আমার প্রিয় পোস্ট

জীবন্ত মানব সত্তার অস্তিত্বই নিঃসন্দেহে মানবের সকল ইতিহাসের প্রথম আরম্ভ...

সাধারন জওয়ান—যারা আদতে উর্দি পরিহিত কৃষক, তাদের দুঃখের কথা আওয়ামীলীগ কেন বুঝতে পারলো না!!

০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৯

শেয়ারঃ
0 0 0



পিলখানায় বিডিআর সদর দফতরের সাম্প্রতিক ঘটে যাওয়া ট্রাজেডির জন্য আমরা কাকে দায়ী করতে পারি? জরুরী এই প্রশ্ন তোলার আগে সাদামাটা কিছু আলোচনা এখানে তুলতে চাই......

দেশ চালাবে রাজনীতিবিদ, তাদের রাজনৈতিক দল--এটাই তো সবচেয়ে সঙ্গত এবং স্বাভাবিক কথা। সেটাই গনতান্ত্রিক পন্থা। আমাদের দূর্ভাগ্য, বাংলাদেশের ক্ষেত্রে এটা সবসময় ঘটে না। যাদের হাতে দেশ পরিচালনার দ্বায়ীত্ব থাকার কথা—আমাদের সেই সব রাজনীতিবিদগন প্রায়শই এমন সব সঙ্কটে পতিত হন যে--সেনা ছাউনি থেকে বেড়িয়ে জেনারেলরা ক্ষমতার মসনদে চেপে বসেন। কেউ দুই বছর বা কেউ বা তার চেয়ে বেশি—

সাময়িক ভাবে এই ব্যবস্থা মেনে নেওয়ার পরেও আমাদের যাবতীয় রাজনৈতিক সঙ্কট আর অচলাবস্থা কাটিয়ে ওঠার চুড়ান্ত লক্ষ্য, যাবতীয় রোডম্যাপের গন্তব্য হিসাবে আমরা চিহ্নিত করি—একটা সুষ্ঠ, নিরপেক্ষ সাধারন নির্বাচন, গনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা অর্পণ। যাতে দেশ পরিচালনার দ্বায়ীত্ব রাজনৈতিক দলগুলোর হাতে থাকে।

বিগত নির্বাচনে বিশাল বিপুল ভাবে জনগনের রায় নিয়ে আওয়ামীলীগের ক্ষমতায় আসার অব্যবহিত আগে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে যারা দেশ চালিয়েছেন, তারা কেউ রাজনীতির লোক ছিলেন না। সেনা ছাউনি থেকে হয়তো তারা আসেন নাই, কিন্তু গনমানুষের দাবীদাওয়া আর তার অধিকার নিয়ে রাজনৈতিক লড়াই লড়ে যাওয়ার যে রাজনীতি- তা থেকে বহুদুরের, ভিন্ন এক জগতের মানুষ ছিলেন সরকার প্রধান ফকরুদ্দিন এবং তার উপদেষ্টাবৃন্দ। তবুও তাদের শাসনামলে জনগন খুব যে খারাপ ছিল, বা প্রশাসক হিসাবে তারা যে ব্যার্থ, সে কথা জোর গলায় বলা যাবে না। তাদের অনেক অর্জন এখনো আমরা মুক্তকন্ঠে স্বীকার করি।

তারপরেও আমরা চাই না রাজনীতির লোকেরা সংকটে পড়ুক আর রাজনীতির বাইরের লোকেরা এসে দেশ পরিচালনার দ্বায়ীত্ব গ্রহন করুক। দেশ চালাবে রাজনীতিবিদগন এবং তাদের সেই রাজনৈতিক দল যাদের সাংগঠনিক শিকড় প্রত্যন্ত জনগনের মধ্যে দৃঢ় ভাবে প্রোথিত। জনগনের সমস্যা এবং তাদের চাওয়া নিয়ে সংগ্রাম লড়াইয়ের যার দীর্ঘ দিনের ঐতিহ্য আছে। জনগনের দুঃখ কষ্ট নিয়ে যারা ওয়াকেবহাল। এটাই আমাদের চাওয়া।

এবারের সাধারন নির্বাচনেও জনগন বিপুল ভাবে অংশগ্রহন করেছে এবং প্রত্যাশার অতিরিক্তভাবে তাদের রায় আওয়ামীলীগকে দিয়েছে। তারা সুস্পষ্টভাবেই মনে করেছে আওয়ামীলীগই হলো সেই দল-যাদের রয়েছে দীর্ঘ দিনের রাজনৈতিক লড়াইয়ের ঐতিহ্য, যার সাংগঠনিক কাঠামো রয়েছে দেশব্যপি, ফলে জনপ্রতিনিধিত্ব বলতে যা বোঝায়, স্থানীয়ভাবে জনগনের মতামত সঠিক ভাবে বোঝা এবং তা সমাধানের কাজটা একমাত্র তার পক্ষেই সবচেয়ে ভাল ভাবে করা সম্ভব।

সাধারন মানুষের সমস্যা অন্য যে কারো চাইতে তারই সবচেয়ে বেশি ভাল বুঝতে পারা উচিত, জাতীয় সংসদে যার রয়েছে প্রায় ২৫০টা আসন।

নির্বাচনে অংশ গ্রহনের প্রাক্কালে এবং জেতার পরে ক্ষমতা গ্রহনের আগে যে কোন রাজনৈতিক দলই তার টপ প্রায়োরিটি ইস্যুর একটা তালিকা প্রস্তুত করে। দেশের কোন কোন বিষয় স্পর্শকাতর, কোথায় জমে রয়েছে বিস্ফোরক পরিস্থিতি, কোন বিষয়টা আশু মনো্যোগের দাবী রাখে এই সব বিষয় অন্তর্ভুক্ত থাকে টপ প্রায়োরিটির সেই লিস্টে।

ডাল ভাত কর্মসুচি নিয়ে বিডিআর জওয়ানদের ক্রমশঃ ক্ষুব্ধ হয়ে উঠা এবং তাদের ছুটি-ছাটা সহ আর্থিক সুবিধাদি নিয়ে তাদের অসন্তোষ কোন মাত্রায় গেছে—জনগনের রাজনৈতিক দল হিসাবে আওয়ামীলীগ তা অনুধাবন করতেই পারে নাই। বিগত তত্ত্বাবধায়কের আমলে সেনাবাহিনি এবং বিডিআর এর একটা অংশ বেসামরিক প্রশাসনের তথা জনগনের দৈনন্দিন কাজকর্মের সংস্পর্শে এসছিল, যার মধ্যে বিডিআর ছিল ডাল-ভাত কর্মসুচির মধ্যে দিয়ে পন্য আমদানি বিপননের মতো কার্য্যক্রমের সাথে জড়িত। যেখানে অর্থকড়ি টাকাপয়সার বিষয়টা এসেই যায়। যে কোন দক্ষ রাজনৈতিক দলেরই পক্ষেই এটা অনুধাবন করা সম্ভব- এসব ক্ষেত্রে সুবিধাভোগী এবং বঞ্চিত—দুইটা পক্ষের পরস্পর বিরোধি উপস্থিতি।

আওয়ামীলীগের সেই দলীয় উইং (যে কোন রাজনৈতিক দলের এ ধরনের উইং থাকা স্বাভাবিক, আমি বিশ্বাস করতে চাই আওয়ামীলীগেরও তা আছে) যা প্রতিরক্ষা বাহিনী নিয়ে ডিল করে, এটা ছিল তাদের দ্বায়িত্ব, বিডিআর জওয়ানদের ক্রমশঃ ক্ষুব্ধ হয়ে উঠার বিষয়টা আমলে নেওয়া এবং দলীয় হাইকমান্ডের নজরে আনা। সাধারন জওয়ান—যারা আদতে উর্দি পরিহিত কৃষক, তারা মোটেও আওয়ামীলীগের নাগালের বাইরের কোন জনগোষ্ঠি নয়? আর পাঁচটা পেশাজীবির মতো তারাও একজন, ছুটিছাটায় দেশের বাড়ীতে বেড়াতে গেলে হামেশা যাদের সাথে আমাদের মোলাকাত হয়, যাদের সুখ-দুখ নিয়ে গপসপ হয়।

বিডিআর ইস্যু নিয়ে আশু কোন কর্তব্য, কোন করনীয় আওয়ামীলীগের টপ প্রায়োরিটির সেই লিস্টে ছিল না, বোঝাই যাচ্ছে। অথচ দীর্ঘ দিনের সংগ্রামী সেই সব পোড় খাওয়া ঝানু রাজনীতিবিদদের দল হিসাবে আওয়ামীলীগের (সংসদে যার রয়েছে প্রায় ২৫০টা আসন) এই ব্যর্থতা কি ভাবে মেনে নেওয়া যায়? এই সঙ্কট অনুধাবনে আওয়ামীলীগের যে ব্যর্থতা এবং তা ঢাকার জন্য তার বাকচাতুরি আর বাকোয়াজিকে আমরা কিভাবে মাফ করতে পারি??

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিডিআর ট্রাজেডি ;
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৯
মোহাম্মদ আরজু বলেছেন: ''সাধারন জওয়ান—যারা আদতে উর্দি পরিহিত কৃষক'', কথাটা মনে ধরছে।
-----
আপনি কি এই ঘটনার জন্য আওয়ামী লীগরে দায়ী করতে চাইতাছেন।
০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:২১

লেখক বলেছেন: আমি শুধু বলতে চাই-- এ ঘটনায় আওয়ামীলীগ তার দ্বায়দায়ীত্ব এড়াতে পারে না--

২. ০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৯
ঘোর-কলিযুগ বলেছেন: জিনিসটাকে কি আমরা শুধু ব্যর্থতা হিসেবে দেখবো???
০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: ব্যর্থতাই তো, এছাড়া আর কি?

০২ রা মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।

৪. ০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:০৭
কৌশিক বলেছেন: মাত্র তো দুই মাস! ঝানু দল হলেও তাদের কেন খুব কম দলই আছে যেখানে যোগ্যদের কদর করা হয়। সব ষড়যন্ত্র যদি আগেভাগে বোঝা যেত তবে কিন্তু বস পৃথিবীর কোন অপরাধই সংগঠিত হতো না। দেখার বিষয় এখন আওয়ামী লীগ কি শিক্ষা নেয় এর থেকে। বিশেষ করে সংসদে নেতাদের আস্ফালন আর বিরোধী দল থেকে ধন্যবাদ পাওয়ার জন্য লোলুপ বক্তৃতা বড় দৃষ্টিকটু লেগেছে। ফাটা গলার নানক যখন বললো পিলখানায় জীবনের মায়া ত্যাগ করে ঢুকেছে উচু গলায় তখন মনে হলো সে নিজের কৃতিত্ব নেবার জন্যই বেশী ব্যঘ্র ছিল। ধিক এসব নেতাদের!
০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: আমি কিন্ত ষড়যন্ত্র উদ্ঘাটনে আওয়ামী ব্যর্থতার প্রশঙ্গ এখানে টানি নাই। ষড়যন্ত্র উদ্ঘাটনে আপনি সফল হতেও পারেন, নাও পারেন।

সাধারন জওয়ানদের ক্ষোভের বিষয়টা জনগনের দল হিসাবে আওয়ামীলীগ উপলদ্ধি করতে পারে নাই-- এ অযোগ্যতা আমরা মাফ করতে পারি কিনা, আমার প্রশ্ন সেখানেই।

৫. ০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:১৩
অমি রহমান পিয়াল বলেছেন: সহমত। জনগন ভুল করছে। খালেদা জিয়ারেই প্রধানমন্ত্রী বানানো দরকারাছিলো
০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: আওয়ামী সমর্থক হিসাবে অমি রহমান পিয়ালের প্রজ্ঞার দৌড় খালেদা জিয়ার সাফাই পর্যন্ত...

বিচিত্র কি, এই সব ডাই-হার্ড সমর্থকদের মাথার ওপরে যা দল হিসাবে দাড়িয়ে থাকে তা বাকোয়াজ আওয়ামীলীগের চাইতে বেশি কিছু হইতেই পারে না!!!

০২ রা মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: দেখা যাচ্ছে অমিপিয়ালরা সাদা বাংলায় কথা না বললে মাথায় কিছু ঢোকাতে পারে না... ফলে সাদা বাংলায় বলছিঃ আমি মনে করি না, বিএনপির খালেদা জিয়া প্রধান মন্ত্রী হলেও এর চাইতে ভাল কোন পরিস্থিতি আমরা আশা করতে পারতাম। সংসদে বিএনপির কথা শুনে আমাদের এটা মনে হয় নাই, ক্ষমতায় থাকলে তারা সাধারন জওয়ানদের ক্ষোভের কথা এ্যড্রেস করতে পারতো।

আওয়ামীলীগ-বিএনপি কেন জনগনের দুঃখ ক্ষোভের কথা জানে না, ধারনা রাখে না, এটাই ছিল আমার বক্তব্য।

অথচ এরপরেও আমরা রাজনৈতিক দল গুলোকেই ক্ষমতায় দেখতে চাইবো, কারন শেষ পর্যন্ত তাদের পক্ষেই সম্ভব জনগনের দুঃখ বোঝার, তাদের অধিকারের পক্ষে লড়াই করার। আমাদের রাজনৈতিক দলগুলোকে আমরা সমালোচনা করি এই আশাতেই, তারা আরও দক্ষ হবে, ঘটনার হাল যে কারও চাইতে ভাল ভাবে ধরতে পারবে।

রাজনৈতিক দল মানেই তো তাই, যে ঘটনা থেকে একধাপ এগিয়ে থাকবে।

৬. ০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:২৪
মিছে মন্ডল বলেছেন: জাতে মাতাল, তোমার মাতলামী সীমাছাড়িয়ে যাচ্ছে...আর কল্কি, বাংলা টেনো না...
০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: ঠিক আছে, পরামর্শের জন্য অনেক ধন্যবাদ...

৭. ০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৫
রিফাত হাসান বলেছেন: আপাতত পড়ে গেলাম। পরে এসে মন্তব্য করবো। শুধু একটি কথা বলি, সরকারের ''বাকচাতুরি আর বাকোয়াজিতে'' ব্যাপারটা আরো জটিল হয়ে যাচ্ছে। সরকার কিসে ব্যর্থ তার চেয়েও বড় কথা সরকারের ইনটেনশন যদি হয় এই ঘটনাকে ব্যবহার করে বিরোধীদেরকে ঘায়েল করা- তখন বেশ মুশকিল হয়ে যায়।
০৩ রা মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: রাজনৈতিক দল গুলো জনগনের খবর রাখবে এটাই স্বাভাবিক, এটাই আমরা আশা করি।

না হলে রাজনৈতিক দল কেন?

৮. ০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৬
মুক্তিযুদ্ধ০০৭ বলেছেন: সময়োপযোগী, বিশ্লেষণধর্মী চমৎকার লেখা। ভাবনার আছে অনেক কিছুই...
০৩ রা মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৯. ০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৮
কৌশিক বলেছেন: তা ঠিক বলেছেন। ক্ষোভ জানা থাকলে ষড়যন্ত্রও একটু আকটু আচ করতে পারতো বা আগেই বিনাশ করতে পারতো। সাধারণত ক্ষোভকে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহারের জন্য অনেক ইন্ধনদাতা জুটে যায় নিমিষেই।

একটা দলের প্রতিরক্ষা উইং এসব বিষয় নিয়ে ভাববে না, এটা মানা যায় না। অথবা আমরা কি ধরে নেব "ইন্টেলিজেন্স ফেইলিউর" বলে আসলে যা শোনা যাচ্ছে সেটাই সবচেয়ে সফল? কেবল আমরাই বিশ্বাস করে বসে আছি মিডিয়ার বাকোয়াজি!
০৩ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: যতদুর জানি আওয়ামীলিগের কৃষি বিষয়ক, মহিলা বিষয়ক এবং বিভিন্ন ধরনের উপকমিটি আছে। বাজারে সার সংক্রান্ত বিষয়গুলো যেমন দেখে কৃষি বিষয়ক উপকমিটি, তেমনি প্রতিরক্ষাবাহিনী সংক্রান্ত বিষয়গুলো দেখার জন্য কেউ না কেউ নিশ্চয়ই আছেন। বিডিআরদের বিষয়গুলো তাদের আগেই বোঝা উচিত ছিল।

একটা রাজনৈতিক দলের কাছে আমরা সেটাই আশা করি।

১০. ০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৯
সমুদ্রের তীরে বলেছেন: ভাই এটাতো বি.ডি.আর বিদ্রোহ না। এটা যে আমাদের মাতৃভূমির বিরুদ্ধে একটা চক্রান্ত তা এখন সবাই জানে।

ঘটনা ভিন্নখাতে নেয়ার চেষ্টা করার জন্য আপনিও ঐসব খুনীদের মতো একই অপরাধে অপরাধী। ব্লগে এতদিন অমি রহমান পিয়াল এর পোস্ট গুলা পড়তাম, এখন বুজলাম সেও একটা.................................................।

০৩ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: আপনার চক্রান্ত তত্ত্ব আমি তো অস্বীকার করছি না!

কিন্ত এই চক্রান্ত করা এবং তা বাস্তবায়ন করা সহজ হয়েছে যেহেতু বিডিআর জওয়ানরা বিক্ষুব্ধ ছিল। এখানে বিডিআরদের ক্ষোভ কে কাজে লাগানো হয়েছে।

১১. ০২ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৯
তরিকুল হুদা বলেছেন: @ আরজু: `উর্দি পরিহিত কৃষক' কথাটা লেনিনের।
১২. ০২ রা মার্চ, ২০০৯ রাত ৮:০১
ঘোর-কলিযুগ বলেছেন: ব্যর্থতার অধিক কিছূ নিয়া একটা পর্যবেক্ষণ পেশ করছি (Click This Link), অঅপনি দেখে আসলে খুশি হব।
০৩ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: আপনার পোষ্ট পড়ে এলাম, যুক্তিপুর্ণ মনে হয়েছে।

১৩. ০২ রা মার্চ, ২০০৯ রাত ৮:২৩
বিবর্তনবাদী বলেছেন: ''সাধারন জওয়ান—যারা আদতে উর্দি পরিহিত কৃষক'', কথাটা মনে ধরছে।
০৩ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: মুল কথাটা ভ. ই. লেনিনের। তিনি এটা সর্বপ্রথম ব্যবহার করেন।

১৪. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১০:১৯
রাজর্ষী বলেছেন: এখানে উর্দি পরিহিত কৃষকদের ক্ষোভটা মুখ্য ব্যাপার নয়। তারা পুতুল হিসাবে ব্যাবহার হয়েছে। আসলে এটা কনস্পাইরেসি। এটা ইন্টিলিজেন্স ফেইলিউর।
০৩ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: আপনার কনস্পাইরেসি থিওরি আমি অস্বীকার করছি না!

কিন্ত এই কনস্পাইরেসি করা এবং বিডিআরদের পুতুল হিসাবে ব্যাবহার করা সহজ হয়েছে যেহেতু বিডিআর জওয়ানরা বিক্ষুব্ধ ছিল। এখানে বিডিআরদের ক্ষোভ কে কাজে লাগানো হয়েছে।

১৫. ০৩ রা মার্চ, ২০০৯ রাত ২:০২
অমি রহমান পিয়াল বলেছেন: আমি তো আপনার পোস্ট নিয়া মজা নিনাই। সহমত কথাটা সৎভাবেই বলা। সাবেক প্রধানমন্ত্রী কিছু প্রলাপ দিয়া যেভাবে বুঝাইতে চাইলেন যে তিনি থাকলে তুড়ি মাইরা সব ঠিক কইরা দিতেন- আমার আক্ষেপটা সেইখানেই। বুঝাইতে পারি নাই। বাট তারপরও লস হয় নাই। আপনারে ধন্যবাদ আমার প্রজ্ঞার লেভেলটা জানাইয়া দেয়ার জন্য।
১৬. ০৩ রা মার্চ, ২০০৯ বিকাল ৫:১৫
সমীরণ বলেছেন: বিডিআরদের বিচার কাজ এখন শুরু হবে। এমনিতেই বাহিনী হিসাবে তাদের মনোবল তলানীতে, পুরো জাতির কাছে তারা এখন এক খলচরিত্র।

সাধারন বিডিআরদের পাশে দাঁড়ানোর জন্য কোন রাজনৈতিক দলকে কি আগামীতে আমরা পাবো?
০৪ ঠা মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: খুব ভাল বলেছ, সাধারন জওয়ানরা এখন সত্যি অসহায়...

খারাপ লাগছে সমীরণ, তোমাকে কোন আশার কথা শোনানোর মতো নাই বলে। আমাদের রাজনৈতিক দলগুলোর সেই সময় কি হবে?

১৭. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১:২৮
মনজুরুল হক বলেছেন:

চোখের ওপর ঘটে যাওয়া শ্রেণী সংগ্রামই বুঝিনা, আর ভেতরে ভেতরে নিরন্তর ঘটতে থাকা শ্রেণী সংগ্রামের রূপ বুঝব কি করে?

খুবই অদ্ভুত কায়দায় "একটি গ্লাস পানি ভর্তি/ একটি গ্লাস অর্ধেক খালি"ত্তত্ত্ব দিয়ে আগেই গুবলেট হয়ে যাওয়া ঘটনাপ্রবাহকে আরো গুবলেট করে দেওয়া হচ্ছে কি ভাবে তা বোধ করি খোলাসা করার দরকার নেই।
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: হায়রে শ্রেণী সংগ্রাম... সে সব আজো ঘটে নাকি...?

মনজুরুল ভাই, শ্রেণী সংগ্রাম বাদ দেন।
আপাততঃ রাজনৈতিক দলগুলো শ্রমজীবি-পেশাজীবিদের দুঃখ কষ্টের কথা উপলদ্ধি করতে পারলেই চলবে...

১৮. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ২:০৫
মনজুরুল হক বলেছেন: চুপচাপ কেন? ইনার কন্ট্রাডিকশন নিয়ে কিছু ছাড়ুন। অপেক্ষায় থাকলাম।
০৬ ই মার্চ, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন: কার ইনার কন্ট্রাডিকশন রে ভাই...?

১৯. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ২:৪০
মনজুরুল হক বলেছেন:
আমাদের। একসাথে শ্রমজীবী আর মধ্যবিত্তমানসিকার এই আমাদের...@লেখক।
২০. ০২ রা মে, ২০০৯ ভোর ৫:২৭
সপ্ন পুরন বলেছেন: অমি রহমান পিয়াল বলেছেন: সহমত। জনগন ভুল করছে। খালেদা জিয়ারেই প্রধানমন্ত্রী বানানো দরকারাছিলো

 

মোট সময় লেগেছে ০.৯৬৫১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
jatematal@googlemail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই