01
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ
02
যাবতীয় প্রশংসা আল্লাহ তা' আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
الرَّحْمـنِ الرَّحِيمِ
03
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
مَـالِكِ يَوْمِ الدِّينِ
04
যিনি বিচার দিনের মালিক।
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
05
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ
06
আমাদেরকে সরল পথ দেখাও,
07
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। ”
এই সূরা’র শেষ দুটি আয়াতে আমরা আল্লাহ’কে বলি যে,
• আপনি আমাদেরকে সরল পথ দান করুন,
• তাদের পথ যারা আপনার রহমতপ্রাপ্ত,
• তাদের পথ নয় যারা আপনার গজবপ্রাপ্ত।
অর্থাৎ সৃষ্টির মধ্যে দুটি দল রয়েছে। একটি রহমতপ্রাপ্ত অপরটি গজবপ্রাপ্ত।
আমি/আমরা কোন দলে? আমি/আমরা কোন দলে অন্তর্ভুক্ত হবার চেষ্টা করছি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



